শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

২৩ পেরিয়ে ২৪ বছরে এনটিভি: সাতক্ষীরায় বর্ণিল উদ্যাপন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১০:৫৩ অপরাহ্ণ
২৩ পেরিয়ে ২৪ বছরে এনটিভি: সাতক্ষীরায় বর্ণিল উদ্যাপন

নিজস্ব প্রতিনিধি: পাহাড়-সমুদ্র আর ভাঙা-গড়ার নানা চ্যালেঞ্জ ডিঙিয়ে বস্তুনিষ্ঠ সংবাদের যাত্রাপথে ২৩ বছর পূর্ণ করল বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি। সাহসী সাংবাদিকতা আর রুচিশীল বিনোদনের মেলবন্ধনে দুই দশকেরও বেশি সময় ধরে দর্শক হৃদয়ে যে স্থানটি এনটিভি তৈরি করেছে, তা আজও অক্ষুণœ।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে দর্শকনন্দিত এই স্যাটেলাইট চ্যানেলের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২৪ বছরে পদার্পণ উপলক্ষে সাতক্ষীরা শহরের রয়েল প্লাস কনভেনশন হলে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। আনন্দঘন এই আয়োজনে উপস্থিত অতিথিরা এনটিভির এই দীর্ঘ পথচলার প্রশংসা করে গণমাধ্যমটিকে আগামী দিনেও রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতেই বর্ণিল এক শোভাযাত্রা রয়েল প্লাস কনভেনশন হলের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শুরু হওয়া মূল আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্যে অনুষ্ঠানের আবহকে সমৃদ্ধ করেন অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহীন এবং জ্যেষ্ঠ সাংবাদিক কল্যাণ ব্যানার্জি।

এ ছাড়া শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ারে এনটিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, বর্তমান সহসভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান এবং সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদ।

দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি এসএম বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন এনটিভির জেলা প্রতিনিধি এসএম জিন্নাহ এবং এনটিভি অনলাইনের প্রতিনিধি কে এম আনিছুর রহমান।

স্মৃতিচারণ আর শুভকামনার এই সুমধুর আলোচনা শেষে অতিথিরা একসঙ্গে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। মিষ্টিমুখ আর করতালির মধ্য দিয়ে শেষ হয় একবিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় এই টেলিভিশনের ২৪ বছরে পদার্পণের বর্ণাঢ্য উৎসব।

Ads small one

অনুমোদনহীন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ণ
অনুমোদনহীন

রেশম লতা
রাষ্ট্রীয় অনুমোদনহীন একটা প্রেম করছিলাম
ভাবছিলাম সফল শাসনযন্ত্র দিয়া বেবাকরে পোষ মানাইমু
পল্টিবাজ বেয়াইনে বেগড়া দিছে
দিছে নিরীহ জনতাও!

গতকাইল মাইজ্জামিয়ার একাডেমিত গেছিলাম ওয়ালীরে পড়তে-
বাংলায় ঢুইক্কা শুনি শিক্কিত বাক্যরা পুলিশ হইয়া গেছে
ব্যাকরণ হইছে লাঠি
মুষ্টিবদ্ধ হাতে ঘোষণা করলাম, যে শব্দ শোষণের পক্ষে দাঁড়ায় তাকে ছিঁড়া ফেলো-
আমি নির্দোষ হন্তাকারী কেননা শব্দ হত্যা কোনো অপরাধ নয়।

ঈশ্বরকে জবাবদিহির কাঠগড়ায় তুলব। যদি তিনি নির্দোষ হন, তবে প্রমাণ দিক
না পারলে
নীরবতাও অপরাধ।

স্বাক্ষর

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১২:২১ পূর্বাহ্ণ
স্বাক্ষর

মোঃ রহমত আলী
আমার সবগুলো সাজানো অক্ষর,
তোমাদের প্রাণ ছোঁবে.. তা তো নয়।
ভালোবাসা আর ভালোলাগা যে এক, তাও নয়;
অনর্থক কিছু নয়.. যদি অর্থ (মানে) রয়।
ভুল তো সবার হয়, আমারও হয়,
তবে সার্থকতা ভুল শুধরে যদি শুদ্ধ রয়;
এতে হাসির কী বন্ধু.. যদি রহস্য উদঘাটন হয়!

আমার আঁকা হরফ সাহিত্য তো নয়,
যা শায়েরী বা কোনো কবিতা হয়;
এতো এক স্বাক্ষর মাত্র.. যা সাক্ষ্য হয়ে রয়।

বাবুই পাখি ডেকে কইছে শুনো মহাজন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ণ
বাবুই পাখি ডেকে কইছে শুনো মহাজন

সুদয় কুমার মন্ডল
প্রকৃতির নিমগ্নতা
শীত গ্রীষ্ম রৌদ্র বৃষ্টি ঝড়
গগন চুম্বি তাল গাছের মাথায় বাবুই পাখিরা বেঁধেছে সুখের ঘর।
কত সুন্দর কারিগর
বারো মাস স্বাচ্ছন্দ্যে থাকে
অট্টালিকার সুখ
বাবুই পাখিরা পরিশ্রমী স্বনির্ভর।
জীবিকা নির্বাহেখাদ্য অন্বেষণ করে
বাসায় ফিরে
সারাদিন ধরে।
ছানা গুলিকে খাওয়ায় আদর যতœ সহকারে
প্রকৃতির রাজ্যে বাবুই পাখিরা কত সুখী
অট্টালিকা বাসির নেই সেই সুখ
একদা বাবুই পাখি ডেকে কইছে শুনো মহাজন
তোমাদের মাঠে ছড়ানো খাদ্য কুড়িয়ে
আমরা করি জীবন ধারণ।
তোমাদের অট্টালিকা পাশে খড়কুটো এনে বাসা করলে ভেঙে দাও অকারণ।
তোমরা কিসের মহৎ? ক্ষুদ্র প্রাণীর আশ্রয়টুকু
ভেঙে দাও কেড়ে নাও এই কি তোমাদের স্বভাব? পাতালতা চিবিয়ে মসৃণ করি
নিরাপদ আশ্রয় গড়ি। আমরা পরিশ্রমী
আমরা নিরীহ প্রাণ সুযোগ পেলে কেন ঘাড় মটকাও! তোমাদের নিষ্ঠুর বিড়ম্বনায় তাল তরু পাতায় গড়েছি আশ্রয় কেন হীন জীবের
রক্ত চুষে খাও? জবাব দিতে পারো কংক্রিটের গড়া অট্টালিকা বাসি। জানি,পারবেনা
মনুষ্য রক্তে স্বার্থপরতা বইছে ধমনীতে
ঐশ্বর্যের ভুবনে তোমরা গড়েছ তাসের ঘর সারাক্ষণপাশা খেলায় মত্ত
গর্হিত রীতিনীতিতে।
সাবধান মহাজন
ক্ষুদ্র হলেও
কারো অধিকার করোনা হনন।