মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

পর্তুগাল-উজবেকিস্তান: মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কারা?

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
পর্তুগাল-উজবেকিস্তান: মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কারা?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ‘কে’ গ্রুপে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের শক্তিশালী দল পর্তুগাল এবং মধ্য এশিয়ার উদীয়মান ফুটবল শক্তি উজবেকিস্তান। ম্যাচটি ঘিরে সমর্থকদের আগ্রহের পাশাপাশি আলোচনায় এসেছে দুই দলের পূর্ববর্তী মুখোমুখি পরিসংখ্যানও।
ফুটবল পরিসংখ্যানভিত্তিক বিভিন্ন আন্তর্জাতিক সূত্রের তথ্য অনুযায়ী, জাতীয় দলের পর্যায়ে পর্তুগাল ও উজবেকিস্তানের মধ্যে এখন পর্যন্ত মাত্র একবারই দেখা হয়েছে। সেই ম্যাচে জয় পেয়েছিল পর্তুগাল। ফলে মুখোমুখি লড়াইয়ের রেকর্ডে স্পষ্টভাবেই এগিয়ে রয়েছে ইউরোপের দলটি। আগের একমাত্র সাক্ষাতে পর্তুগাল ৫-২ গোলের ব্যবধানে জয় তুলে নেয়। সেই ম্যাচে আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছিল পর্তুগিজরা। ফলে হেড-টু-হেড পরিসংখ্যানে পর্তুগালের জয়ের হার শতভাগ। যেখানে উজবেকিস্তান এখনো কোনো জয় বা ড্র অর্জন করতে পারেনি।

বর্তমান বিশ্বকাপে দুই দলের অবস্থানও ভিন্ন বাস্তবতার কথা বলছে। প্রথম ম্যাচে পর্তুগাল ডিআর কঙ্গোর সঙ্গে ১-১ গোলে ড্র করে, অন্যদিকে বিশ্বকাপে অভিষেক হওয়া উজবেকিস্তান কলম্বিয়ার কাছে ৩-১ গোলে পরাজিত হয়। ফলে নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখতে আজকের ম্যাচ দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পর্তুগাল দলে রয়েছেন অভিজ্ঞ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো, ব্রুনো ফার্নান্দেজ, বের্নার্দো সিলভা ও ভিতিনিয়ার মতো খেলোয়াড়রা। অন্যদিকে উজবেকিস্তানের ভরসা এলদর শোমুরোদভ, আব্দুকোদির খুসানোভ এবং আব্বোসবেক ফয়জুল্লায়েভ।

ফিফা ঙ্কিংয়ে দুই দলের মধ্যে বড় ব্যবধান রয়েছে। পর্তুগাল বর্তমানে বিশ্বের শীর্ষ দলগুলোর একটি, অন্যদিকে উজবেকিস্তান প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে খেলছে।

পরিসংখ্যান, অভিজ্ঞতা এবং তারকাসমৃদ্ধ স্কোয়াড বিবেচনায় ম্যাচের আগে স্পষ্ট ফেভারিট পর্তুগাল। তবে বিশ্বকাপের মঞ্চে চমক দেখানোর ইতিহাস নতুন নয়। তাই প্রথমবারের মতো পর্তুগালের বিপক্ষে পয়েন্ট আদায়ের স্বপ্ন দেখছে উজবেকিস্তান। আজকের লড়াইয়ে সেই স্বপ্ন বাস্তবে রূপ নেয় কি না, সেটিই এখন দেখার বিষয়।

Ads small one

অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার তারিখ পেছাল

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ণ
অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার তারিখ পেছাল

নিজস্ব প্রতিনিধি: মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ২০২৬ শিক্ষাবর্ষের অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। অনিবার্য কারণবশত পূর্বনির্ধারিত তারিখ পরিবর্তন করে নতুন এই সময়সূচি ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মঙ্গলবার (২৩ জুন) মাউশির মাধ্যমিক শাখার পরিচালক অধ্যাপক মো. সাখাওয়াত হোসেন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের গত ২০ মে’র প্রজ্ঞাপন অনুযায়ী এই পরীক্ষা আগামী ২৮ জুন ২০২৬ (রবিবার) থেকে শুরু হয়ে ১৩ জুলাই ২০২৬ (সোমবার) পর্যন্ত চলার কথা ছিল। তবে অনিবার্য কারণবশত তা পরিবর্তন করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জুলাই ২০২৬ (বুধবার) থেকে এই পরীক্ষা শুরু হবে। আর পরীক্ষা শেষ হবে ১৬ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার)।

দেশের সকল সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের এই নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

 

 

 

 

 

নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র জাহিদ, খোঁজ নিলেন স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ণ
নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র জাহিদ, খোঁজ নিলেন স্বাস্থ্যমন্ত্রী

পাটকেলঘাটা প্রতিনিধি: খুলনা নর্থ ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. নাঈমুর রহমান (জাহিদ) বিরল ও জটিল স্নায়ুরোগ ‘জিবিএস’ (গিলিয়ান-বার সিন্ড্রোম)-এ আক্রান্ত হয়ে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁর চিকিৎসা চলছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সাতক্ষীরার পাটকেলঘাটা থানার হরিশপুর গ্রামের সোহরাব সরদারের একমাত্র ছেলে নাঈমুর রহমান গত ১৯ জুন আকস্মিক এই রোগে আক্রান্ত হন। প্রথমে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে নিউরোমেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক এম এ আউয়ালের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য জাহিদকে দ্রুত ঢাকা নিউরোসায়েন্সেস হাসপাতালে এনে আইসিইউতে ভর্তি করা হয়।

মেধাবী এই শিক্ষার্থীর আকস্মিক গুরুতর অসুস্থতার খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। জাহিদের অসুস্থতার খবর পেয়ে দুপুরে সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী নিজে হাসপাতালে যান। তিনি চিকিৎসাধীন জাহিদের শয্যাপাশে কিছু সময় কাটান এবং তাঁর চিকিৎসার খোঁজখবর নেন। একই সঙ্গে শিক্ষার্থীর সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালের চিকিৎসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

 

 

 

তালায় দলিত’র প্রকল্প অবহিতকরণ সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ণ
তালায় দলিত’র প্রকল্প অবহিতকরণ সভা

‎তালা প্রতিনিধি: ‎তালায় বেসরকারি সংস্থা দলিত’র ইনক্লুসিভ ডিজিটাল পাথওয়েজ ফর ডিজঅ্যাডভান্টেজড ভালনারেবল কমিউনিটি প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। দলিত’র আয়োজনে এবং দাতা সংস্থা ফান্ডাজিঅন সানজিনো- ইতালির সহযোগীতায় অনুষ্ঠিত অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন, দলিত’র হেড অব প্রোগ্রাম (ইনক্লুশন এন্ড লাইভলিহুড) নিতাই চন্দ্র দাস।

‎প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্না। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, খেশরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু, উপজেলা সমবায় কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ কুমার বিশ্বাস ও উপজেলা আইসিটি কর্মকর্তা (অঃ দাঃ) মো. শরিফুল ইসলাম।

 

দলিত’র টেকনোলজি এডুকেটের পবিত্র দাস’র সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে ফাইনান্স ও এডমিন কৃষ্ণ পদ দাস, প্রজেক্ট অফিসার জয়ন্ত কুমার দাস ও কমিউনিটি নারী নেত্রী স্বরসতী দাসসহ ২৭ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

‎সভায় দলিত সংশ্লিষ্ট ইনক্লুসিভ ডিজিটাল পাথওয়েজ ফর ডিজঅ্যাডভান্টেজড ভালনারেবল কমিউনিটি প্রকল্পের মেয়াদ, বাজেট এবং কর্ম পরিকল্পনা উপস্থাপন করা হয়।