আশাশুনিতে ব্যাটারি চুরির অভিযোগে যুবককে ধরে মুচলেকা
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি ইউনিয়নের আদালতপুর গ্রামে মুরগির খামার থেকে সোলার ব্যাটারি চুরির অভিযোগে ইউনুছ গাজী নামে এক যুবককে ধরে গণধোলাই দেওয়ার পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, আদালতপুর গ্রামের প্রদীপ দাশের খামার থেকে সোমবার সন্ধ্যায় একটি ব্যাটারি চুরি হয়। পরদিন সকালে ইউনুছ নামে এক ব্যক্তি ব্যাটারিটি বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে তাকে আটক করা হয়। স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম পুলিশের উপস্থিতিতে সে অপরাধের কথা আংশিক স্বীকার করে।
পরে ভবিষ্যতে কোনো ধরনের অপরাধমূলক কর্মকা-ে জড়িত হবে না মর্মে মুচলেকা নিয়ে গ্রামবাসীর উপস্থিতিতে তাকে ছেড়ে দেওয়া হয়। খবর পেয়ে আশাশুনি থানার এসআই কামরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।









