হৃদয়ের বন্ধ
অরুণ সান্যাল
হৃদয়ের গহিন কোণে তোমার নামটি আজও আছে
নীরব ভালোবাসার আলো হয়ে জেগে থাকে।
দূরত্ব যতই বাড়ুক, মনের টান কি কখনো কমে,
তোমার স্মৃতিরা প্রতিদিনই ফিরে আসে নীরব ভ্রমে।
তোমার একটুখানি হাসি আমার বিষণœ দিনে,
বসন্তের সুবাস হয়ে ছড়িয়ে পড়ে মনের কোণে।
তোমার হাতের স্পর্শ আজও অনুভব করি,
হারানো সেই মুহূর্তগুলো স্মৃতির পাতায় খুঁজি।
কত কথা বলা হয়নি, কত অনুভূতি রয়ে গেছে বাকি,
তবুও তোমার হৃদয়ের কাছেই যেন আমার ঠিকানা আঁকি।
জীবনের পথে ঝড় এলে তুমি হয়ো আমার আশ্রয়,
তোমার ভালোবাসাতেই খুঁজে পাই বেঁচে থাকার পরিচয়।
সময় বদলাক, ঋতু বদলাক, বদলে যাক চারপাশ,
হৃদয়ের বন্ধনটুকু থাকুক অটুট, থাকুক ভালোবাসার আভাস।
তুমি যদি থাকো পাশে, অন্ধকারও হয়ে যায় আলো,
তোমার মায়ায় হারিয়ে গিয়ে জীবনটাকে লাগে ভালো।
জন্মের পর জন্ম পেরিয়ে যদি আবার দেখা হয় তোমাকেই চাইব ওগো প্রিয়তম।
তাই শেষ প্রহরেও বলব, ভালোবাসা হোক চিরন্তনÑতুমি আর আমি থাকি বাঁধা,
এই অদৃশ্য হৃদয়ের বন্ধন।









