হাত ধরে হাঁটার দীর্ঘ পথ
অরুণ সান্যাল
যে হাত ধরে একদিন
দীর্ঘ পথ পাড়ি দেওয়ার স্বপ্ন দেখেছিলাম,
আজ সেই হাতটি আমার হাত থেকে অনেক দূরে।
আমাদের পাশাপাশি হাঁটার পথগুলো এখনো আছে,
শুধু তুমি নেইÑআছে তোমার অসংখ্য স্মৃতি।
যে পথে তোমার হাসির শব্দ শুনতাম,
আজ সেই পথেই আমার নীরব কান্না প্রতিধ্বনিত হয়।
তোমার হাতের উষ্ণতা ভুলতে চাইলেও
হৃদয় বারবার সেই স্পর্শের কাছে ফিরে যায়।
কত স্বপ্ন ছিল, কত কথা ছিল, অথচ বিচ্ছেদের
এক ঝড়ে সবকিছুই যেন ছিন্নভিন্ন হয়ে গেল!
তুমি চলে গেলে, কিন্তু তোমার রেখে যাওয়া
স্মৃতিটা প্রতিদিন আমার সঙ্গে হাঁটে।
কখনো মনে হয়, পেছন ফিরে তাকালে
তুমি দাঁড়িয়ে আছো,
চোখে সেই পুরোনো ভালোবাসা নিয়ে।
কিন্তু ফিরে তাকালেই দেখি,
সেখানে শুধু দীর্ঘ পথ আর একলা আমি।
আজও তোমার স্মৃতির হাত ধরে হাঁটি,
যদিও বাস্তবের হাতটি আর
কোনোদিন আমার হাতে ফিরবে না।
আমাদের হাত ধরে হাঁটার দীর্ঘ পথ শেষ হয়ে
গেছে অথচ তোমাকে হারানোর-
ব্যথার পথটি যেন আজও শেষ হলো না।









