বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

আশাশুনিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬, ১১:০২ অপরাহ্ণ
আশাশুনিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শ্যামানন্দ কু-ু। পুষ্টি সপ্তাহ উপলক্ষে আয়োজিত খাদ্য ও পুষ্টি বিষয়ক কুইজ, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী ২৫ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিতিশ গোলদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুস সালাম, মেডিকেল অফিসার ডা. প্রসূন কুমার মন্ডল, উপজেলা শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার বর্মন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম।

Ads small one

আশাশুনি সদরের চেয়ারম্যান প্রার্থী তারিকুজ্জমানের পূজা ম-প পরিদর্শন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১০:৪৯ অপরাহ্ণ
আশাশুনি সদরের চেয়ারম্যান প্রার্থী তারিকুজ্জমানের পূজা ম-প পরিদর্শন

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার সদর ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজা ম-প পরিদর্শন করেছেন। বুধবার বিকেল ৩টায় পরিদর্শন কার্যক্রম শুরু করেন তিনি।

সঙ্গীদের নিয়ে চেয়ারম্যান প্রার্থী তারিকুজ্জামান তুষার দাসেরআটি সার্বজনীন দুর্গাপূজা ম-প, বলাবাড়িয়া সার্বজনীন দুর্গাপূজা ম-প, বিল দুর্গাপুর সার্বজনীন দুর্গাপূজা ম-প, হাঁসখালী সার্বজনীন দুর্গাপূজা ম-প, হাড়িভাঙ্গা সার্বজনীন দুর্গাপূজা ম-প, কোদন্ডা সার্বজনীন দুর্গাপূজা ম-প ও বড় দুর্গাপুর সার্বজনীন দুর্গাপূজা ম-প পরিদর্শন করেন।

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১০:৪৫ অপরাহ্ণ
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা

উপকূলীয় অঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত নবনির্বাচিত কমিটির প্রথম সাধারণ সভায় সভাপতিত্ব করেন সভাপতি সামিউল মনির।

 

সাধারণ সম্পাদক আছাদুজ্জামান লিটনের সঞ্চালনায় সভায় গুণীজন সংবর্ধনা আয়োজনসহ সংবিধানের অস্পষ্টতা দূরীকরণে কমিটি গঠনের বিষয়গুলো গুরুত্ব পায়। এ ছাড়া সদস্যদের নিজ হাতে নিউজ লেখা, অনিয়মিত সদস্যদের নিয়মিত হওয়া এবং গুরুত্বপূর্ণ কোনো কাজ ছাড়াই সভায় অনুপস্থিত সদস্যদের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাহিদ সুমন, সোহরাব হোসেন, আবু কওছার, আবু সাঈদ, রনজিত বর্মণ, মোস্তফা কামাল, মোহাম্মদ আলী, শেখ আফজালুর রহমান, কামরুজ্জামান, মুরাদ হোসেন, আরিফ হোসেন, মারুফ হোসেন, আবু মুছা, আমিনুল ইসলাম বকুল, মিজানুর রহমান, সাহেব আলী, রাজিব রায়, টুমু আনাম, আশরাফুল আলম মিন্টু, আব্দুল কাদের, আশিকুর রহমান, মুনসুর আলম, মনজুরুল ইসলাম, আব্দুল আহাদ, মেহেদী হাসান, সামিউল মন্টি, আব্দুল আলিম, মনিরুজ্জামান মিশুক, ফিরোজ হোসেন প্রমুখ।

বিজয়া দশমীতে সাতক্ষীরার ৩৮ পূজাম-পে বিজিবির বিশেষ নিরাপত্তা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১০:৩৫ অপরাহ্ণ
বিজয়া দশমীতে সাতক্ষীরার ৩৮ পূজাম-পে বিজিবির বিশেষ নিরাপত্তা

পত্রদূত ডেস্ক: বিজয়া দশমীর মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এবং প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব-২০২৬ সমাপ্ত হতে যাচ্ছে। এই উৎসব যেন সম্পূর্ণ নিরাপদ, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে সমাপ্ত হতে পারে, তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ দেশব্যাপী বিভিন্ন পূজাম-পে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে।

এরই ধারাবাহিকতায় সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে ২৯টি এবং ব্যাটালিয়ন সদর সংলগ্ন ৩ কিলোমিটারের মধ্যে ৯টি পূজাম-পের প্রতিমা বিসর্জনের সময় সাতক্ষীরা ব্যাটালিয়নের সদস্যগণ নিরাপত্তা প্রদান করছেন। প্রতিটি পূজাম-পকে ঘিরে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ থাকে, সে লক্ষ্যে বিজিবি সার্বক্ষণিক নিরাপত্তা টহল প্রদান করছে। এই নিরাপত্তার দায়িত্বে ৩৩ বিজিবির ১৬টি প্লাটুন দায়িত্ব পালন করছে।

ধর্মীয় সম্প্রীতি, সাম্প্রদায়িক সৌহার্দ্য এবং জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরা ব্যাটালিয়নের সদস্যরা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা ও সংশ্লিষ্ট কার্যক্রম যেন নির্বিঘেœ, সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয় এবং কোনো ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা বা দুর্ঘটনা ছাড়াই উৎসবের সমাপ্তি ঘটে, সে লক্ষ্যে সাতক্ষীরা বিজিবি সার্বক্ষণিক সতর্ক অবস্থানে সর্বাত্মকভাবে নিয়োজিত রয়েছে।

 

এ ছাড়া উৎসব চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপদ চলাচল ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সাতক্ষীরা ব্যাটালিয়নের সদস্যরা প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছেন।