মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

আশাশুনিতে ব্র্যাকের ‘রেইন ফর লাইফ’ প্রকল্পের চারা বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ১১:৪৮ অপরাহ্ণ
আশাশুনিতে ব্র্যাকের ‘রেইন ফর লাইফ’ প্রকল্পের চারা বিতরণ

আশাশুনি প্রতিনিধি: উপকূলীয় অঞ্চলের জলবায়ু সহনশীলতা বৃদ্ধি ও পুষ্টির চাহিদা মেটাতে সাতক্ষীরার আশাশুনিতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেছে ব্র্যাক। ৩ আগস্ট দুপুরে আশাশুনি এডাপটেশন ক্লিনিক প্রাঙ্গণে ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্টাল ইনোভেশন প্রোগ্রামের (সিইআইপি) আওতায় ‘রেইন ফর লাইফ’ প্রকল্পের মাধ্যমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রয়্যাল ড্যানিশ দূতাবাসের সহায়তায় পরিচালিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্পের অপারেশন ম্যানেজার মো. সফিকুর রহমান স্বপন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কু-ু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস সোবাহান। এ সময় ব্র্যাকের কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, কাজী এনামুল হক ও কৃষি খাতের বিশেষজ্ঞ মো. শাহীন হোসেন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ব্র্যাকের এই উদ্যোগ দুর্যোগপ্রবণ উপকূলীয় এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও পারিবারিক পুষ্টি নিশ্চিত করতে সহায়তা করবে। উল্লেখ্য, এই প্রকল্পের আওতায় আশাশুনি উপজেলার ৫টি ইউনিয়নের প্রায় ৩০০ জন সুবিধাভোগীর মাঝে ১০ হাজার চারা বিতরণ করা হচ্ছে।

Ads small one

আলিপুর হাটখোলা দাসপাড়াসহ বিভিন্ন পূজাম-প পরিদর্শনে আব্দুর রউফ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১১:২২ অপরাহ্ণ
আলিপুর হাটখোলা দাসপাড়াসহ বিভিন্ন পূজাম-প পরিদর্শনে আব্দুর রউফ

কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: গত ২০ অক্টোবর সন্ধ্যার পর সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের আলিপুর হাটখোলা দাসপাড়াসহ বিভিন্ন এলাকায় দুর্গোৎসবের ম-প পরিদর্শন করেছেন ও আর্থিক সহায়তা প্রদান করেছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ। আলিপুর হাটখোলা দাসপাড়া পূজাম-প পরিদর্শনকালে সার্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি রথীন্দ্র দাস, সাধারণ সম্পাদক জীবন দাস ও উপদেষ্টা নিমাই দাসসহ কমিটির অন্যান্য সদস্যদের কাছে ১০ হাজার টাকার একটি চেক হস্তান্তর করেন আব্দুর রউফ। এ সময় পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

কপিলমুনিতে পূজা ম-পে সাবেক চেয়ারম্যান ডাবলুর শুভেচ্ছা ও অনুদান প্রদান

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১১:১৮ অপরাহ্ণ
কপিলমুনিতে পূজা ম-পে সাবেক চেয়ারম্যান ডাবলুর শুভেচ্ছা ও অনুদান প্রদান

কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জননন্দিত সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলু পাইকগাছার কপিলমুনি ইউনিয়নের বিভিন্ন পূজাম-পে শুভেচ্ছা বিনিময় ও আর্থিক অনুদান প্রদান করেছেন। গত ১৯ ও ২০ অক্টোবর বিকেল ৫টায় অর্ধশতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে তিনি কপিলমুনি বাজার থেকে শুরু করে আগড়ঘাটা, নাবা, হাউলী, গোয়ালবাথান, চিনামলা, কাশিমনগর ঘাটকান্দা, কাশিমনগর ঋষিপাড়া ও উত্তর কাশিমনগর ঋষিপাড়ার পূজাম-প পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে নিজের ব্যক্তিগত তহবিল থেকে ১হাজার টাকা করে অনুদান প্রদান করেন।

পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে মহানবমী উদ্যাপন, আজ বিজয়া দশমী

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১১:১৭ অপরাহ্ণ
পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে মহানবমী উদ্যাপন, আজ বিজয়া দশমী

প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা (খুলনা): বাঙালি হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গাপূজা সারা দেশের মতো পাইকগাছা উপজেলার বিভিন্ন ম-পে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হচ্ছে। ম-পগুলোতে নিশ্চিদ্র নিরাপত্তা বলয় তৈরি করেছে পুলিশ, আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গত ২০ অক্টোবর দেশজুড়ে শারদীয় দুর্গাপূজার মহানবমী পালিত হয়। পাইকগাছা উপজেলায় ১৫১টি মন্দির বা ম-পে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। খুলনার পাইকগাছার বাজারখোলায় ভোলানাথ সুখদা সুন্দরী সর্বজনীন পূজা মন্দিরে ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল থেকে ঢাকের বাদ্য, কাঁসর-ঘণ্টা, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে উপজেলার পূজাম-পগুলো। সন্ধ্যায় বর্ণিল আলোকসজ্জা, দৃষ্টিনন্দন প্রতিমা আর ভক্তদের উপস্থিতিতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে চারদিকে।
পাইকগাছার বিভিন্ন পূজাম-পে সকাল থেকেই ভক্তদের আনাগোনা শুরু হয়। সন্ধ্যার পর ম-পে ম-পে পূজারিদের ভিড় বাড়তে থাকে। কেউ দেবী দুর্গার প্রতিমার সামনে করজোড়ে প্রণাম করছেন, কেউ অঞ্জলি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, আবার কেউ পরিবারের সদস্যদের সঙ্গে উৎসবের মুহূর্ত স্মরণীয় করে রাখতে ছবি তুলছেন। ফুল, ধূপ ও আগরবাতির সৌরভে ম-পগুলোতে বিরাজ করছে ভক্তিপূর্ণ পরিবেশ।
২১ অক্টোবর বুধবার বিজয়া দশমীর মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন ও এবারের দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। শান্তিপূর্ণভাবে উৎসব উদ্যাপনের জন্য দেশের বিভিন্ন পূজাম-পে পুলিশ, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।