মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারে শত কন্ঠে রবীন্দ্র-নজরুল সংগীত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৪:৩৩ অপরাহ্ণ
সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারে শত কন্ঠে রবীন্দ্র-নজরুল সংগীত

পত্রদূত রিপোর্ট: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মতিথি উপলক্ষে শত কণ্ঠে রবীন্দ্র-নজরুল সংগীত পরিবেশন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১১টায় সাতক্ষীরা শহীদ মিনার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদের কোষাধাক্ষ জহিরুল হক খান। জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ্ সাতক্ষীরা শাখার আয়োজনে সংগঠনের সাতক্ষীরা শাখার আহবায়ক সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সমগ্র আয়োজন। প্রবন্ধ উপস্থাপন করেন, অধ্যাপক শুভ্র আহমেদ, কবি গুলশান আরা, চ্যানেল টোয়েন্টিফোর সাতক্ষীরা প্রতিনিধি আমিনা বিলকিস ময়না, নয়ন ভট্টাচার্য, প্রতাপ সরকার প্রমুখ।

বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য, সংস্কৃতি ও সংগীতকে বিশ্বদরবারে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন। তাঁদের সাহিত্যকর্ম ও গান বাঙালির চেতনা, মানবতা, প্রেম ও সাম্যের বার্তা বহন করে। নতুন প্রজন্মের কাছে রবীন্দ্র ও নজরুল চর্চা ছড়িয়ে দিতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা উল্লেখ করেন।

বক্তারা আরও বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের হৃদয়ে প্রেম, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার বীজ বপন করেছেন। অন্যদিকে কাজী নজরুল ইসলাম তাঁর লেখনী ও সংগীতের মাধ্যমে অন্যায়, অবিচার ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা তুলে ধরেছেন। তাঁদের আদর্শ ও সৃষ্টিকর্ম আজও সমাজকে আলোকিত করছে।

বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। এ ধরনের অনুষ্ঠান নতুন প্রজন্মকে দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালি সংস্কৃতির প্রতি আরও আগ্রহী করে তুলবে। শেষে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

Ads small one

তালা উপজেলা ভূমি অফিসে নতুন এসিল্যান্ডের যোগদান

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ণ
তালা উপজেলা ভূমি অফিসে নতুন এসিল্যান্ডের যোগদান

পাটকেলঘাটা প্রতিনিধি: তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন শাহারিয়ার তানভীর আহমেদ। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে পাটকেলঘাটাস্থ উপজেলা ভূমি অফিসে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
এ সময় ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। দায়িত্ব গ্রহণের পর তিনি অফিসের বিভিন্ন শাখা পরিদর্শন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার মাস ধরে এসিল্যান্ড পদটি শূন্য থাকায় তালা ও পাটকেলঘাটার মানুষ ভূমিসংক্রান্ত বিভিন্ন সেবা পেতে ভোগান্তিতে পড়ছিলেন। নতুন এসিল্যান্ডের যোগদানে দ্রুত ভূমিসেবা স্বাভাবিক হওয়ার প্রত্যাশা করছেন স্থানীয়রা।
নতুন এসিল্যান্ড শাহারিয়ার তানভীর আহমেদ ভূমিসেবা সহজীকরণ, স্বচ্ছতা ও দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করে জনভোগান্তি কমানোর প্রত্যয় ব্যক্ত করেন। এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।

শ্যামনগরে নারী ও যুবদের ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ণ
শ্যামনগরে নারী ও যুবদের ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে নারী ও যুবদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এলাকাভিত্তিক ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সিসিডিবি-শক্তি প্রকল্পের আয়োজনে ২৩ ও ২৪ নভেম্বর মুন্সিগঞ্জ ইউনিয়নে প্রকল্পের কার্যালয়ে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলা প্রশিক্ষণে মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের ২৫ জন অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে নারী দলের ৮ জন, যুবদলের ৮ জন এবং পুরুষ দলের ৯ জন সদস্য ছিলেন।
প্রশিক্ষণে সভাপতিত্ব করেন সিসিডিবি-শক্তি প্রকল্পের এরিয়া ম্যানেজার নিলীমা রানী। প্রশিক্ষক ছিলেন সিসিডিবির পিসিআরসিবি প্রকল্পের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার খায়রুল আলম। এ সময় প্রকল্পের কর্মীরাও উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে স্বল্প পুঁজিতে এলাকাভিত্তিক ব্যবসা পরিচালনা, উপকূলীয় এলাকায় উন্নত প্রযুক্তির ব্যবহার, ব্যবসায়িক পরিকল্পনা এবং আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণের বিষয়ে আলোচনা ও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

অংশগ্রহণকারী মো. শাহিনুর আলম বলেন, তিনি মাছের ব্যবসা করলেও আগে কখনো আয়-ব্যয়ের হিসাব রাখতেন না। এ প্রশিক্ষণ থেকে হিসাব সংরক্ষণের গুরুত্ব বুঝতে পেরেছেন। আরেক অংশগ্রহণকারী মহারানী সরদার জানান, ব্যবসা শুরুর আগে পরিকল্পনা তৈরি এবং পরিকল্পনা অনুযায়ী পরিচালনার বিষয়ে তিনি নতুন ধারণা পেয়েছেন। এমন প্রশিক্ষণের আয়োজন করায় তিনি সিসিডিবির শক্তি প্রকল্পকে ধন্যবাদ জানান।

সাতক্ষীরায় জমি দখল ও পাকা ধান কাটার চেষ্টার অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় জমি দখল ও পাকা ধান কাটার চেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় জমি দখলের চেষ্টা এবং জমির পাকা ধান কেটে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে এনামুল (৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার ও নিরাপত্তা চেয়ে সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ৭৬ বছর বয়সী আবুল কাশেম।
অভিযোগে আবুল কাশেম উল্লেখ করেন, গত ২০ নভেম্বর শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তাঁর অজ্ঞাতে ও অনুমতি ছাড়াই অভিযুক্ত ব্যক্তি জমির পাকা ধান কাটার চেষ্টা করেন। স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধান কাটার কাজ বন্ধ করে দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।