সাতক্ষীরায় জাতীয় কবির প্রেম ও মানবতার কবিতা বিষয়ক সাহিত্য আলোচনা
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এঁর ‘প্রেম ও মানবতার কবিতা’ বিষয়ক সাহিত্য আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি এর আলোকে বরণ্যে ব্যক্তিদের নিয়ে উক্ত আলোচনা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।
বুধবার (০৭ অক্টোবর ২০২৬) সকাল ১০ টায় সাতক্ষীরা সরকারি গণগ্রন্থাগারে অনুষ্ঠিত আলোচনা ও সাহিত্য আড্ডায় সভাপতিত্ব করেন সহকারী লাইব্রেরিয়ান মোঃ জিয়ারুল ইসলাম।
মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট প্রবন্ধকার ও ব্যাংকার কবির রায়হান। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (বাংলা) মোহাম্মদ হাবীবুল্লাহ।
আলোচকগণ ‘নজরুল বর্ষ-২০২৬’ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এঁর ‘প্রেম ও মানবতার কবিতা’ বিষয়ক বৃহৎ আলোচনার পাশাপাশি বরণ্যে ব্যক্তি হিসেবে ‘মোহাম্মদ ওয়াজেদ আলী’ সম্পর্কে আলোচনা করেন। এছাড়া জ্ঞান অর্জনের জন্য সকলকে গ্রন্থাগাগারে আসার প্রত্যয় ব্যক্ত করেন। প্রেসবিজ্ঞপ্তি












