সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
পত্রদূত ডেস্ক: আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা রোববার সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় হলুদ সাংবাদিকতা বন্ধে ব্যবস্থা গ্রহণ, অনলাইন জুয়া, সংঘবদ্ধ অপরাধীচক্রের অপতৎপরতা দমন, মাদক ও মব ভায়োলেন্স নিয়ন্ত্রণ, যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ, আলোচিত কয়েকটি হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং বাল্যবিয়ে বন্ধসহ বিভিন্ন সমস্যা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ সময় পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, সিভিল সার্জন আব্দুস সালাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হাসেম, এনএসআইয়ের যুগ্ম পরিচালক, বিজিবির উপ-অধিনায়ক, সরকারি দুটি কলেজের অধ্যক্ষ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাশকিন আহমেদ চিশতি, প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, সাংবাদিক আব্দুল বারী, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহীন, ফরিদা আক্তার বিউটিসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।









