বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

কলারোয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১    

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৮:৪৯ অপরাহ্ণ
কলারোয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১    
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রশিদ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার বিকেল ৪ টার দিকে কলারোয়া-চন্দনপুর সড়কে সোনাবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোনাবাড়িয়া গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে আব্দুর রশিদ সীমান্তবর্তী গয়ড়া বাজারের মাছ ব্যবসায়ী। মঙ্গলবার ওই সময় মোটরসাইকেলযোগে গয়ড়া বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হন। কলারোয়া-চন্দনপুর সড়কে ওঠামাত্র চন্দনপুর দিক থেকে আসা একটি মোটরসাইকেল তার মোটরসাইকেলে মুখোমুখি আঘাত করে।
এ সময় আব্দুর রশিদ রাস্তা পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কলারোয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Ads small one

খুলনায় কাজী নজরুল ইসলাম স্মরণে প্রকাশনার মোড়ক উন্মোচন, আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১১:৫৪ অপরাহ্ণ
খুলনায় কাজী নজরুল ইসলাম স্মরণে প্রকাশনার মোড়ক উন্মোচন, আলোচনা সভা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এঁর ৫০তম প্রয়াণ বার্ষিকী-নজরুলবর্ষ স্মরণে খুলনা রাইটার্স ক্লাব ৭ অক্টোবর ২০২৬ সন্ধ্যায় ক্লাব কক্ষে ভাঁজপত্র বিশেষ সংখ্যা ‘আমারে দেব না ভুলিতে’ ‘প্রকাশনা’র মোড়ক উন্মোচন শেষে আলোচনা, নিবেদিত কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়।

শুরুতে অতিথিবৃন্দকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি, শিক্ষাবিদ্, যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর হাফিজুর রহমান,বিশেষ অতিথি ছিলেন আহমদ আলী খান, নির্বাহী সম্পাদক দৈনিক পূর্বাঞ্চল, সভাপতিত্ব করেন কবি খন্দকার নজরুল। স্বাগত বক্তব্য রাখেন প্রাবন্ধিক গবেষক অরবিন্দ মৃধা, কবি লেখক ডিকে ম-ল, কবি অর্পন-উজ-জ্জামান, সোহরাব হোসেন প্রমূখ।

প্রধান অতিথি বলেন-স্মৃতিচারণ করে বলেন, কবির মৃত্যু দিনে আমি পিজি হাসপাতালে উপস্থিত ছিলাম। বাংলা সাহিত্যে রবীন্দ্র-নজরুল-জীবনানন্দ দাশ অফুরান প্রাণশক্তি। আহমদ আলী খান বলেন, নজরুল গান কবিতা ক্রান্তিকালে মানুষের প্রেরণা যোগায়। অনুষ্ঠানে নজরুলকে নিবেদিত কবিতা পাঠান করেন কবি নীলরতন ম-ল, কবি মিনু রাণী পাল, বাচিক শিল্পী সালমান মেহেদী মুকুট প্রমূখ। প্রেসবিজ্ঞপ্তি

আশাশুনিতে মৎস্যজীবী দলের শোভাযাত্রা ও সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১১:৪৭ অপরাহ্ণ
আশাশুনিতে মৎস্যজীবী দলের শোভাযাত্রা ও সভা

আশাশুনি প্রতিনিধি: নবগঠিত আশাশুনি উপজেলা মৎস্যজীবী দলের আনন্দ শোভাযাত্রা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) বিকেলে সদর ইউনিয়ন পরিষদের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে নবগঠিত কমিটির আহ্বায়ক শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জজ কোর্টের অতিরিক্ত পিপি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এডভোকেট গোলাম গনি দুদু।

মৎস্যজীবী দলের নবগঠিত কমিটির সদস্যসচিব এস এম আশিকুজ্জামান আশিকের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব জাকির হোসেন বাবু, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আ. মজিদ ও সাজিনুর রহমান সাজু, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সবুজ হোসেন, যুগ্ম আহ্বায়ক মোজাফফর হোসেন রিপন, ছাত্রদল নেতা আতিকুল ইসলাম, পূজা উদযাপন ফ্রন্টের সদর ইউনিয়ন সম্পাদক জয়দেব কুমার বিশ্বাস, মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম, আ. লতিফ, হাফিজুল ইসলাম, ইউপি সদস্য মোক্তার হোসেন, নেওয়াজ ও সদস্য জাহাঙ্গীর আলম ফরিদুল।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর খুলনা সফরসূচি

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ অপরাহ্ণ
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর খুলনা সফরসূচি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এক দিনের সফরে আজ ৮ অক্টোবর খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী আজ ৮ অক্টোবর দুপুর ১২.০০ টায় খুলনা দৌলতপুর সরকারি আঞ্চলিক হাঁস প্রজনন খামার পরিদর্শন এবং বেলা দেড়টায় খালিশপুর ওয়ান্ডারল্যান্ড পার্ক সংলগ্ন জিলপুকুর (লেক)-এ মাছের পোনা অবমুক্ত করবেন।

তিনি বিকাল চারটায় বয়রা মৎস্য পরিদর্শন ও কোয়ালিটি কন্ট্রোল ল্যাব পরিদর্শন এবং সন্ধ্যা ছয়টায় হোটেল সিটি ইনে বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে খুলনা জেলার চাষী, ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন প্রতিনিধি, গবাদিপশু খামারি, ফিডমিল ও প্রিমিক্স মালিক, জেলা মৎস্য অধিদপ্তর, প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং অন্যান্য অংশীজনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন। পরে প্রতিমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন। তথ্যবিবরণী