শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের নাগরিক শোকসভা আজ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৫ অপরাহ্ণ
দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের নাগরিক শোকসভা আজ

পত্রদূত ডেস্ক: দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের নাগরিক শোকসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) বিকাল ৪.৩০টায় সাতক্ষীরা তুফান কনভেনশন সেন্টারে জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটি উক্ত অনুষ্ঠানের আয়োজন করেছে।

 

নাগরিক শোকসভা ও দোয়া অনুষ্ঠানে সংশ্লিষ্ঠ সকলকে নিদিষ্ট সময়ে উপস্থিত হওয়ার জন্য জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ আবুল কালাম বাবলা ও সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান বাবু আহবান জানিয়েছে। উল্লেখ্য, জিএম নূর ইসলাম সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ছিলেন।

Ads small one

সাতক্ষীরার রইচপুরে হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
সাতক্ষীরার রইচপুরে হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব

সংবাদদাতা:  সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রইচপুরে আট দলীয় নকআউট হাডুডু টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে রইচপুর ব্রিজসংলগ্ন ফারুকের দোকানের পাশের মাঠে অনুষ্ঠিত ফাইনালে টিম সাইদুলকে ২-১ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে টিম সাকিব।

স্থানীয় এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্ট দেখতে মাঠ ও আশপাশে প্রায় দুই থেকে আড়াই হাজার দর্শকের সমাগম ঘটে। প্রতিযোগিতায় আটটি দলের ৭২ জন স্থানীয় খেলোয়াড় অংশ নেন।

টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলো হলো—টিম পলাশ, টিম সাকিব, টিম ফারুক, টিম আলম, টিম সাইদুল, টিম জনি, টিম ফরহাদ ও টিম শওকাত।

আয়োজকরা জানান, গ্রামীণ ঐতিহ্যের হাডুডু খেলার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা এবং সামাজিক সম্প্রীতি ও ঐক্য জোরদার করাই ছিল এ আয়োজনের উদ্দেশ্য। খেলা চলাকালে বক্তারা সুস্থ সমাজ গঠনে নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চার ওপর গুরুত্বারোপ করেন।

টুর্নামেন্টে প্রধান রেফারির দায়িত্ব পালন করেন আলহাজ্ব কবির হোসেন। খেলা পরিচালনায় ছিলেন আব্দুস সামাদ এবং সহকারী পরিচালক মুজাহিদ আল মাসুদ। এ ছাড়া উদ্যোক্তা ফারুক হোসেন, ধারাভাষ্যকার মো. জাকির হোসেন, সহকারী রেফারি ও আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

পাইকগাছায় নকল ডাকের ফাঁদে নির্বিচারে শিকার হচ্ছে পরিযায়ী পাখি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১২:৪২ অপরাহ্ণ
পাইকগাছায় নকল ডাকের ফাঁদে নির্বিচারে শিকার হচ্ছে পরিযায়ী পাখি

প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা (খুলনা): খুলনার পাইকগাছায় শীতের আগমনের সঙ্গে সঙ্গে পরিযায়ী পাখি শিকারের প্রবণতা বেড়েছে। পাখির ডাক নকল করে বাঁশি, সাউন্ড বক্স ও মোবাইলে ধারণ করা শব্দ ব্যবহার করে বিভিন্ন বিল ও জলাশয়ে ফাঁদ পেতে চলছে পাখি শিকার। এতে পরিযায়ী পাখির পাশাপাশি দেশীয় প্রজাতির পাখিও ঝুঁকির মুখে পড়েছে।

প্রতিবছরের মতো এবারও শীতের শুরুতে হিমালয়, সাইবেরিয়াসহ শীতপ্রধান অঞ্চল থেকে ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখি আসতে শুরু করেছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খাল-বিল ও জলাশয়ে এসব পাখির দেখা মিলছে। আর এই সুযোগে অসাধু শিকারিরা কৃত্রিমভাবে পাখির ডাক বাজিয়ে পাখিদের আকৃষ্ট করে জাল ও বিভিন্ন ফাঁদে আটকে শিকার করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিকারিরা বিলের বিস্তীর্ণ এলাকায় বাঁশ পুঁতে জাল টাঙিয়ে এবং কৃত্রিম পাখি বসিয়ে ফাঁদ তৈরি করছে। মোবাইল বা সাউন্ড বক্সে পাখির ডাক বাজিয়ে পাখিদের নিচে নামানো হচ্ছে। এসব ফাঁদে বালিহাঁস, কালিম, বক, বুরিসহ বিভিন্ন প্রজাতির পাখি আটকা পড়ছে। কোথাও কোথাও বিষ মেশানো খাবার ব্যবহার করেও পাখি শিকারের অভিযোগ রয়েছে।

উপজেলার কচুবুনিয়া, বাসাখালী, বাইশারাবাদ, তেঁতুলতলা, লতা, হানিমুনকিয়া, বাহিরবুনিয়া, দেলুটি, সোলাদানা, চকবগুড়া, খড়িয়া, আমিরপুর, বাইনবাড়ীয়া ও কুমখালীসহ বিভিন্ন এলাকার ধানক্ষেত, খাল-বিল, জলাশয় ও চিংড়িঘেরে পাখির বিচরণ রয়েছে। শিকারিরা সাধারণ মানুষের চোখ এড়াতে রাতের বেলায় এসব স্থানে ফাঁদ পেতে ভোরের দিকে তা তুলে নেয় বলে স্থানীয়দের অভিযোগ।

শিকার করা পাখি গোপনে স্থানীয় হাটবাজারে বিক্রি করা হচ্ছে। এমনকি মুঠোফোনে অর্ডার দিলে মোটরসাইকেলে করে ক্রেতাদের বাড়িতে পাখি পৌঁছে দেওয়ার অভিযোগও রয়েছে।

বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী পাখি শিকার দণ্ডনীয় অপরাধ। আইন লঙ্ঘন করে পাখি শিকার করলে কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন বিলে অভিযান চালিয়ে জাল ও কৃত্রিম ফাঁদ ধ্বংস করা হলেও শিকার পুরোপুরি বন্ধ হয়নি।

পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, পাখি শিকার আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেলে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাখি শিকার বন্ধে অভিযান অব্যাহত রয়েছে। শিকারিদের শনাক্ত করতে উপজেলার বিভিন্ন বিলে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

প্রকৃতিপ্রেমীদের মতে, নির্বিচারে পাখি শিকার অব্যাহত থাকলে জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব পড়বে। তাই পরিযায়ী ও দেশীয় পাখি রক্ষায় প্রশাসনের নজরদারি বাড়ানোর পাশাপাশি স্থানীয় জনগণকে সচেতন ও সম্পৃক্ত করা জরুরি।

কয়রার মহেশ্বরীপুরের ৮ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী মনজুরুল ইসলামের গণসংযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১২:৩৮ অপরাহ্ণ
কয়রার মহেশ্বরীপুরের ৮ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী মনজুরুল ইসলামের গণসংযোগ

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলার ৩ নম্বর মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) প্রার্থী হিসেবে গণসংযোগকালে এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন মো. মনজুরুল ইসলাম (মঞ্জু)।

তিনি ওয়ার্ডের সর্বস্তরের জনগণ, মুরুব্বি, যুবক ও মা-বোনসহ সব ভোটারের কাছে দোয়া চেয়ে বলেন, এলাকার উন্নয়ন, রাস্তাঘাট, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নের পাশাপাশি মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চান। নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সবার জন্য কাজ করবেন এবং বৈষম্যহীন, মাদক ও সন্ত্রাসমুক্ত একটি সুন্দর ওয়ার্ড গড়ে তুলতে চান।

এলাকাবাসী জানান, মনজুরুল ইসলাম মঞ্জু দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়ানোর কারণে এলাকায় তাঁর সুনাম রয়েছে। তাঁর প্রার্থিতা নিয়ে ৮ নম্বর ওয়ার্ডের ভোটারদের মধ্যে আগ্রহ ও উৎসাহ দেখা যাচ্ছে।