তালায় বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি পরিদর্শন
তালা প্রতিনিধি: ‘আলোকিত মানুষ চাই’ স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (২৩ জুন) তালা মুক্তিযোদ্ধা আব্দুস সালাম গণ-গ্রন্থাগারে বিশ্বসাহিত্য কেন্দ্রের পক্ষ থেকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কলেজ পর্যায়ে ছাত্র-ছাত্রীদের বইপড়া কর্মসূচির বার্ষিক পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. মুজাহিদুল আলম সাগর।
দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রমের অংশ হিসেবে কলেজ ছাত্র-ছাত্রীদের বইপড়া কর্মসূচির আওতায় অনুষ্ঠিত সভায় মুক্তিযোদ্ধা আব্দুস সালাম গণ-গ্রন্থাগারের সম্পাদক গাজী জাহিদুর রহমান, গণ-গ্রন্থাগারের মো. আফজাল হোসেনসহ কর্মসূচির কলেজ পর্যায়ের ২৫ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।







