শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

সুন্দরবনে মধু সংগ্রহকালে সাপের কামড়ে মৌয়াল আহত, উদ্ধার করল বন বিভাগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১০:৪৬ অপরাহ্ণ
সুন্দরবনে মধু সংগ্রহকালে সাপের কামড়ে মৌয়াল আহত, উদ্ধার করল বন বিভাগ

উপকূলীয় অঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে বিষধর সাপের কামড়ে কাসেম আলী (৪০) নামের এক মৌয়াল গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে পশ্চিম সুন্দরবনের মোল্লাখালী এলাকায় এ ঘটনা ঘটে। বন বিভাগের সদস্যরা তাঁকে উদ্ধার করে লোকালয়ে নিয়ে আসেন। আহত কাসেম আলী শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের গহর খাঁর ছেলে।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি মধু মৌসুমে সহযোগীদের সঙ্গে সুন্দরবনের মোল্লাখালী এলাকায় মধু সংগ্রহ করছিলেন কাসেম। দুপুরের দিকে একটি ঝোপের পাশে মধু সংগ্রহের সময় আকস্মিক একটি বিষধর সাপ তাঁকে কামড় দেয়। কাসেমের চিৎকার শুনে সহকর্মীরা দ্রুত বুড়িগোয়ালিনী বন অফিসে খবর দেন। খবর পেয়ে বন বিভাগের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে লোকালয়ে নিয়ে আসে। বর্তমানে ওই মৌয়ালকে উন্নত চিকিৎসার জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে সুন্দরবনের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা ফজলুল হক বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের দল ঘটনাস্থলে গিয়ে মৌয়ালকে উদ্ধার করেছে। সুন্দরবনে কাজ করার সময় আমরা সবসময় মৌয়ালদের সতর্ক থাকার পরামর্শ দিই। আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।”

মধু মৌসুমের শুরুতেই এমন দুর্ঘটনায় স্থানীয় মৌয়াল ও তাঁদের পরিবারগুলোর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বনজীবীরা সুন্দরবনে মধু সংগ্রহের সময় আরও নিবিড় তদারকি ও প্রাথমিক চিকিৎসার সরঞ্জামের দাবি জানিয়েছেন।

Ads small one

কামার বায়সা গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী রমজান আলীর মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১:২৮ পূর্বাহ্ণ
কামার বায়সা গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী রমজান আলীর মতবিনিময়

0-0x0-0-0#

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার ১ নম্বর বাঁশদহা ইউনিয়নের কামার বায়সা গ্রামে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা রমজান আলী।

 

শনিবার (২৪ অক্টোবর) তিনি গ্রামের সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন। এ সময় মাওলানা রমজান আলীর সঙ্গে উপস্থিত ছিলেন মাওলানা বি. এম. নুরুজ্জামান।

বাঁশদহায় মদিনাবাগ মাদরাসার প্রতিষ্ঠাতা আব্দুল বাকের আলীর দাফন সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১:২৭ পূর্বাহ্ণ
বাঁশদহায় মদিনাবাগ মাদরাসার প্রতিষ্ঠাতা আব্দুল বাকের আলীর দাফন সম্পন্ন

0-0x0-0-0#

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার ১ নম্বর বাঁশদহা ইউনিয়নের মদিনাবাগ মাদরাসার প্রতিষ্ঠাতা আলহাজ আব্দুল বাকের আলীর জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

 

শনিবার (২৪ অক্টোবর) মাগরিবের নামাজের পর জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আলেম-ওলামা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অসংখ্য মুসল্লি অংশ নেন।

 

জানাজার আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাঁশদহা ইউনিয়ন আমির মাওলানা এ.টি.এম. নাজমুল হুদা, উপজেলা কর্মপরিষদ সদস্য ও জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রমজান আলী, স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মো. বকুল হোসেন এবং মদিনাবাগ মাদরাসার সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী এএসএম কামরুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাফেজ মাওলানা মুফতি আজমাল হোসেন।

ধানদিয়ায় চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামানের গণসংযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১:২৫ পূর্বাহ্ণ
ধানদিয়ায় চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামানের গণসংযোগ

নিজস্ব প্রতিনিধি: তালা উপজেলার ধানদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও সমাজসেবক মো. আসাদুজ্জামান আসাদ নির্বাচনী গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন।

 

শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৪টায় ধানদিয়া ইউনিয়নের সেনেরগাতি ঢালিপাড়া এলাকায় এ গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ৩ নম্বর ওয়ার্ড সভাপতি মিজানুর রহমান, ডা. শামসুর জামান, মো. রোস্তম ঢালী, হাসান গাজী, আব্দুল রাবী গাজী, নজরুল ঢালী, আব্দুল মান্নান গাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।