শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

সমুদ্রের বুকে চীনের গোপন ঘাঁটি? স্যাটেলাইট ছবিতে নতুন চমক

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৪:৩৪ অপরাহ্ণ
সমুদ্রের বুকে চীনের গোপন ঘাঁটি? স্যাটেলাইট ছবিতে নতুন চমক

দক্ষিণ চীন সাগরের প্যারাসেল দ্বীপপুঞ্জের অ্যান্টিলোপ রিফে রানওয়ে নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে। বিশ্লেষকদের ধারণা, ২০২৭ সালের মাঝামাঝি সময়ের মধ্যে রানওয়েটির নির্মাণ শেষ হতে পারে। এতে বিতর্কিত দক্ষিণ চীন সাগরে চীনের সামরিক নিয়ন্ত্রণ আরও জোরদার হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স শুক্রবার এ খবর জানিয়েছে।

রয়টার্স পর্যালোচিত স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, রানওয়ে নির্মাণের জন্য মাটি সমতল করা, পাথর ও কংক্রিটের স্তূপ এবং মাটি চাপ দেওয়ার কাজে ব্যবহৃত ক্রেন কাজ করছে। সামরিক কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এটি ওই অঞ্চলে চীনের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে পরিণত হতে পারে।

বাণিজ্যিক স্যাটেলাইট ছবি সরবরাহকারী প্রতিষ্ঠান ভ্যানটরের ২৫ সেপ্টেম্বরের ছবিতে একটি নতুন নির্মিত জেটির দিকে পাথরবোঝাই একটি বার্জকেও দেখা গেছে।

অ্যান্টিলোপ রিফে ঘাঁটির নির্মাণ শেষ হলে, এক দশকের মধ্যে দক্ষিণ চীন সাগরে চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক সম্প্রসারণ হতে পারে এটি। এর মাধ্যমে চীনা নৌবাহিনীর জাহাজ ও সামরিক বিমানের কার্যক্রমের পরিধি বাড়বে। তাইওয়ানকে ঘিরে চীন, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের প্রতিযোগিতার কারণে দক্ষিণ চীন সাগর ক্রমেই সামরিক বাহিনীর উপস্থিতি বাড়ছে।

ওপেন সোর্স ডেটা প্ল্যাটফর্ম পিএলএট্র্যাকার-এর প্রতিষ্ঠাতা বেন লুইস বলেন, ২০১৫ সালে বিতর্কিত স্প্র্যাটলি দ্বীপপুঞ্জের ফিয়েরি ক্রস রিফে নির্মিত তিন কিলোমিটার রানওয়ের অভিজ্ঞতা বিবেচনায় নিলে অ্যান্টিলোপের রানওয়ে ২০২৭ সালের প্রথমার্ধে পাকা করার কাজ শেষ হতে পারে এবং ওই বছরের মাঝামাঝি প্রথম বিমান অবতরণ করতে পারে।

তবে লুইস বলেন, সম্ভাব্য গোলাবারুদ ও জ্বালানি সংরক্ষণাগার নির্মাণের জন্য খননকাজের কোনও লক্ষণ এখনও তিনি দেখতে পাননি। তার মতে, এত বড় একটি ঘাঁটির জন্য এ ধরনের অবকাঠামো প্রয়োজন হবে।

এ বিষয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। চীন এখনও নতুন সামরিক ঘাঁটি নির্মাণের কথা স্বীকার করেনি। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, অ্যান্টিলোপে আবহাওয়ার পূর্বাভাস, সামুদ্রিক ও বৈজ্ঞানিক গবেষণার মতো বেসামরিক কার্যক্রম পরিচালিত হবে।

ভ্যানটরের স্যাটেলাইট বিশ্লেষক এবং ওপেন সোর্স গোয়েন্দা তথ্য পর্যবেক্ষক ড্যামিয়েন সাইমনও জানিয়েছেন, সেখানে থাকা ক্রেনগুলো পুনরুদ্ধার করা বা আলগা মাটিকে ভিত্তি তৈরির জন্য শক্তভাবে চাপ দেওয়ার কাজে ব্যবহৃত হয়। সাইমনই জানুয়ারির শুরুতে অ্যান্টিলোপ রিফে ড্রেজিংয়ের বিষয়টি প্রথম তুলে ধরেছিলেন।

দক্ষিণ চীন সাগরের উত্তরাঞ্চলে অ্যান্টিলোপে ভবিষ্যৎ ঘাঁটি তৈরি হলে চীনের বিভিন্ন ধরনের নৌযান ও সামরিক বিমানের মোতায়েনের পরিধি বাড়বে। একই সঙ্গে হাইনান দ্বীপের প্রবেশপথ সুরক্ষায়ও এটি ভূমিকা রাখতে পারে। হাইনানেই চীন পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন রাখে।

রয়টার্স গত আগস্টে জানিয়েছিল, অ্যান্টিলোপের কাছে একটি ছোট দ্বীপে নতুন কিছু স্থাপনা দেখা গেছে। তবে ইয়াগং দ্বীপে তিনটি শাখার মতো করে নির্মাণকাজের সম্ভাব্য ব্যবহার কী হতে পারে, তা এখনও নিশ্চিত করতে পারেননি বিশ্লেষকেরা।

Ads small one

খুলনা-সাতক্ষীরা অঞ্চলের চিংড়ি হ্যাচারি মালিকদের মতবিনিময় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১১:৫২ অপরাহ্ণ
খুলনা-সাতক্ষীরা অঞ্চলের চিংড়ি হ্যাচারি মালিকদের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি: খুলনার একটি অভিজাত হোটেলে শ্রিম্প হ্যাচারি এসোসিয়েশন অব বাংলাদেশ (সেব)-এর খুলনা-সাতক্ষীরা অঞ্চলের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ অক্টোবর দুপুরে সংগঠনের সভাপতি আলহাজ ডা. আবুল কালাম বাবলার সভাপতিত্বে এ সভা হয়।

সভায় সংগঠনের সাংগঠনিক দিক ও চিংড়ি শিল্পের সম্ভাবনা নিয়ে বক্তব্য দেন বিভিন্ন হ্যাচারির প্রতিনিধি শহীদ ফারুক সাচী, রুহুল আমিন লেনিন, আবদুল্লাহ আল-মাসুম, মোতালেব হোসেন, মাহফুজ ইকবাল, মো. নজরুল ইসলাম, কাজী আমিনুল ইসলাম বাহার, শেখ জাহাঙ্গীর হোসেন, জসীম, শামীম, বাবন কান্তি দে, জাকির হোসেন, মাহবুবুর রহমান, শহিদুল ইসলাম ও আনারুল ইসলাম।

বক্তারা বলেন, দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম হাতিয়ার চিংড়ি শিল্পকে টিকিয়ে রাখতে হ্যাচারির ওপর আরোপিত কর কমাতে হবে। সমুদ্রসীমা থেকে লবণাক্ত পানি সংগ্রহের ক্ষেত্রে প্রতি লিটারে ট্যাক্স ৩ পয়সা থেকে বাড়িয়ে ১০ পয়সা করা হয়েছে, যা হ্যাচারিমালিকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি করছে। এর ফলে প্রতি মাসে কেবল পানি আনতেই বিপুল অর্থ খরচ করতে হচ্ছে।

হ্যাচারিমালিকেরা মৎস্য মন্ত্রণালয়ের মাধ্যমে বনবিভাগের কাছে অবিলম্বে এই বর্ধিত ট্যাক্স প্রত্যাহারের জোর দাবি জানান। পাশাপাশি অন্যান্য শিল্পের মতো এই খাতে বিদ্যুৎ বিলে অন্তত ৫০ শতাংশ ছাড় দেওয়া এবং সরকারি প্রণোদনা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

ধুলিহরে নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১১:৪০ অপরাহ্ণ
ধুলিহরে নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার ধুলিহরে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে শুরু হয়েছে নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট। ২ অক্টোবর সন্ধ্যায় খড়িয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

খড়িয়াডাঙ্গা যুবসমাজের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৮ নম্বর ধূলিহর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ফারুক হোসেন মিঠু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা চাঁদপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু ওহিদ বাবলু, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রিপন হোসেন ও ফিংড়ী ইউনিয়নের প্রতিনিধি মো. নাজমুল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে ফারুক হোসেন মিঠু বলেন, ‘তরুণদের মাদকমুক্ত রাখা এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্য স্বাভাবিক রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের নিয়মিত আয়োজন স্থানীয় ফুটবলার গড়ে তুলতে সাহায্য করবে।’ অনুষ্ঠানের শুরুতে অতিথিরা খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং বল গড়িয়ে টুর্নামেন্টের সূচনা করেন। এ সময় বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শক মাঠে উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১১:৩৪ অপরাহ্ণ
সাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের নব-নির্বাচিত কমিটির-এ ২০২৬ এর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ সেপ্টেম্বর) সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রওশন আলীর সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি ও সাতক্ষীরা জেলা যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রিবার্ষিক নির্বাচনের নির্বাচন কমিশনার সাংবাদিক রুহুল কুদ্দুস ও সাতক্ষীরা মুদি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কামরুজ্জামান মুকুল প্রমূখ।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুলতানপুর বড়বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আ স ম আব্দুর রব, মিহির সাহা, কদমতলা বাজার বণিক সমিতির সভাপতি মো. আইয়ুব আলী, সুলতানপুর মাংস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. অলিউর রহমান প্রমুখ।
সাতক্ষীরার কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির সভাপতি মো. রওশন আলী, সহ-সভাপতি মো. ফজলুর রহমান, সাধারণ সম্পাদক রজব আলী খাঁ, সহ-সাধারণ সম্পাদক মো. কবিরুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক মো. নুরুজ্জামান, দপ্তর সম্পাদক মো. আক্তারুজ্জামান, ধর্ম বিষয়ক সম্পাদক মো. আবু সাঈদ, ক্রীড়া সম্পাদক মো. আনারুল ইসলাম, কার্যকরী সদস্য মো. রায়হান গাজী, মো. শহিদুল ইসলাম ও মো. খাইরুল ইসলাম প্রমূখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা শহর কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মো. ফজলুর রহমান।