বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

বুধহাটা বাজারে জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কারের উদ্যোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ১১:৫৪ অপরাহ্ণ
বুধহাটা বাজারে জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কারের উদ্যোগ

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা বাজার এলাকায় ড্রেনেজ সমস্যার কারণে সৃষ্ট জনদুর্ভোগ লাঘবে ড্রেন পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রকাশ পাওয়ার পর শুক্রবার বিকেল তিনটার দিকে এ উদ্যোগ নেওয়া হয়।

স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের বিষয়টি নজরে আসার পর সাতক্ষীরা জজকোর্টের এপিপি ও আশাশুনি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শহিদুল ইসলাম নিজস্ব লোকবল নিয়ে ভেঙে পড়া ড্রেন পরিষ্কারের কাজ শুরু করেন। তাৎক্ষণিকভাবে পানি চলাচলের সাময়িক ব্যবস্থা করায় বাজারের দীর্ঘদিনের জলাবদ্ধতা ও ভোগান্তি কিছুটা কমেছে।

স্থায়ী সমাধানের বিষয়ে অ্যাডভোকেট শহিদুল ইসলাম জানান, বুধহাটা বাজারের এই সমস্যার স্থায়ী সমাধানে নতুন ড্রেন নির্মাণ ও রাস্তা সংস্কার করা প্রয়োজন। এই বিষয়ে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্যের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হবে। হঠাৎ করে নেওয়া এই কার্যকর উদ্যোগের জন্য স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা সন্তোষ প্রকাশ করেছেন।

Ads small one

সদরের শিবপুর ইউনিয়নে কৃষক দলের কর্মীসভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১১:১৪ অপরাহ্ণ
সদরের শিবপুর ইউনিয়নে কৃষক দলের কর্মীসভা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ৫ নম্বর শিবপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন কৃষক দল নেতা নজরুল ইসলামের সভাপতিত্বে এবং মিজানুর রহমানের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কৃষক দলের সদস্যসচিব মো. রবিউল ইসলাম রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক আনারুল ইসলাম, সদস্যসচিব সাইলু রহমান বিশ্বাস, যুগ্ম-আহ্বায়ক মাসুম বিল্লাহ ও মফিজুল ইসলাম। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাটকেলঘাটায় কপোতাক্ষ নদের জলে দুই দিনে প্রতিমা বিসর্জন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১১:১০ অপরাহ্ণ
পাটকেলঘাটায় কপোতাক্ষ নদের জলে দুই দিনে প্রতিমা বিসর্জন

এমএম জামান মনি, পাটকেলঘাটা: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শেষে ভক্তদের ভালোবাসায় কপোতাক্ষ নদসহ বিভিন্ন জলাশয়ে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে। পাটকেলঘাটার পাঁচটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় নদী, খাল ও পুকুরে গোধূলিলগ্নে ভক্তরা দেবীকে বিদায় জানান।

ইসলামকাটি মোড়, খলিশখালী ইউনিয়নের সুতো এলাকার তিয়াসিয়া নদী এবং তালা উপজেলার বিভিন্ন স্থানে নৌকা ও ইঞ্জিনচালিত নৌকায় ঢাকঢোলের তালে তালে ও ধর্মীয় গানের মাধ্যমে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। কাটিখালী, বাড়ানগর, ধুকুরিয়া, গাছটিকরামপুরসহ আশপাশের বিভিন্ন এলাকার প্রতিমাও কপোতাক্ষে বিসর্জন দেওয়া হয়।

তালা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নারায়ণ মজুমদার জানান, বিজয়া দশমীর দিনে পাটকেলঘাটা এলাকায় সাপ্তাহিক হাটবার থাকায় ওই দিন সব প্রতিমা বিসর্জন দেওয়া হয়নি। ফলে দশমীর পরদিন বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভক্তরা উৎসবমুখর পরিবেশে কপোতাক্ষ নদে প্রতিমা বিসর্জন দেন।

 

দেবহাটায় ঢাকাস্থ দেবহাটা সমিতির ডেঙ্গু সচেতনতামূলক প্রচারণা শুরু

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১১:০৭ অপরাহ্ণ
দেবহাটায় ঢাকাস্থ দেবহাটা সমিতির ডেঙ্গু সচেতনতামূলক প্রচারণা শুরু

Oplus_131072

দেবহাটা প্রতিনিধি: দেশজুড়ে ডেঙ্গুর বিস্তার রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেবহাটা উপজেলায় সচেতনতামূলক প্রচারণা শুরু করেছে ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতি। ২২ অক্টোবর সকালে উপজেলার পারুলিয়া বাসস্ট্যান্ড চত্বরে এক আলোচনা সভার মধ্য দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

 

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির সভাপতি খায়রুল ইসলাম জীবনের সভাপতিত্বে এবং সাংবাদিক আব্দুল কাদের মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম, সাবেক সদস্যসচিব মহিউদ্দিন সিদ্দিকী, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, বাংলা একাডেমির উপপরিচালক শাহেদ মমতাজ ও সমিতির সাংস্কৃতিক সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।