খাজরায় জামায়াতের কর্মী সম্মেলন ও গণসংযোগ
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় কাপসান্ডা আল আকসা জামে মসজিদে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
খাজরা ইউনিয়ন আমীর মাওলানা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং ইউপি চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন সম্পাদক মাওলানা আব্দুর রশিদের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা নায়েবে আমীর ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী নু আ ম মুরতাজা আলী।
সম্মেলনে ডা. ইয়াসিন আলী, আলী রাহিদুজ্জামান এবং আবু হানিফসহ ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে নেতা-কর্মীরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময় করেন।






