বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন, সভাপতি মহিদার ও সম্পাদক মোশাররফ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৩:৪৪ অপরাহ্ণ
সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন, সভাপতি মহিদার ও সম্পাদক মোশাররফ

সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের নতুন ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে দেশের কণ্ঠ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি এস. এম. মহিদার রহমান সভাপতি এবং হৃদয় বার্তা’র সম্পাদক জি. এম. মোশাররফ হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সাতক্ষীরা শহরের মুক্ত স্বাধীন প্লাজায় অবস্থিত সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়। ২০২১ সালে প্রতিষ্ঠিত এ সংগঠনটি সুনামের সঙ্গে কার্যক্রম পরিচালনা করে আসছে। পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় সংগঠনকে আরও গতিশীল করার লক্ষ্যে নতুন কমিটি গঠন করা হয়।

কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক ও সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আবুল কালাম।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন (কালের কণ্ঠ), সহ-সভাপতি মীর আবু বকর (আমার বার্তা), যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফিরোজ হোসেন (লাখো কণ্ঠ), সাংগঠনিক সম্পাদক এস. এম. রবিউল ইসলাম (আমাদের বসুন্ধরা), অর্থ সম্পাদক শেখ হাসান গফুর (নবচেতনা), দপ্তর সম্পাদক জি. এম. সোহরাব হোসেন (অনির্বাণ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আলী মুক্তাদা হৃদয় (কালের কণ্ঠ মাল্টিমিডিয়া), নির্বাহী সদস্য শাহাজান আলী মিটন (জবাবদিহি), সাইফুল আযম খান মামুন (প্রজন্ম একাত্তর) ও হাফিজুর রহমান (সংবাদ সংযোগ)।

নবনির্বাচিত নেতারা সংগঠনের ঐক্য সুদৃঢ় করা, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং তাদের স্বার্থ সংরক্ষণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি

 

 

Ads small one

সাতক্ষীরায় পরিচ্ছন্নতা অভিযান ও পদযাত্রা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১০:১৫ অপরাহ্ণ
সাতক্ষীরায় পরিচ্ছন্নতা অভিযান ও পদযাত্রা

নিজস্ব প্রতিনিধি: কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন শহর গড়ার লক্ষ্যে সাতক্ষীরায় পদযাত্রা, পরিচ্ছন্নতা অভিযান ও নাটিকা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই সকালে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করে বেসরকারি সংস্থা ‘রূপান্তর’।

ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে পরিচালিত ‘গোফরইম্প্যাক্ট’ প্রকল্পের আওতায় এ অনুষ্ঠান হয়। নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী।

বিশেষ অতিথি ছিলেন পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান ও জেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আ. ন. ম. নাজমুল উলা। কর্মসূচির উদ্দেশ্য তুলে ধরেন রূপান্তরের প্রতিনিধি সবুজ কুমার সাহা। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা পদযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়।

মুন্সীগঞ্জ সুন্দরবন বাজারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১০:১২ অপরাহ্ণ
মুন্সীগঞ্জ সুন্দরবন বাজারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা

মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের সুন্দরবন বাজারে মাদকবিরোধী আলোচনা ও সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। একটি সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে বৃহস্পতিবার বিকালে এ সভা অনুষ্ঠিত হয়।

আবু কওছার সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাসেম মোড়ল, সমাজসেবক আব্দুর রাজ্জাক সরদার এবং সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে ওসি সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, মাদক নির্মূলে শুধু প্রশাসনের একার প্রচেষ্টা যথেষ্ট নয়। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগেই মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সামাজিক আন্দোলনের বিকল্প নেই।

বিশেষ অতিথি আবুল কাসেম মোড়ল বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এটি সমাজ ও দেশের উন্নয়নের পথেও বড় বাধা। সভায় অন্যান্যের মধ্যে সাবেক প্রধান শিক্ষক আজিজুর রহমান, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং ইউপি সদস্যরা বক্তব্য দেন।

 

কেশবপুরে ৪৮ ঘণ্টায় ১১ মাদক কারবারি গ্রেপ্তার, ইজিবাইক জব্দ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১০:১০ অপরাহ্ণ
কেশবপুরে ৪৮ ঘণ্টায় ১১ মাদক কারবারি গ্রেপ্তার, ইজিবাইক জব্দ

এম আব্দুল করিম, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুরে গত ৪৮ ঘণ্টায় অভিযান চালিয়ে ১১ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ১টি ইজিবাইক এবং ২৫৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে গাঁজা সেবনের দায়ে ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বাকি ৬ জনসহ মোট ৮ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে উপজেলার বেগমপুর এলাকা থেকে ২৩ পিস ইয়াবাসহ ভোগতি গ্রামের আব্দুস সালাম (৩৬) ও রাহুল ইসলামকে (২৩) গ্রেপ্তার করা হয়। এ সময় একটি ইজিবাইক জব্দ করা হয়। একই দিন দুপুরে শহরের গাজীর মোড় থেকে ২০০ পিস ইয়াবাসহ গাইবান্ধার শাহীনকে (৩৫) গ্রেপ্তার করা হয়। এর আগে রোববার রাতে রামকৃষ্ণপুর, আলতাপোল ও বাজিতপুর এলাকা থেকে ৩৫ পিস ইয়াবাসহ আরও তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে গাঁজা সেবনের অপরাধে বাইসা গ্রামের আব্দুল মোমিন ও আলিমুল ইসলাম এবং ব্রহ্মকাটি গ্রামের জাহিদ হোসেনকে ১৫ দিন করে এবং মির্জাপুরের রাজু হোসেন ও মেহেরপুরের নূর আলমকে ১৮ দিনের কারাদ- দেন ভ্রাম্যমাণ আদালত।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকসানা খাতুন জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।