সাতক্ষীরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
oplus_0
নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠান সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে সাতক্ষীরা জেলা প্রশাসক সম্মেলনে সকাল ১০টার সময় অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা সমাজ সেবা অফিসার এসএম রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস।
জেলা সমাজ সেবা অফিসের অতিরিক্ত ডিডি রোকনুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জনের প্রতিনিধি ডাক্তার জয়ন্ত কুমার, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, সাতক্ষীরা সদর সমাজ সেবা অফিসার সরীফুল ইসলাম, সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের প্রোগ্রাম ফতেমা জোহরা। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন গাজী হেলাল, মোহাম্মদ আলী সিদ্দিকী প্রমূখ।






