তালায় জাতীয় সমবায় দিবস পালিত
তালা প্রতিনিধি: ‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে সাতক্ষীরার তালায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে একটি র্যালি তালা উপশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণার সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। সমবায় অফিসের সহকারী পরিদর্শক রমেন্দু বাছাড়ের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম, পাটকেলঘাটা থানার ওসি মো. কোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুম বিল্লাহ, শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি অধ্যক্ষ আব্দুর রহমান ও সম্পাদক গাজী জাহিদুর রহমান।
এ ছাড়া বক্তব্য দেন যুবদল নেতা সাইদুর রহমান সাঈদ, যুব জামায়াতের সভাপতি প্রভাষক মোস্তাফিজুর রহমান রেন্টু এবং সমবায়ী মুশফেকুজ্জামান ইমন, প্রভাত রায় ও মুসলিমা খাতুন।
বক্তারা সমবায়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা, কর্মসংস্থান সৃষ্টি ও আর্থসামাজিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।









