সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ ৩ লাখ টাকার মালামাল আটক
পত্রদূত ডেস্ক: সোমবার (১২ অক্টোবর ২০২৬) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ কাকডাঙ্গা ও কুশখালী বিওপি এর টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় মাদক/চোরাচালানী বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় মদ, উইন কোরেক্স সিরাপ ও মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন জানায়, কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানে ভাদিয়ালী ও বাঘাডাঙ্গা হতে ২৭ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় মদ ও উইন কোরেক্স সিরাপ আটক করে।
এছাড়া কুশখালী বিওপির বিশেষ আভিযানে আমতলা হতে ২ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। আটক পন্যের সর্বমোট মূল্য ২ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা।
বিজিবি আরো জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।
দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।









