সাতক্ষীরায় শিশু সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে সংবর্ধনা
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় শিশুদের সুরক্ষা, জনসচেতনতা বৃদ্ধি এবং অনন্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ এক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে টাউন সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস রুমে ‘আরেফ-তায়েমা ট্রাস্ট, সাতক্ষীরা’-এর আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত) আহমেদুর রহিম।
টাউন সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) পারভীন বিলকিসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুলতানপুর বায়তুল মামুর জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ কাজী সাইদুর রহমান, সাতক্ষীরা প্রি ক্যাডেট স্কুলের উপাধ্যক্ষ ছন্দা সিনহা রাহা, সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন কাজী সাহাবুদ্দিন সাজু।
বক্তারা বলেন, “শিশুদের সুরক্ষায় সমাজ ও পরিবারের সচেতনতা সবার আগে প্রয়োজন। উপযুক্ত পরিবেশ পেলে প্রতিটি শিশুই আগামী দিনে দেশের সম্পদ হিসেবে গড়ে উঠবে।” তিনি শিক্ষার্থীদের এই কৃতিত্বের ধারা বজায় রেখে ভবিষ্যতে আরও এগিয়ে যাওয়ার আহ্বান জানান। অন্য বক্তারা শিশুদের নৈতিক শিক্ষা ও সামাজিক সুরক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
সুরক্ষার বিষয়টি মনে করতে হবে। বুঝেশুনে চলতে হবে।
আগে যেভাবে শিক্ষদের সম্মান করতো এখন আর করে না। পারিবারিক শিক্ষা জরুরী। মুল্যবোধের জায়গা থেকে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক শিক্ষিকা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও পুরস্কার বিতরণ করা হয়।









