শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরা জেলা হোমিও কল্যাণ সংস্থার জরুরি সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৮ অপরাহ্ণ
সাতক্ষীরা জেলা হোমিও কল্যাণ সংস্থার জরুরি সভা

সংবাদদাত: সদস্য ভর্তি, ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং গঠনতন্ত্রের প্রয়োজনীয় সংস্কার ও সংশোধনের লক্ষ্যে সাতক্ষীরা জেলা হোমিও কল্যাণ সংস্থার জরুরি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা দুইটায় সাতক্ষীরার পানসি রেস্তোরাঁ সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

সংস্থার আহ্বায়ক চিকিৎসক এ এফ এম একরামুল হকের সভাপতিত্বে ও সদস্যসচিব চিকিৎসক শহীদুল ইসলামের সঞ্চালনায় সাংগঠনিক বিষয়ে বক্তব্য দেন আহ্বায়ক সদস্য চিকিৎসক সৈয়দ নাসিম আলী, চিকিৎসক অহিদুজ্জামান, চিকিৎসক সিরাজউদ্দীন খান, চিকিৎসক হাফিজুর রহমান, চিকিৎসক আলহাজ হাফিজুর রহমান, চিকিৎসক পুজন কুমার গুহ ও চিকিৎসক রবিউল ইসলাম।

সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত করে আগামী ২২ সেপ্টেম্বর মঙ্গলবার রাত সাড়ে আটটায় ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনে খসড়া সিদ্ধান্ত ও সাধারণ সভার দিন ধার্য করা হয়।

সভায় আহ্বায়ক এ এফ এম একরামুল হক সাতক্ষীরা সদর উপজেলার সকল ইউনিয়নের হোমিওপ্যাথিক চিকিৎসকদের ফরম সংগ্রহ করে জেলা হোমিও কল্যাণ সংস্থার সদস্য হওয়ার জন্য আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি

Ads small one

দফা ধীরে ধীরে বাড়বে, শেষ পর্যন্ত সব মিলে এক দফায় পরিণত হবে: শফিকুর রহমান

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩৯ পূর্বাহ্ণ
দফা ধীরে ধীরে বাড়বে, শেষ পর্যন্ত সব মিলে এক দফায় পরিণত হবে: শফিকুর রহমান

‘আমাদের দাবি দেশের কোটি মানুষের জন্য। সরকার যদি ৮ দফা দাবি না মানে, তাহলে আজকের ৮ দফা কাল ৯ দফা হতে পারে, এরপর যুক্ত হতে পারে ১০ দফা। কিন্তু শেষ পর্যন্ত সব দফা এক দফায় পরিণত হবে।’

শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা থেকে রংপুর অভিমুখী ১১ দলীয় ঐক্যের লং মার্চের অংশ হিসেবে সন্ধ্যার পর গাইবান্ধার পলাশবাড়ী চৌমাথা মোড়ে আয়োজিত পথসভায় এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শফিকুর রহমান বলেন, ‘আমরা সেই এক দফা চাই না। আমরা সরকারকে সময় দিচ্ছি, সুযোগ দিচ্ছি। সরকারের শুভবুদ্ধির উদয় হোক। কিন্তু সরকার যদি দাবি না মানে, তাহলে অন্যায় যে করে আর অন্যায় যে সহে; আমরা সেই পাপের ভাগ নিতে রাজি হবো না।’

লং মার্চের পরবর্তী কর্মসূচি প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘এখনকার লং মার্চ ঢাকায় হবে না; এটি হচ্ছে ঢাকা থেকে রংপুর অভিমুখে। জাতির প্রয়োজনে যদি আরও বৃহত্তর লং মার্চের ডাক দেওয়া হয়, তাহলে গ্রাম থেকে ঢাকা পর্যন্ত লং মার্চ হবে। দেশের মানুষকে সঙ্গে নিয়ে নারী-পুরুষ সবাইকে নিয়ে সেই লং মার্চ হবে।’

দেশের মানুষের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। বলেন, ‘অনেক সন্তান মায়ের বুকে নেই। দেশের জুলুম, খুন ও ধর্ষণ আমরা আর সহ্য করতে পারছি না। আজ মায়েরা লাঞ্ছিত হচ্ছেন, শিশুরা ধর্ষণের শিকার হচ্ছে; কিন্তু এসব বন্ধ হচ্ছে না, বিচারও হচ্ছে না।’

ঢাকা থেকে রংপুরে আসার পথে বিভিন্ন স্থানে হাজার হাজার নারী-পুরুষ পথসভায় এসে তাঁদের কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়েছেন বলে দাবি করেন শফিকুর রহমান। তিনি বলেন, ‘মায়েরা যে দাবি আদায়ের জন্য রাস্তায় নেমেছেন, ইনশাআল্লাহ আমরা সেই দাবি আদায় করেই ছাড়ব।’

এদিকে পথসভায় বিএনপি ও ১১ দলীয় ঐক্যের নেতারাও বক্তব্য দেন। গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের এমপি মাওলানা নজরুল ইসলাম লেবু এতে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন এমপি আখতার, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ এবং হাসনাত আবদুল্লাহসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতারা।

হাসনাত আবদুল্লাহ তাঁর বক্তব্যে সরকারের সমালোচনা করে বলেন, ‘আমরা দেখছি, নির্বাচনের পরে সরকার তার রূপ পরিবর্তন করেছে।’

তিনি আরও বলেন, তারেক রহমান সরকার ও সংসদে বিভিন্ন বিষয়ে কথা বলতে পারেন না এবং তাঁদের বক্তব্যের জবাবও দেন না—এমন অভিযোগ তুলে তিনি বলেন, ‘সংসদে নীরবতা অবলম্বন করলেও বাংলাদেশের মানুষ নীরব থাকবে না।’

এ সময় সংসদের বিরোধীদলীয় নেতার পাশে বসা স্বরাষ্ট্রমন্ত্রী নিজের ব্যবসা ও অন্যান্য মন্ত্রণালয়ের বিষয়ে ব্যস্ত এবং তাঁর ছেলে টেন্ডারবাজিতে ব্যস্ত বলেও অভিযোগ করেন হাসনাত আবদুল্লাহ। এসব বক্তব্যে তিনি সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও দেশকে রক্ষায় আমাদের দীর্ঘ লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে এবং বাংলাদেশকে মুক্ত করতে হবে।’

এর আগে পথসভায় ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি গাইবান্ধা জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন। লং মার্চের পথসভাকে ঘিরে দুপুরের পর থেকেই পলাশবাড়ী চৌমাথা এলাকায় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় থেকে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

উল্লেখ্য, ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লং মার্চ শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হয়। কর্মসূচিতে গণভোটের গণরায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়েছে।

ট্রিপল সেঞ্চুরির পর আফগানিস্তান টেস্টের দলে তাওহীদ হৃদয়

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩৭ পূর্বাহ্ণ
ট্রিপল সেঞ্চুরির পর আফগানিস্তান টেস্টের দলে তাওহীদ হৃদয়

টেস্ট ক্রিকেটে আরেকটি চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাতে সুযোগ পেয়েছেন তাওহীদ হৃদয়। অস্ট্রেলিয়া সফরে না থাকলেও দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ঐতিহাসিক ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়ে দলে ঢুকেছেন তিনি।

সংযুক্ত আরব আমিরাতে টেস্টটি শুরু হবে ৯ অক্টোবর। ব্যাটিংয়ে তানজিদ হাসান, সাদমান ইসলাম ও সৌম্য সরকারের সঙ্গে আছেন অভিজ্ঞ মুমিনুল হক, মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস।

অলরাউন্ডার হিসেবে দলে আছেন মেহেদী হাসান মিরাজ। স্পিন বিভাগে বাঁহাতি তাইজুল ইসলামের পাশাপাশি ভরসা থাকবে মিরাজের ওপরও।

পেসার নাহিদ রানা চোট সারিয়ে ফিরতে পারেননি। পেসার তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়া হয়েছে। ফলে পেস আক্রমণে রয়েছেন হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী ও শরিফুল ইসলাম।

এছাড়া দলের সঙ্গে রিজার্ভ হিসেবে ভ্রমণ করবেন অফস্পিনার নাঈম হাসান, পেসার মুশফিক হাসান ও ইকবাল হোসেন ইমন ।

বাংলাদেশের টেস্ট স্কোয়াড:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী ও শরিফুল ইসলাম।

সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৪ পূর্বাহ্ণ
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান

প্রয়াত নির্মাতা সোহানুর রহমান সোহানের হাত ধরেই সিনেমায় আসেন নায়ক সালমান শাহ। এ নির্মাতার ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমা দিয়ে সালমানের চলচ্চিত্রে যাত্রা শুরু হয়। ১৯৯৩ সালের ২৫ মার্চ বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি।

নির্মাতা সোহানের দেখা পাওয়ার আগে থেকেই সালমান নায়ক হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন। এক সাক্ষাৎকারে তাকে নিয়ে এমন তথ্য দেন সংগীতশিল্পী আঁখি আলমগীর।

তিনি আরও জানান, ইমনকে থেকে সালমান শাহ হিসেবে গড়ে তোলার প্রথম উদ্যোগটা নেন তার মা খোশনূর আলমগীর।

আঁখি বলেন, ‘ইমনের (সালমান শাহ) মা নীলা আন্টি রাজনীতি করতেন। পাশাপাশি কিন্তু গানও গাইতেন। তিনি আমার মায়ের লেখা একটা গান করেন বিটিভিতে। সেই গানের সূত্রে নীলা আন্টি আর আমার মায়ের সঙ্গে একটা পারিবারিক বন্ডিং তৈরি হয়। সেভাবেই ইমনের সঙ্গে আমাদের পরিচয়।’

 

তিনি আরও বলেন, ‘যেহেতু আমাদের পরিবার সিনেমা ও সংগীতের সঙ্গে সরাসরি জড়িত, সেজন্য ইমন (সালমান শাহ) বার বার আম্মুকে দেখলেই বলতো, ‘আন্টি প্লিজ একটা কিছু করেন। আপনি চাইলে হবে’। আমি দেখেছি ও আসলে নিজেকে ছোটবেলা থেকে নায়ক হিসেবেই গড়ে তুলেছে। ওর মধ্যে এর বাইরে আর কোনও প্ল্যান ছিলো না। এরপর ওকে নিয়ে আম্মু সোহান আঙ্কেলের কাছে যান। তারপরের ইতিহাস তো সবারই জানান।’

অভিনয় ছেড়ে জাপানে কী করছেন অপর্ণা ঘোষঅভিনয় ছেড়ে জাপানে কী করছেন অপর্ণা ঘোষ
শনিবার (১৯ সেপ্টেম্বর) সালমান শাহর ৫৫তম জন্মবার্ষিকী। ১৯৭১ সালের এই দিনে সিলেটের জকিগঞ্জে তিনি জন্মগ্রহন করেন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর না ফেরার দেশে চলে যান তিনি।

তার অভিনীত উল্লেখযোগ্য কয়েকটি সিনেমা হলো-‘তুমি আমার’, ‘অন্তরে অন্তরে’, ‘সুজন সখী’, ‘বিক্ষোভ’, ‘দেনমোহর’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘বিচার হবে’, ‘এই ঘর এই সংসার’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘জীবন সংসার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘আনন্দ অশ্রু’ ও ‘বুকের ভেতর আগুন’।