শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

দুর্গাপূজায় বিশৃঙ্খলা করলে যত বড় নেতা হোক, ছাড় নয়: ওসি জাহাঙ্গীর আরিফ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪৭ অপরাহ্ণ
দুর্গাপূজায় বিশৃঙ্খলা করলে যত বড় নেতা হোক, ছাড় নয়: ওসি জাহাঙ্গীর আরিফ

আশাশুনি প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজায় কোনো ধরনের বিশৃঙ্খলা, অপ্রীতিকর ঘটনা কিংবা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আশাশুনি থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আরিফ। তিনি উল্লেখ করেন, দুর্গাপূজায় বিশৃঙ্খলা ঘটালে সে যত বড় নেতা বা প্রভাবশালী ব্যক্তিই হোক না কেন, ছাড় দেওয়া হবে না; আইন সবার জন্য সমান।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় আশাশুনি উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওসি জাহাঙ্গীর আরিফ বলেন, দুর্গাপূজাকে শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নির্বিঘœ করতে আশাশুনি থানা-পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। প্রতিটি পূজাম-পের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হবে।

তিনি স্পষ্ট করেন, পূজাকে কেন্দ্র করে কেউ গুজব ছড়ালে, উসকানি দিলে কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে। কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক পরিচয় আইনগত ব্যবস্থার ক্ষেত্রে বাধা হবে না।

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিহত করার আশ্বাস দিয়ে তিনি জানান, পূজাম-পে মাদক, ইভ টিজিং, চুরি-ছিনতাইসহ অপরাধমূলক কর্মকা- প্রতিরোধে পুলিশ কঠোর অবস্থানে থাকবে। পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয়দেরও যেকোনো অপ্রয়োঝনীয় পরিস্থিতিতে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি। একই সঙ্গে পূজাম-পগুলোতে বিদ্যুৎ চলে গেলে দ্রুত বিকল্প আলোর ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেন।

উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি তুষার কান্তি ঘোষের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মশিউল হুদা, পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক প্রীতিশ রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গোপাল চন্দ্র ম-লসহ বিভিন্ন ইউনিয়ন পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ। এ সময় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন পূজা উদযাপন ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক অনিরুদ্ধ ম-ল।

 

Ads small one

বেতগ্রাম-কয়রা সড়ক উন্নয়ন: ৫৩৫ কোটি টাকার প্রকল্পে আশার আলো

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৭ অপরাহ্ণ
বেতগ্রাম-কয়রা সড়ক উন্নয়ন: ৫৩৫ কোটি টাকার প্রকল্পে আশার আলো

এম.এম জামান মনি, পাটকেলঘাটা: খুলনার ডুমুরিয়া উপজেলার বেতগ্রাম থেকে তালা-পাইকগাছা হয়ে কয়রা পর্যন্ত প্রায় ৬৫ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ ও বাঁক সরলীকরণ কাজের প্রায় ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে। বাকি ১০ শতাংশ কাজ শেষ হলে এ অঞ্চলের লাখ লাখ মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।

খুলনা সড়ক ও জনপথ (সওজ) দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২০ সালের ২১ জানুয়ারি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) ৫৩৫ কোটি টাকার প্রকল্পটি অনুমোদন পায়। দরপত্রের মাধ্যমে কার্যাদেশ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মোজাহার এন্টারপ্রাইজ’-এর ২০২২ সালের জুনে কাজ শেষ করার কথা থাকলেও চার দফায় মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত সময় নির্ধারণ করা হয়।

প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে, আঠারো মাইল (বেতগ্রাম) থেকে তালা উপজেলার মধ্যবর্তী অংশ এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টের কাজ পুরোপুরি শেষ হয়েছে। তবে জমি অধিগ্রহণ জটিলতায় বিলম্ব হওয়ার পর গত জুনে পাইকগাছার কপিলমুনি বাজার অংশে বাঁক সরলীকরণের কাজ শুরু হয়। বর্তমানে কপিলমুনি ফকিরবাসা ও পাইকগাছা গোলাবাটি মোড়ের বাঁক সরলীকরণে পিচঢালাইয়ের কাজ বাকি রয়েছে।

পথচারী মনিরুজ্জামান মনির ভাষ্যমতে, দেরিতে হলেও কাজ শেষ পর্যায়ে পৌঁছানোয় সাধারণ মানুষ স্বস্তিতে রয়েছে। বর্ষায় বড় বড় গর্ত আর শুষ্ক মৌসুমে ধুলাবালির যে যন্ত্রণা ছিল, তা অবসান হতে চলেছে।

সওজের কর্মকর্তারা জানান, প্রকল্পে ৩০টি ঝুঁকিপূর্ণ বাঁক সোজা করতে ১১.২৪ হেক্টর জমি অধিগ্রহণে ৭১ কোটি ৮২ লাখ টাকা বরাদ্দ রাখা হয়। তবে কপিলমুনি, গোলাবাটি, গোপালপুরসহ ১০টি পয়েন্টে জমির ক্ষতিপূরণ বাবদ অর্থ পরিশোধে বিলম্ব হওয়ায় নির্ধারিত সময়ে কাজ শেষ করা সম্ভব হয়নি। ভুক্তভোগীদের চেকের অর্থ হস্তান্তরের পর বর্তমানে কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।
পাইকগাছা নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর এবং সুজন কয়রা শাখার সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম জানান, এই সড়কটি যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় উন্নয়নকাজে স্থানীয়রা সার্বিক সহায়তা দিয়েছেন।
মোজাহার এন্টারপ্রাইজের প্রকল্প ব্যবস্থাপক রাজন আহমেদ ও সওজের খুলনা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. তানিমুল হক জানান, চলতি মাসের মধ্যেই অবশিষ্ট সব কাজ শেষ করে সড়কটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা সম্ভব হবে।

 

আশাশুনিতে জিপিএ-৫ প্রাপ্ত ৪৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৬ অপরাহ্ণ
আশাশুনিতে জিপিএ-৫ প্রাপ্ত ৪৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্রশিবিরের আশাশুনি উপজেলা শাখা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল তিনটায় আশাশুনি সরকারি কলেজ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘মেধা, সততা, দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ’ নম্বরের স্লোগান নিয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সদস্য ও কেন্দ্রীয় কলেজ সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী।

উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মেহেদী হাসান, জেলা সভাপতি যোবায়ের হোসেন, জামায়াতে ইসলামী জেলা কর্মপরিষদ সদস্য আইনজীবী আব্দুস সোবহান মুকুল, উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান, যুব বিভাগের সভাপতি চিকিৎসক রোকনুজ্জামান ও সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি মেহেদী হাসান।

অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলের শিক্ষক ও অভিভাবক সিরাজুল ইসলাম এবং সংবর্ধিত শিক্ষার্থী দীপ্তি সরকার, হাবিবা ও দিয়া। অনুষ্ঠান শেষে জিপিএ-৫ প্রাপ্ত ৪৪ শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়।

সাতক্ষীরায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৬ অপরাহ্ণ
সাতক্ষীরায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মন্টুকে গ্রেপ্তার করেছে সাতক্ষীরা সদর থানা-পুলিশ। শনিবার রাত আটটার দিকে আলিপুর ইউনিয়নের বুলারআটি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আমিনুল ইসলাম মাহমুদপুর গ্রামের মৃত মতি সানার ছেলে।

সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নাসির উদ্দিন জানান, আমিনুল দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তিনি কখনো সেনাবাহিনীর মেজর, আবার কখনো পুলিশের ডিআইজিসহ উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয় দিয়ে নানা অপকর্ম ও প্রতারণা চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।