বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৯:২৩ অপরাহ্ণ
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পাইকগাছা-কয়রা আসনের সংসদ সদস্য ও কমিটির মুখ্য উপদেষ্টা মাওলানা আবুল কালাম আজাদ। স্বাগত বক্তব্য দেন পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির।
সভায় বক্তব্য দেন নবাগত সহকারী কমিশনার (ভূমি) মো. শাওন হোসেন অনিক, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা বুলবুল আহমেদ, সেক্রেটারি আলতাফ হোসেন, পাইকগাছা মডেল প্রেসক্লাবের সভাপতি মো. আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক এম. জালাল উদ্দীন ও ষোলআনা সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয়।

Ads small one

চোরাই গাড়ি উদ্ধার নিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে আশাশুনি প্রেসক্লাবে যুবদলের সংবাদ সম্মেলন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৯:৪৫ অপরাহ্ণ
চোরাই গাড়ি উদ্ধার নিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে আশাশুনি প্রেসক্লাবে যুবদলের সংবাদ সম্মেলন

আশাশুনি প্রতিনিধি: চোরাই গাড়ি উদ্ধারের ঘটনায় আশাশুনি উপজেলা যুবদলের সদস্যসচিব আবু জাহিদ সোহাগের নাম জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ নভেম্বর) আশাশুনি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত ও মৌখিক বক্তব্যে আবু জাহিদ সোহাগ দাবি করেন, চোরাই গাড়ি উদ্ধারের ঘটনায় তার নাম জড়িয়ে প্রকাশিত সংবাদ মিথ্যা ও ভিত্তিহীন। রাজনৈতিকভাবে তাকে বিতর্কিত করতে একটি মহল পরিকল্পিতভাবে এমন অপপ্রচার চালাচ্ছে।
তিনি বলেন, সম্প্রতি একটি চোরাই গাড়ি উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কয়েকটি গণমাধ্যমে তার মাছের ঘের থেকে গাড়িটি উদ্ধার করা হয়েছে বলে সংবাদ প্রকাশিত হয়। অথচ পুলিশের জব্দ তালিকায় বাউসুলি গ্রামের খোকন সরদারের বাড়ির পাশের খালি জায়গা থেকে গাড়িটি উদ্ধারের কথা উল্লেখ রয়েছে। গাড়ি চুরির ঘটনায় পুলিশ মামলা গ্রহণ করে গাড়ি উদ্ধার ও সংশ্লিষ্ট একজনকে আটক করেছে বলেও তিনি জানান।
আবু জাহিদ সোহাগ আরও দাবি করেন, গাড়ি উদ্ধারে আসা পুলিশকে তিনি প্রয়োজনীয় সহযোগিতা করেছেন। এ বিষয়ে তার বক্তব্য না নিয়ে সংবাদ প্রকাশ করায় তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং প্রকৃত ঘটনা অনুসন্ধান করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে আশাশুনি উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহিম ছোট, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সরদার রুহুল আমিন, আক্তারুজ্জামান ও সাদিক আনোয়ার ছোট বক্তব্য দেন। তাঁরা প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৯:৪৪ অপরাহ্ণ
দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান

নিজস্ব প্রতিনিধি: দেবহাটা ইউনিয়নে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমানের নেতৃত্বে রতেœশ্বরপুর, রহিমপুর ও পাঁচপোতা গ্রামের ফুটবল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রহিমপুর গ্রাম উন্নয়ন সংগঠনের সভাপতি নাছিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা ইউনিয়ন যমুনা যুব ফোরামের সভাপতি দিলিপ দাস। বিশেষ অতিথি ছিলেন ফোরামের সাংগঠনিক সম্পাদক আল আমিন হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ফিল্ড ফ্যাসিলিটেটর ইমরান হোসেন, মনিরুল ইসলাম, নুর ইসলাম, শিহাব সালেহীন, আল মামুন, স্বপন কুমার ও সাদিয়া সুলতানা।
পটগানে স্থানীয় শিল্পীরা চিত্র প্রদর্শন, গান ও ছন্দের মাধ্যমে বাল্যবিবাহের ক্ষতিকর দিক এবং তা প্রতিরোধের উপায় তুলে ধরেন। এ সময় রতেœশ্বরপুর, রহিমপুর ও আশপাশের এলাকার বিপুলসংখ্যক নারী-পুরুষ উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন।

কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৯:৩৫ অপরাহ্ণ
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে। চোরেরা ছাদের তালা ভেঙে ঘরে ঢুকে আনুমানিক ৮-১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৭০-৮০ হাজার টাকা নিয়ে গেছে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বাড়ির মালিক কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন এবং তাঁর স্ত্রী শ্রীপতিপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ডালিয়া আফরোজ। ঘটনার সময় তাঁরা ও পরিবারের অন্য সদস্যরা বাড়িতে ছিলেন না।
চোরেরা ছাদের তালা ভেঙে বাড়িতে প্রবেশ করে বিভিন্ন কক্ষের আলমারি ও আসবাবপত্র তছনছ করে স্বর্ণালংকার ও টাকা নিয়ে যায়।
শেখ তামিম আজাদ মেরিন জানান, বাড়ি থেকে আনুমানিক ৮-১০ ভরি স্বর্ণালংকার এবং ৭০-৮০ হাজার টাকা চুরি হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলে জানা গেছে।