আশাশুনিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনের প্রস্তুতি সভা
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭’ উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) বিকেল তিনটায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কু-ুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সদস্যসচিব ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান, একাডেমিক সুপারভাইজার মো. হাসানুজ্জামান এবং স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক ও প্রধানেরা।
সভায় ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, ভলিবল, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট, সাঁতার ও টেবিল টেনিস—এই ১০টি ইভেন্টে ১২ থেকে ১৪ বছর বয়সী প্রতিযোগীদের অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ৩১ আগস্টের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করা, শিক্ষা প্রতিষ্ঠানে প্রচার ব্যানার টাঙানো, মাদকবিরোধী কমিটি গঠন এবং অন্যান্য সহশিক্ষা কার্যক্রম বাস্তবায়নের বিষয়ে এতে বিস্তারিত আলোচনা হয়।









