পাঁচরখীতে ১৫ মাদ্রাসার ৬০ শিক্ষার্থীর অংশগ্রহণে প্রতিযোগিতা
সংবাদদাতা: শিক্ষার্থীদের ধর্মীয় প্রতিভার বিকাশ এবং ইসলামী সংস্কৃতিচর্চায় উৎসাহিত করার লক্ষ্যে সাতক্ষীরার পাঁচরখীতে কুরআন তিলাওয়াত, আজান ও ইসলামী গজল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সাতক্ষীরা সদর উপজেলার ১ নম্বর বাঁশদহা ইউনিয়নের পাঁচরখী দক্ষিণপাড়া ফুলকানিয়া মাদ্রাসা মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিভিন্ন এলাকার ১৫টি মাদ্রাসা থেকে চারজন করে মোট ৬০ জন শিক্ষার্থী অংশ নেয়।
আয়োজকদের পক্ষ থেকে বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করা হয়। কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীকে ৪ হাজার, দ্বিতীয় স্থান অধিকারীকে ৩ হাজার এবং তৃতীয় স্থান অধিকারীকে ১ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়।






