আশাশুনিতে বিএনপি নেতাসহ দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি থানা-পুলিশের বিশেষ অভিযানে বিএনপি নেতা এখলাছুর রহমানসহ পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে তাঁদের আদালতে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বুধহাটা পূর্বপাড়ার আলেক গাজীর ছেলে ও স্থানীয় বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত এখলাছুর রহমানকে একটি মামলার জিআর পরোয়ানার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। একই দিনে ভোলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরোয়ানাভুক্ত আসামি শ্বেতপুর গ্রামের রজব আলী সরদারের ছেলে বাবুলকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।









