কেশবপুর ফেসবুকে মিথ্যা প্রচারের অভিযোগে থানায় বিএনপি নেতার জিডি
কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ফেক ফেইসবুক আইডিতে মিথ্যা, ভিত্তিহীন তথ্য প্রচার করে সম্মানহানির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন কেশবপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী। মিথ্যা, ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ প্রোপাগান্ডার অভিযোগে তিনি গত শুক্রবার (৮ মে) কেশবপুর থানায় উক্ত সাধারণ ডায়েরি করেন। যার নাম্বার-৩৮৮/২৬।
থানার জিডি সূত্রে জানা গেছে, কেশবপুর পৌর সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরীর ছবি এআই প্রযুক্তি দিয়ে এডিট করে কয়েকটি ফেক আইডিতে হেডলাইনে কেশবপুরের “চাঁদা সম্্রাট” নুরুজ্জামান চৌধুরী হলেন আলিয়া মাদ্রাসার গভর্নিং বডির সদস্য হিসেবে প্রচার করেছে।
মিথ্যা, ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ প্রোপাগান্ডার বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করে কেশবপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা বানোয়াট তথ্য প্রকাশ করা হয়েছে। সামাজিক ও রাজনৈতিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য কুচক্রীরা অসৎভাবে ভিত্তিহীন সংবাদ প্রচার চালাচ্ছে। এই ধরনের কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি প্রশাসনের নিকট এইসব গুপ্ত বা দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তির জোরালো দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে কেশবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ শহিদুল ইসলাম বলেন, ফেসবুকে মিথ্যা তথ্য দিয়ে সম্মানহানির ঘটনায় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক থানায় একটি জিডি করেছেন। তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।









