তালায় সাবেক পোস্টমাস্টার আব্দুর রহমানের ইন্তেকাল
নিজস্ব প্রতিনিধি: তালা উপজেলা মহিলা জামায়াতে ইসলামীর সাবেক সভানেত্রী আফরোজা বুলবুলের স্বামী এবং সাবেক পোস্টমাস্টার আব্দুর রহমান (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনি:শ্বাস ত্যাগ করেন।
মরহুমের বাড়ি উপজেলার ইসলামকাটি ইউনিয়নের পরানপুর গ্রামে। তিনি স্ত্রী ও ৩ কন্যা সন্তান রেখে গেছেন। কর্মজীবনে তিনি তালা, কপিলমুনি ও চুকনগরসহ বিভিন্ন ডাকঘরে সুনামের সঙ্গে পোস্টমাস্টারের দায়িত্ব পালন করেছেন।
বাদ আসর ইসলামকাটি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জেলা নায়েবে আমীর ডা. মাহমুদুল হকের ইমামতিতে জানাজায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা নায়েবে আমীর মো. নুরুল হুদা। এ সময় উপস্থিত ছিলেন জেলা সহ-সেক্রেটারি অধ্যাপক সুজায়েত আলী, অ্যাডভোকেট আজিজুর রহমান, অ্যাডভোকেট লিয়াকত হোসেন, উপজেলা আমীর মাওলানা মফিদুল্লাহ, মনিরুল ইসলাম ও মাওলানা তৌয়েবুর রহমান প্রমুখ। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।









