শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

সিনেমা ছেড়ে যুদ্ধে যান নানা পাটেকর, কতদিন ছিলেন ময়দানে

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৩:৪০ অপরাহ্ণ
সিনেমা ছেড়ে যুদ্ধে যান নানা পাটেকর, কতদিন ছিলেন ময়দানে

শুধু অভিনয়ের জন্যই নয়, সাধারণ মানুষের বিভিন্ন বিষয়ে কাজ এবং সাদাসিধে জীবনযাপনের জন্যও শ্রদ্ধেয় ছিলেন ভারতীয় অভিনেতা নানা পাটেকর। ৭৫ বছর বয়সী এই অভিনেতা বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে গোয়ায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাকে বাঁচাতে চিকিৎসকেরা ৪৫ মিনিট ধরে টানা কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (সিপিআর) দেওয়ার চেষ্টা করেছিলেন। তবে তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

অনেকেই হয়তো জানেন না, নানা পাটেকর অভিনেতার পরিচয়ের বাইরে একজন যোদ্ধাও। তিনি শুধু ভারতীয় সেনাবাহিনীর প্রশংসাই করতেন না; তিনি তাদের সঙ্গে থেকেছেন এবং দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সীমান্ত সংঘাতের সময় সেনাদের সঙ্গে কাজও করেছেন।

আশির দশকের শেষ দিকে নানা আনুষ্ঠানিকভাবে টেরিটোরিয়াল আর্মিতে যোগ দেন। ১৯৯১ সালের ‘প্রহার: দ্য ফাইনাল অ্যাটাক’ সিনেমায় সেনাবাহিনীর কমান্ডোর চরিত্রে অভিনয়ের জন্য তিনি তিন বছর প্রশিক্ষণ নিয়েছিলেন। চরিত্রটির জন্য কোনও ধরনের শর্টকাট নিতে চাননি তিনি। এ সময় মারাঠা লাইট ইনফ্যান্ট্রির সঙ্গে প্রশিক্ষণ নেন নানা। এই প্রশিক্ষণের মধ্য দিয়ে সেনাবাহিনীর সঙ্গে তার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়।

এরপর ১৯৯৯ সালে ভারত-পাকিস্তান কার্গিল যুদ্ধ শুরু হলে সেনাবাহিনীর সঙ্গে কাজ করার অনুমতি চেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে যান নানা পাটেকর। তাকে জানানো হয়, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শুধু প্রতিরক্ষামন্ত্রীর রয়েছে। তারপর তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী জর্জ ফার্নান্ডেজের কাছে সরাসরি আবেদন করেন তিনি। ভারতীয় সেনাদের সঙ্গে সম্মুখসারিতে থাকার অনুমতি চান নানা। নিজের শুটিং দক্ষতা এবং অর্জিত একটি পদকের কথাও মন্ত্রীকে জানান তিনি।

অনুমতি পাওয়ার পর নানা পাটেকর তার চলচ্চিত্রের ক্যারিয়ারে সাময়িক বিরতি দেন এবং সেনাবাহিনীর কুইক রিঅ্যাকশন টিমে (কিউআরটি) যোগ দেন। প্রায় ৬০ দিন তিনি সেনাদের সঙ্গে কাটান শ্রীনগর, দ্রাস, লেহসহ বিভিন্ন এলাকায়।

কার্গিল যুদ্ধের সময় দুর্গম পাহাড়ি এলাকায় সেনাদের কঠিন পরিস্থিতির মধ্যে দায়িত্ব পালনের কথা নানা পাটেকর একাধিকবার স্মরণ করেছেন। তিনি জানিয়েছিলেন, সেনাবাহিনীতে যোগ দেওয়ার সময় তার ওজন ছিল ৭৬ কেজি। কিন্তু ৬০ দিন পর ফিরে আসার সময় তার ওজন কমে দাঁড়িয়েছিল ৫৬ কেজিতে।

Ads small one

সাতক্ষীরায় জিয়া শিশু কিশোর সংগঠনের মতবিনিময় ও পরিচিতি সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৭:১২ অপরাহ্ণ
সাতক্ষীরায় জিয়া শিশু কিশোর সংগঠনের মতবিনিময় ও পরিচিতি সভা

Oplus_131072

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা জেলা জিয়া শিশু কিশোর সংগঠনের নবগঠিত কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টায় সাতক্ষীরা রয়েল প্লাস কনভেনশন সেন্টারের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নবগঠিত সাতক্ষীরা জেলা জিয়া শিশু কিশোর সংগঠনের সভাপতি শামীম হোসেন কোরাইশি লাল্টু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মাসুদ মোস্তফা সোহেল।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জিয়া শিশু কিশোর সংগঠনের খুলনা মহানগর সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নিয়াজ আহমেদ তুহিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, খুলনা মহানগর জিয়া শিশু কিশোর সংগঠনের সহ-সভাপতি ফখরুল ইসলাম পিপলু, যুগ্ম সম্পাদক শফিকুল হোসেন শান্ত, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও ৯০ দশক ছাত্র ফোরামের সভাপতি সিরাজুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও ৯০ দশক ছাত্র ফোরামের সভাপতি আহসান হাবিব টুটুল, সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু, জেলা কৃষকদলের সাবেক সভাপতি আহছানুল কাদির স্বপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি রুহুল কুদ্দুস এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দুদায়েব মাসুদ খান অর্ঘ্য।

এছাড়া সভায় জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং নবগঠিত জিয়া শিশু কিশোর সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও জাতীয়তাবাদী রাজনৈতিক দর্শন শিশু-কিশোরদের মধ্যে তুলে ধরে তাদের দেশপ্রেম, নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।

সাতক্ষীরা আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়া গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৭:০৩ অপরাহ্ণ
সাতক্ষীরা আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়া গ্রেপ্তার

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়াকে আবারও গ্রেপ্তার করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ। শুক্রবার (০৯ অক্টোবর) বেলা অনুমান ১১টার সময় সাতক্ষীরা সদর থানার এএসআই নাসির উদ্দিনের নেতৃত্বে সর্ঙ্গীয় পুলিশ সদস্যরা সদরের আলিপুর চেকপোষ্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

 

এব্যাপারে সদর থানার এএসআই নাসির উদ্দিন জানান, আটককৃত ব্যক্তি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আলিপুর চেকপোষ্ট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

 

কয়রায় ছাত্রলীগের তিন নেতা আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৬:৫৮ অপরাহ্ণ
কয়রায় ছাত্রলীগের তিন নেতা আটক

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে আটক করা হয় তাদের।

আটকরা হলেন, কয়রা সদর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মো. মোকলেছুর রহমান মিলন (৩০), উত্তর বেদকাশি ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মো. আলফাজ হোসেন (৩০) ও বাগালি ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক হান্নান হোসেন মিন্টু (২২)।

শুক্রবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কয়রা থানার ওসি রাশেদুল আলম জানিয়েছেন, তারা তিনজন নাশকতার মামলার আসামী।

 

গোপন সংবাদের মাধ্যমে তাদের অবস্থান জেনে বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার এজাহারভুক্ত অন্য আসামীদের ধরতে অভিযান অব্যাহত আছে।