হাসি
মোমিন রহমান
আগে যখন তুমি মৃদু হাসতে
চোখকে ছুঁতো তোমার সেই হাসি
এখন তুমি ভেঙে পড়ো
উচ্ছ্বসিত হাসিতে
কিন্ত চোখকে স্পর্শ
করে না এই হাসি
তখন তুমি বালিকা ছিলে
এখন রমণী!
মোমিন রহমান
আগে যখন তুমি মৃদু হাসতে
চোখকে ছুঁতো তোমার সেই হাসি
এখন তুমি ভেঙে পড়ো
উচ্ছ্বসিত হাসিতে
কিন্ত চোখকে স্পর্শ
করে না এই হাসি
তখন তুমি বালিকা ছিলে
এখন রমণী!
কপিলমুনি (পাইকগাছা) খুলনা: কপিলমুনিতে ভ্রাম্যমান আদালতে ২টি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে।
খুলনা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিব ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোখলেছুর রহমান মঙ্গলবার দুুপর ১ টার দিকে কপিলমুনি বাজারের পালপাড়া সড়কে অভিযান চালিয়ে ২টি প্রতিষ্ঠানে এ জরিমান করেন। এসময় তপন মন্ডলের ব্যবসা প্রতিষ্ঠানে খাদ্য ও পন্যে নকল প্যাকেজাত করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমান করা হয়।
উত্তম কুমার সাহার কর্ণফুলী টি হাউজে খাদ্য- পন্যে নকল প্যাকেজাত ও ঘন চিনি বিক্রির অভিযোগে ৪০ হাজার টাকা জরিমান করা হয়। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা স্যনিটারী ও নিরাপদ খাদ্য কর্মকর্তা উদয় কুমার মন্ডল।
অভিযান চলাকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, মানুষকে কোন ভাবেই কুখাদ্য খাওয়ানো যাবে না, কোন ভাবেই খাবার বা পণ্যের লেভেল নকল করা যাবে না। এটা অন্যায় ও দন্ডনীয়। এধরণের অপকর্মে লিপ্ত থাকলে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তাঁরা।
মঙ্গলবার (০৮ আগষ্ট ২০২৬) সকাল ১০টা হতে ঝাউডাঙ্গা কায়পুত্র ঋষিপাড়ায় স্বদেশ সংস্থার উদ্যোগে এবং সেবামুলক সংস্থা সাইট সেভার্স এর সহযোগিতায় খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল খুলনা এর বাস্তবায়নে শতাধিক দরিদ্র দলিত ও অনগ্রসর মানুষের বিনামুল্যে ছানি অপারেশন, চক্ষু চিকিৎসা সেবা ঔষধ ও চষমা বিতরণসহ চিকিৎসা পরামর্শ দেওয়া হয়েছে।
উপস্থিত ছিলেন, খুলনা বিএনএনবি চক্ষু হাসপাতালের পক্ষে এসিস্টেন্ট সার্জন ডাক্তার নাসিম মাহামুদ, আল্আমিন হোসেন, চশমা পরিক্ষক রাশেদুল ইসলাস, ক্যাম্পেইন সহযোগী স্বদেশ সংস্থার প্রোগ্রাম অফিসার দেবজ্যোতি ঘোষ।
স্বদেশ সংস্থার নির্বাহি পরিচালক মাধব চন্দ্র দত্ত উপস্থিত চিকিৎসা প্রার্থীদের জন্য চলমান সেবা অব্যহত রাখতে আয়োজক সংস্থাগুলোর প্রতি অনুরোধ জানিয়ে সাইটসেভার্স, খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল খুলনা, স্বদেশ স্মার্ট হেলথ কেয়ার, সৃজনী মহিলা লোক কেন্দ্র এবং স্থানীয় সামাজিক সংগঠন সমুহকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রেসবিজ্ঞপ্তি
মাসুদ রানা: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার অন্তর্গত সদর পশ্চিম থানা শাখার উদ্যোগে পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে এক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৭:৩০ মিনিটে বৈকারী আইডিয়াল সৃজনশীল কোচিং সেন্টারে এ পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।
সদর পশ্চিম থানা শাখার সভাপতি সিয়াম হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি ইসমাঈল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার মিডিয়া ও কলেজ কার্যক্রম সম্পাদক মোঃ মাসুদ রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর শাখার এইচআরডি ও ছাত্র অধিকার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন আইডিয়াল সৃজনশীল কোচিং সেন্টারের পরিচালক মোঃ আয়ুব হোসেন, মোঃ রনি হোসেন ও সদর পশ্চিম থানার এইচআরডি সম্পাদক আরাফাত হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ মাসুদ রানা রাসুলুল্লাহ (সা.)-এর জীবন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “রাসুলুল্লাহ (সা.) কেবল একটি নির্দিষ্ট যুগের জন্য নন, বরং কেয়ামত পর্যন্ত সমগ্র মানবজাতির জন্য উত্তম অনুকরণীয় আদর্শ (উসওয়াতুন হাসানাহ)।
বর্তমান পৃথিবীর নানামুখী নৈতিক সংকট ও বিভ্রান্তি থেকে বাঁচতে হলে তরুণ সমাজকে বিশ্বনবীর সিরাত থেকে হেদায়াত গ্রহণ করতে হবে। ছাত্রসমাজকে রাসুল (সা.)-এর জীবন থেকে শিক্ষা নিয়ে জ্ঞান অর্জনের পাশাপাশি সত্য, সততা ও সুন্দরের পথে ধাবিত হতে হবে। আমাদের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনের প্রতিটি ক্ষেত্রে মহানবী (সা.)-এর সুন্নাহ ও সিরাত অনুসরণ করতে হবে। সৎ, নৈতিক ও আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে সিরাতুন্নবীর চর্চার কোনো বিকল্প নেই। মহানবীর শিক্ষা অনুযায়ী নিজেদের সৎ, চরিত্রবান ও সুনাগরিক হিসেবে গড়ে তোলাই হোক আমাদের প্রধান অঙ্গীকার।”
অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।