মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

কপিলমুনিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:৪৩ পূর্বাহ্ণ
কপিলমুনিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের উদ্বোধন

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি: দেশজুড়ে সরকারি নির্দেশনার অংশ হিসেবে খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে শুরু হয়েছে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। বুধবার সকালে রেজাকপুর কাশিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জোনভিত্তিক এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সকাল সাড়ে ৯টায় আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কপিলমুনি সিটি প্রেসক্লাবের সভাপতি ও কপিলমুনি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (কেকেএসপি) আহ্বায়ক এম আজাদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা।
রেজাকপুর কাশিমনগর জোনের এই প্রতিযোগিতায় ওই এলাকার ছয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাশিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। মাঠে খুদে ফুটবলারদের লড়াই আর গ্যালারিতে সহপাঠীদের হর্ষধ্বনি সব মিলিয়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মো. নুরুজ্জামান গাজী, পাপিয়া সুলতানা, সুশান্ত শীল, শিপ্রা বর, পবিত্র দাস, শরিফুন্নাহার প্রমুখ। খেলাটি পরিচালনা করেন কেকেএসপির সাবেক ক্রীড়া সম্পাদক আব্দুল জলিল বিশ্বাস।
উদ্বোধনী বক্তব্যে এম আজাদ হোসেন বলেন, “লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গোল্ডকাপ টুর্নামেন্ট থেকে আগামী দিনের ফুটবলাররা উঠে আসবে বলে আমরা বিশ্বাস করি।” আয়োজকরা জানান, পর্যায়ক্রমে জোনের বাকি খেলাগুলো অনুষ্ঠিত হবে এবং শ্রেষ্ঠ দলকে পরবর্তী ধাপের জন্য নির্বাচন করা হবে।

Ads small one

দেবহাটায় বসন্তপুর ও সুশীলগাতীকে ‘ইকো ভিলেজ’ ঘোষণা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৪ অপরাহ্ণ
দেবহাটায় বসন্তপুর ও সুশীলগাতীকে ‘ইকো ভিলেজ’ ঘোষণা

Oplus_131072

দেবহাটা প্রতিনিধি: “সবুজ ও সহনশীল গ্রাম, সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ”Ñএই লক্ষ্যকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটায় দুটি গ্রামকে ‘সবুজ ও সহনশীল ইকো ভিলেজ’ হিসেবে ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় দেবহাটা সদর ইউনিয়নের বসন্তপুরে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। সুশীলনের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি সদস্য আব্দুল হাই।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ল্ড ভিশনের স্পন্সরশিপ ও চাইল্ড প্রটেকশন অফিসার পল্টন বিশ্বাস এবং দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল। সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে ইউপি সদস্য কামাল হোসেন ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রেহেনা পারভিন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেবহাটা সদর ইউনিয়নের বসন্তপুর ও সুশীলগাতী গ্রামকে পরিবেশবান্ধব, পরিচ্ছন্ন ও প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ করে গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়। এ সময় প্রতিটি পরিবারকে পরিবেশবান্ধব করতে বাড়ির আঙিনায় সবজি বাগান তৈরি, সোলার প্যানেল স্থাপন ও বৃক্ষরোপণের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

দেবহাটায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০১ অপরাহ্ণ
দেবহাটায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

Oplus_131072

কেএম রেজাউল করিম, দেবহাটা: “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা”Ñএই প্রতিপাদ্য নিয়ে সাতক্ষীরার দেবহাটায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা। প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা গণস্বাস্থ্য কর্মকর্তা সঞ্জয় কুমার ম-ল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা সিদরাতুল মুনতাহা, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, কেবিএ কলেজের শিক্ষক আবুল তালেব, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল ও সাংগঠনিক সম্পাদক কেএম রেজাউল করিম। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, এনজিওকর্মী, শিক্ষার্থী ও স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, সাক্ষরতা কেবল পড়তে ও লিখতে শেখার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি মানুষের সচেতনতা, দক্ষতা ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধির অন্যতম হাতিয়ার। দেশের টেকসই উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সমাজের প্রতিটি মানুষকে শিক্ষার আওতায় আনা জরুরি।

পাটকেলঘাটার বলফিল্ড মোড় সড়ক এক যুগেও হয়নি সংস্কার

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৩ অপরাহ্ণ
পাটকেলঘাটার বলফিল্ড মোড় সড়ক এক যুগেও হয়নি সংস্কার

এমএম জামান মনি, পাটকেলঘাটা: দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে সংস্কার না হওয়ায় কাদার সাগরে পরিণত হয়েছে সাতক্ষীরার পাটকেলঘাটা বাজারের বলফিল্ড মোড় সড়ক। জামসেদের মুরগির দোকান থেকে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক পর্যন্ত প্রায় ৩০০ মিটার সড়কটি এখন চরম জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সরেজমিনে দেখা যায়, সড়কটির বিভিন্ন অংশের পিচ উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। সামান্য বৃষ্টিতেই তৈরি হচ্ছে তীব্র জলাবদ্ধতা ও কাদা। ফলে প্রতিদিন এই পথে চলাচলকারী স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। যানবাহন প্রায়ই গর্তে আটকে বিকল হয়ে পড়ছে।

উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, সড়কটি ‘গ্রাম সড়ক পুনর্বাসন প্রকল্পে’ অন্তর্ভুক্ত করা হলেও অর্থ বরাদ্দ না পাওয়ায় কাজ শুরু করা যায়নি। তবে স্থানীয় সংসদ সদস্য এটি পুনর্র্নিমাণের জন্য অর্থ বরাদ্দের অনুরোধ জানিয়ে প্রধান সংস্থায় চিঠি দিয়েছেন। বরাদ্দ অনুমোদন মিললেই ঢালাইয়ের কাজ শুরু হবে। সরুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান জানান, সড়কটির অবস্থা অত্যন্ত নাজুক এবং দ্রুত সংস্কারের বিষয়ে সংশ্লিষ্টদের অবগত করা হয়েছে।