কলারোয়া শিশু ল্যাবরেটরি স্কুলের পরীক্ষার ফলাফল প্রকাশ
কলারোয়া প্রতিনিধি: কলারোয়া শিশু ল্যাবরেটরি স্কুলের দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।
বিদ্যালয় চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে ফলাফল ঘোষণা করেন প্রধান শিক্ষক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু। শিক্ষানুরাগী সাইফুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলওয়াত ও গীতা পাঠ করা হয়। পরবর্তীতে দ্বিতীয় প্রান্তিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।







