বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

তালায় শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১:৫৩ অপরাহ্ণ
তালায় শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

তালা প্রতিনিধি: টিকাদান কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরার তালা উপজেলায় শুরু হয়েছে হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন-২০২৬।

সোমবার (২০ এপ্রিল) সকালে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাহাত খান।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন তালা থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জ্যোতির্ময় সরকার, সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডা. মাহমুদুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সবুজ বিশ্বাস, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, প্রচার সম্পাদক সেকেন্দার আবুজাফর বাবু এবং নির্বাহী সদস্য কে এম শাহিনুর রহমান। এছাড়াও স্বাস্থ্যকর্মী ও সেবিকারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০ এপ্রিল থেকে ১০ মে ২০২৬ পর্যন্ত মোট ১১ কর্মদিবসে এই টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করা হবে। কর্মসূচির আওতায় উপজেলার ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রায় ২৭ হাজার শিশুকে টিকা প্রদান করা হবে। কমিউনিটি পর্যায়ে ২৮৮টি কেন্দ্রে ৮ দিন এবং ২৪৪টি স্কুলে ৩ দিন টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও ৮ দিন টিকা প্রদান করা হবে।

Ads small one

এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, শুরু ২ জুলাই

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৪:৪০ অপরাহ্ণ
এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, শুরু ২ জুলাই

অনলাইন ডেস্ক: আসন্ন ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার রুটিন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। আগামী ২ জুলাই থেকে শুরু হয়ে পরীক্ষা শেষ হবে ৮ আগস্ট।

বুধবার (২২ এপ্রিল) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দীন হায়দারের সইয়ে এ রুটিন প্রকাশ করা হয়। বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবে বলে রুটিনে উল্লেখ করা হয়েছে।

 

প্রকাশিত সূচি অনুযায়ী, প্রথমদিনে বাংলা প্রথমপ্রত্র (আবশ্যিক) পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ৮ আগস্ট শেষ দিন ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয়পত্র পরীক্ষা হবে। নির্ধারিত দিনে সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা চলবে।

আবার দ্বিতীয় শিফটে বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত এ পরীক্ষা চলবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার কক্ষে পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে।

পরীক্ষার্থীদের জন্য নির্দেশনায় বলা হয়েছে, প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল, রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ নম্বরের বহুনির্বাচনি (এমসিকিউ) পরীক্ষার ক্ষেত্রে সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল (সিকিউ) পরীক্ষার ক্ষেত্রে সময় ২ ঘণ্টা ৩০ মিনিট।

গুণী চিত্রশিল্পীদের স্মরণে বিশেষ দিন পালন করলো খুলনা আর্ট একাডেমি

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৪:৩৫ অপরাহ্ণ
গুণী চিত্রশিল্পীদের স্মরণে বিশেষ দিন পালন করলো খুলনা আর্ট একাডেমি

গুণী চিত্রশিল্পীদের স্মরণে খুলনা আর্ট একাডেমিতে প্রতি বছরের ন্যায় এবারও ২১শে এপ্রিল বিশেষ দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ২১টি মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে শিল্পীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাঁদের সুস্বাস্থ্য ও সার্বিক মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়।

 

খুলনা মহানগরীর ৩৬, আয়েশা কটেজ, ইকবাল নগরে অবস্থিত খুলনা আর্ট একাডেমিতে ২০১৫ সালে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত প্রতিথযশা ও স্বনামধন্য শিল্পীরা পরিদর্শনে আসেন। তাঁদের মধ্যে ছিলেন শিল্পী রফিকুন নবী, সমীর দত্ত, মোস্তাফিজুল হক, শামসুদ্দোহা, নিসার হোসেন, শেখ আফজাল হোসেন, শিশির ভট্টাচার্য, সিলভিয়া নাজনীন, বিমানেশ চন্দ্র এবং তরিকত ইসলাম।

 

সেই স্মরণীয় ঘটনাকে কেন্দ্র করেই প্রতিবছর ২১শে এপ্রিল দিনটি বিশেষভাবে পালন করে আসছে একাডেমি।এ বছরের আয়োজনে উপস্থিত ছিলেন বরিশাল থেকে আগত রতন বেপারী ও সুলতা হালদার। এছাড়াও উপস্থিত ছিলেন খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস, একাডেমির সদস্য সৌহার্দ্য বিশ্বাস ও সম্প্রীতি বিশ্বাস।

 

এ সময় চিত্রশিল্পী মিলন বিশ্বাস জানান, তিনি যতদিন এই প্রতিষ্ঠান পরিচালনা করবেন, ততদিন শিল্পগুরুদের স্মরণে এই বিশেষ দিনটি যথাযথ মর্যাদায় পালন করে যাবেন। তিনি আরও বলেন, শিল্পগুরুদের ছবি সামনে রেখে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে তাঁদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি যে জ্ঞান শিল্পগুরুদের কাছ থেকে অর্জন করেছেন, তা নবীন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন।

 

তিনি উল্লেখ করেন, খুলনা আর্ট একাডেমির চারুকলা ভর্তি কোচিং থেকে ইতোমধ্যে ২৩০ জন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছে এবং অসংখ্য শিক্ষার্থী দেশের বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ড্রইং শিক্ষক হিসেবে নিয়োজিত হয়েছেন। এটিকেই তিনি তাঁর জীবনের পরম প্রাপ্তি বলে মনে করেন এবং এই সাফল্যের পেছনে শিল্পগুরুদের আশীর্বাদকেই মূল শক্তি হিসেবে দেখেন।

 

তিনি আরও বলেন, আর্ট কলেজ থেকে যে শিল্পীর আদর্শ হৃদয়ে ধারণ করে তাঁর শিল্পজীবনের যাত্রা শুরু, তিনি হলেন ভাস্কর শেখ সাদী ভূঁঞা। যিনি ২০২৪ সালে পরলোকগমন করেন। তাঁর আদর্শ ধারণ করেই তিনি শিল্পচর্চা চালিয়ে যাচ্ছেন এবং যতদিন শিল্পচর্চা করবেন, ততদিন এই গুণীজনদের স্মরণে প্রতিষ্ঠান পরিচালনা করবেন। তার সঞ্চিত শিক্ষা বিনা অর্থে খুলনার সিইউসি স্কুলের  সুবিধা বঞ্চিত শিশুদের সপ্তাহে একদিন ছবি আঁকার প্রশিক্ষণ দিয়ে থাকেন এতে মনে করেন তার শিল্প সাধনার সার্থকতা খুঁজে পায়।

সর্বশেষে, তিনি তাঁর পিতা-মাতা ও সকল শিল্পগুরুকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে সকলের কাছে  আশীর্বাদ প্রার্থনা করেন যেন তিনি তাঁর শিল্প সাধনার মাধ্যমে মানুষের হৃদয়ে চির অমর হয়ে থাকতে পারেন। সকলের জন্য সুস্থতা প্রার্থনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। প্রেসবিজ্ঞপ্তি

অবশেষে মুক্তি পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগের নেত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৪:২৯ অপরাহ্ণ
অবশেষে মুক্তি পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগের নেত্রী

অনলাইন ডেস্ক: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন যুব মহিলা লীগের নেত্রী মোসা. শিল্পী বেগম। সঙ্গে ছিল তাঁর দেড় মাস বয়সী কন্যাসন্তান কাইফা ইসলাম। আজ বুধবার দুপুর ১২টার দিকে তিনি কারাগার থেকে বেরিয়ে আসেন। কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের জেলার শিরিন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এর আগে গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান শিল্পী বেগমের জামিন মঞ্জুর করেন। রাজধানীর তেজগাঁও থানায় করা বিস্ফোরক আইনের একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। মানবিক দিক বিবেচনায় নিয়ে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।

আজ সকাল থেকেই শিল্পী বেগম ও তাঁর সন্তানকে নিতে পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা কারাগারের সামনে ভিড় করেন। শিল্পী বেগম কারাগার থেকে বের হলে তাঁকে সহকর্মীরা বরণ করে নেন। তেজগাঁও এলাকার শ্রমিক লীগের নেতা আলমগীর হোসেন বলেন, ‘শিল্পী আপা আমাদের এলাকার বড় বোন। তাঁর সঙ্গে যে অন্যায় হয়েছিল, তা গণমাধ্যমে প্রচার হওয়ার পর আদালত মানবিক দিক বিবেচনা করে জামিন দিয়েছেন। আমরা আদালতের প্রতি কৃতজ্ঞ এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল।’

 

কারামুক্ত হওয়ার পর শিল্পী বেগম বলেন, ‘আমাকে পুলিশ ধরতে চায়নি, বিএনপির লোকজন আমাকে ধরিয়ে দিয়েছে। আমি আওয়ামী লীগ করি; কিন্তু কোনো পদপদবি নেই। আমাকে মুক্তি দিয়েছে। এ জন্য আমি আইনের প্রতি, আদালতের প্রতি কৃতজ্ঞ।’

 

গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তেজগাঁও থানার রেলওয়ে কলোনি স্টেশন রোডের নিজ বাসা থেকে শিল্পী বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার রাতে দেড় মাস বয়সী শিশুসন্তানসহ তাঁকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। কোলের শিশুসহ মায়ের কারাবাসের খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত হয়।