শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের উদ্যোগে পাঁচটি মাদ্রাসায় শিক্ষা উপকরণ বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৭:৩৭ অপরাহ্ণ
ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের উদ্যোগে পাঁচটি মাদ্রাসায় শিক্ষা উপকরণ বিতরণ

Oplus_131072

দেবহাটা প্রতিনিধি: সমাজে ধর্মীয় শিক্ষা বিস্তার, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে মানবিক সংগঠন ম্যান ফর ম্যান ফাউন্ডেশন ব্যাপক পরিসরে শিক্ষা সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে।

শনিবার (১৮ জুলাই ২০২৬) সকালে সংগঠনটির উদ্যোগে দেবহাটা উপজেলার পাঁচটি মক্তব, হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় পবিত্র আল-কুরআন শরীফ এবং শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংগঠনের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

এদিন যে পাঁচটি প্রতিষ্ঠানে কুরআন শরীফ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়, সেগুলো হলো- গোপাখালি রহিমপুর বাইতুল্লাহ জামে মসজিদ মক্তব, টাউনশ্রীপুর হাফিজিয়া মাদ্রাসা, খানপাড়া হাফিজিয়া মাদ্রাসা, দাদুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা (চক মোহাম্মাদীপুর) এবং মঈন আদ্-দীন চক মোহাম্মদআলীপুর এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা।

 

Ads small one

কলারোয়ায় ঐতিহ্যবাহী লাঠিখেলা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১১:০১ অপরাহ্ণ
কলারোয়ায় ঐতিহ্যবাহী লাঠিখেলা

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় উৎসবমুখর পরিবেশে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার হেলাতলা ইউনিয়নের দামোদরকাটি গ্রামে এই খেলার আয়োজন করা হয়। দিনব্যাপী এই আয়োজনে বিভিন্ন এলাকার আটটি লাঠিয়াল দল অংশ নেয়।
দামোদরকাটি গ্রামের আবু হানিফের উদ্যোগে আয়োজিত এই খেলা উপভোগ করতে শত শত নারী-পুরুষ ভিড় জমান। দর্শকদের মতে, গ্রামীণ ঐতিহ্যের এই লাঠিখেলা এখন প্রায় বিলুপ্তির পথে। এই আয়োজন গ্রামীণ মানুষকে বিনোদন দেওয়ার পাশাপাশি ঐতিহ্যকে টিকিয়ে রাখছে।
আয়োজক হানিফ হোসেন জানান, তিনি গত ৩২ বছর ধরে এই খেলার আয়োজন করে আসছেন। আগে দুই ভাই মিলে আয়োজন করলেও ভাইয়ের মৃত্যুর পর তিনি একাই এই ঐতিহ্য ধরে রেখেছেন। সুস্থ বিনোদন ও ঐতিহ্য রক্ষায় আগামীতেও এই আয়োজন অব্যাহত রাখার কথা জানান তিনি।

শর্ত ও নিষেধাজ্ঞার বেড়াজাল: সংকটে ভোমরা স্থলবন্দর

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১০:৫৯ অপরাহ্ণ
শর্ত ও নিষেধাজ্ঞার বেড়াজাল: সংকটে ভোমরা স্থলবন্দর

পত্রদূত রিপোর্ট: রাজনৈতিক পটপরিবর্তন ও দ্বিপক্ষীয় টানাপোড়েনের পর একের পর এক শর্ত ও পাল্টা নিষেধাজ্ঞার কারণে ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য তলানিতে এসে ঠেকেছে। ভারত ও বাংলাদেশ সরকারের বিভিন্ন বিধিনিষেধের ফলে ভারতের আকাশপথ ব্যবহার করে বাংলাদেশি পণ্য রপ্তানি বন্ধ হওয়াসহ সুতা, তৈরি পোশাক, তুলা, আসবাবপত্র ও পাটজাত পণ্য আমদানি-রপ্তানিতে স্থবিরতা তৈরি হয়েছে।
ব্যবসায়ীদের অভিযোগ, বাণিজ্য কমে যাওয়ার পাশাপাশি বন্দর কর্তৃপক্ষের ওজন স্কেলে কারসাজি, মিথ্যা ঘোষণায় পণ্য খালাস এবং দুর্নীতির কারণে বন্দরের রাজস্ব আদায়ে ধস নেমেছে। এর ফলে চরম দুশ্চিন্তায় পড়েছেন সাধারণ ও শীর্ষ ব্যবসায়ীরা।
ভোমরা কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, দুদেশের সরকারের পক্ষ থেকে আরোপিত বিধিনিষেধই বাণিজ্য কমার মূল কারণ। এ বাণিজ্য সচল করতে দ্রুত সরকারি পর্যায়ে আলোচনার উদ্যোগ নেওয়া দরকার। সাবেক সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম বলেন, বৈশ্বিক মন্দা, ডলার সংকট ও পাল্টা নিষেধাজ্ঞার কারণে ব্যবসায়ীরা এখন দিশাহারা। এই অচলাবস্থা কাটলে আবার বাণিজ্য গতিশীল হবে।

কোমরপুরে চারদলীয় ফুটবল: তানজিদ হাসান একাদশ চ্যাম্পিয়ন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১০:৫৬ অপরাহ্ণ
কোমরপুরে চারদলীয় ফুটবল: তানজিদ হাসান একাদশ চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদরের ধূলিহর কোমরপুর ফুটবল মাঠে চারদলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে অনুষ্ঠিত এই খেলায় ট্রাইবেকারে বন্ধুমহল ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ব্রহ্মরাজপুরের তানজীদ হাসান ফুটবল একাদশ।
নির্ধারিত সময়ের প্রথমার্ধের ৩৩ মিনিটে সাদ্দাম হোসেনের গোলে এগিয়ে যায় বন্ধুমহল ফুটবল একাদশ। দ্বিতীয় অর্ধার্ধের ৭ মিনিটে আবু রায়হানের গোলে সমতায় ফেরে তানজিদ হাসান ফুটবল একাডেমি। খেলা পরিচালনা করেন সুকান্ত মল্লিক এবং তাঁকে সহযোগিতা করেন মো. মিজানুর রহমান ও মো. সুজন হোসেন।
কোমরপুর যুব সংঘের সভাপতি মাস্টার সাইফুল্লাহর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাকদীর আহসান রুবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার আশরাফুজ্জামান খোকন, আবু ওয়াহিদ বাবলু ও ফারুক হোসেন মিঠু। অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাঁরা কোমরপুর ফুটবল ক্লাবের সার্বিক উন্নয়নে পাশে থাকার আশ্বাস দেন।