তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটে সরকারের পদক্ষেপ জানাতে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটে সরকারের পদক্ষেপ জানাতে এবং সরকারের উন্নয়নের রুপরেখা তুলে ধরে সাতক্ষীরা শহরে লিফলেট বিতরণ করেছে সাতক্ষীরা সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল। রবিবার (১৮ অক্টোবর) বিকালে সাতক্ষীরা শহরের সদর থানা সড়ক, প্রেসক্লাব সড়ক ও শহরের পাকাপোলসহ বিভিন্ন স্থানে পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এডভোকেট কামরুজ্জামান ভুট্টো, সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজীব, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলী হাসান খান হাবলু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. গোলাম সারোয়ার, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ আজিজুর রহমান সেলিম, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন আফিল, যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন নিরব, যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম, আহসান উল্লাহ, সদস্য কবির হোসেন ও ডাঃ সুমন প্রমূখ।








