শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

ফাগুন এলো ফিরে

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৭:২৩ পূর্বাহ্ণ
ফাগুন এলো ফিরে

নার্গিস আক্তার
বসন্তের ফাগুন এলো ফিরে।
বুলবুলিতে গান ধরেছে
আম বাগানের গাছের ডালে।
মৌমাছি গুনগুনিয়ে গান করছে
নতুন মুকুল পেয়ে।

মধু খেয়ে সুধায় প্রাণ
উড়ে বেড়ায় বনে বনে।
তাই না দেখে কবির মন
জাগায় নতুন সুর।
উড়াল দিতে চায় মন
ফাগুন মাসে ফুলবাগিচায়।

রংবেরঙের প্রজাপতি
নাচছে হেলে দুলে
কবি মন চেয়ে আছে
প্রজাপতির দিকে।
ফুলবাগিচায় জ্বালায় আগুন
ফাগুন আনে আগুন।

Ads small one

তালায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার আসর, চ্যাম্পিয়নদের জন্য গরু ও ফ্রিজ পুরস্কার

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৭:৫৫ অপরাহ্ণ
তালায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার আসর, চ্যাম্পিয়নদের জন্য গরু ও ফ্রিজ পুরস্কার

oplus_0

তালা প্রতিনিধি: গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত হচ্ছে আট দলীয় নকআউট টুর্নামেন্ট। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৩টায় তালার ভায়ড়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ খেলার আয়োজন করা হয়। ভায়ড়া শাহাপুর বাজার বণিক সমিতি ও এলাকাবাসী এ টুর্নামেন্টের আয়োজন করে।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় তালার মহান্দী দল ও খুলনার ডুমুরিয়া বন্ধু মহল। খেলায় জয়লাভ করে তালার মহান্দী দল।

খেলা দেখতে মাঠে নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ঐতিহ্যবাহী এ খেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু। বিশেষ অতিথি ছিলেন তালা সদর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি রেজাউল ইসলাম রেজা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোয়ার্দ্দার ফারুক হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম ও উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ কবির হোসেন। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন সামছুর সরদার ও আবুল কাশেম শেখ।

আয়োজকরা জানান, টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের জন্য পুরস্কার হিসেবে রয়েছে একটি গরু এবং রানার্সআপ দলের জন্য একটি ফ্রিজ।

‘মাদককে না বলি, খেলাধুলাকে হ্যাঁ বলি’ স্লোগানকে সামনে রেখে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এলাকার তরুণদের মাদক থেকে দূরে রাখা, সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি এবং গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী খেলাকে নতুন করে জনপ্রিয় করে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য বলে জানান আয়োজকরা।

দেবহাটায় চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৭:৫১ অপরাহ্ণ
দেবহাটায় চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় চিনেডাঙ্গা স্কুল মাঠে আচিমতলা যুব সংঘের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে আচিমতলা দুরন্ত ফুটবল একাদশকে এক গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লিজেন্ট ফুটবল একাদশ।

 

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখিপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ডা. মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দপ্তর সম্পাদক এমএ মামুন, সখিপুর ইউনিয়ন তাঁতীদলের সভাপতি ইউসুফ গাজী, বিএনপি নেতা আলমগীর হোসেন ও ইউপি সদস্য পদপ্রার্থী আয়শা খাতুন।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন ইয়াছির আরাফাত লিপু। সহকারী রেফারি ছিলেন আব্দুল্লাহ ও ইব্রাহীম। ধারাভাষ্য দেন কেটিএসের পরিচালক কবির হোসেন।

প্রধান অতিথি ডা. মো. নজরুল ইসলাম বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি খেলাধুলা তরুণদের মধ্যে শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তোলে।

তিনি আরও বলেন, নির্বাচিত হওয়ার পর থেকে নিজ অর্থায়নে এলাকার যুবকদের সার্বিক ব্যবস্থাপনায় বিভিন্ন সময়ে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করে আসছেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আবারও জয়ী হলে যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে নিয়মিত এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করবেন।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং করায় দুইজন গ্রেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৬:৪৯ অপরাহ্ণ
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং করায় দুইজন গ্রেফতার

নওগাঁর মান্দায় অটোরিকশায় মাইকিং করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দেওয়ার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার কাশোপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ছাড়া মাইকিংয়ের কাজে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার কাশোপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও রাঙ্গামাটিয়া গ্রামের মৃত আব্দুল জলিল প্রামাণিকের ছেলে শহিদুল ইসলাম শহীদ এবং মান্দা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও নবগ্রাম তালবোনার মৃত গামা সরকারের ছেলে আব্দুল জলিল (৫০)।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কালিকাপুর ইউনিয়নে গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে আসছেন বলে কয়েকজন ফাঁকা মাঠে মাইকিং করেন। পরে মাইকিংয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

উপজেলাবাসীকে আসসালামু আলাইকুম এবং অন্যান্য ধর্ম ও জাতির ভাইদের আদাব ও শুভেচ্ছা জানানো হয়। এরপর প্রচারণায় দাবি করা হয়, আওয়ামী লীগের সভাপতি ও পাঁচবারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশের মাটিতে পদার্পণ করবেন। এ সময় দলমত নির্বিশেষে তাকে স্বাগত জানানোর আহ্বান জানিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে মাইকিং শেষ করা হয়।

মান্দা থানা পুলিশের ওসি আফজাল হোসেন বলেন, বিষয়টি আমাদের নজরে এলে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত দুইজন এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।