শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

কৃতী ভলিবল খেলোয়াড় মোসলেম গাজীর মৃত্যুতে সাজেক্রীস এর শোক

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৪ অপরাহ্ণ
কৃতী ভলিবল খেলোয়াড় মোসলেম গাজীর মৃত্যুতে সাজেক্রীস এর শোক

সাতক্ষীরা জেলা দলের প্রাক্তন কৃতী ভলিবল খেলোয়াড় মোসলেম গাজী আজ (শনিবার) সকাল আনুমানিক ৫টার দিকে সাতক্ষীরার কুখরালীস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।

জেলা ক্রীড়া সংস্থার সকল কর্মকর্তা, খেলোয়াড় ও কোচদের পক্ষ থেকে সংস্থার সদস্য সচিব মোঃ আবু জাহিদ ডাবলু মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। প্রেসবিজ্ঞপ্তি

Ads small one

বাগআঁচড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও ইউপি সদস্য তালেব গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৮ অপরাহ্ণ
বাগআঁচড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও ইউপি সদস্য তালেব গ্রেপ্তার

বাগআঁচড়া (শার্শা) প্রতিনিধি: যশোরের শার্শায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য আবু তালেবকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার সময় উপজেলার বাগআঁচড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবু তালেব উপজেলার ৮ নম্বর বাগআঁচড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত নুর মোহাম্মদ মন্ডলের ছেলে এবং তিনি ঐ ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য ছিলেন।

থানা সূত্রে জানা গেছে, বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ এবং বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাকে পুলিশ গ্রেপ্তার করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, আটক আসামিকে শনিবার দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে। ওসি আরও জানান থানা এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

 

একদিন পার হলেও উদ্ধার হয়নি সাতক্ষীরার সুলতানপুরের নিখোঁজ শিশু ইব্রাহিম

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৪ অপরাহ্ণ
একদিন পার হলেও উদ্ধার হয়নি সাতক্ষীরার সুলতানপুরের নিখোঁজ শিশু ইব্রাহিম

সংবাদদাতা: নিখোঁজ হওয়ার ২৪ ঘন্টা পার হলেও উদ্ধার হয়নি সাতক্ষীরা পৌরসভার ৪ নং ওয়ার্ডের আব্দুল মতিন এর পুত্র ইব্রাহিম হোসেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৪ টার দিক থেকে ইব্রাহিম হোসেনকে তার নিজ বাড়ির সামনে সুলতানপুর দক্ষিণপাড়া বায়তুল্লাহ জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দান এলাকা থেকে আর খুঁজে পাওয়া যায়নি। ইব্রাহিমের বয়স ১০ বছর। সে শহরের ইটাগাছা দারুল উলুম মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্র। তার পরনে ব্লু কালারের প্যান্ট ও গেঞ্জি পরা ছিল।

পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সকল জায়গায় খোঁজখবর করা অব্যাহত রয়েছে। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে। সাধারণ ডায়রি নং ১৭১৭ তারিখ ২৫/০৯/২০২৬। তার কোন সন্ধান পাওয়া গেলে ০১৩২২৬৭৫১৭৪ অথবা ০১৯৩৯৫২৮৭৮৬ নং এ জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

 

 

 

 

ভোমরা বন্দরে দুইমাসে প্রায় ২২ হাজার টন টমেটো আমদানি, তারপরও কমছে না দাম

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৫ অপরাহ্ণ
ভোমরা বন্দরে দুইমাসে প্রায় ২২ হাজার টন টমেটো আমদানি, তারপরও কমছে না দাম

এম শফিকুল ইসলাম: চলতি ২০২৬-২৭ অর্থবছরে দুই মাসের (জুলাই-আগস্ট) সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১৩৭ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে ৭২৩ টি ট্রাকে ২১ হাজার ৯১৪ মেট্রিকটন টমেটো আমদানি হয়েছে। তবে স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, ভোমরা বন্দর থেকে খালাস হওয়া টমেটোর সিংহভাগ চালান সরাসরি দেশের অন্যান্য জেলায় চলে যাচ্ছে। ফলে সাতক্ষীরার স্থানীয় হাট-বাজার সরবরাহ তেমন বাড়েনি। উল্টো সরবরাহ ঘাটটির অজুহাতে পাইকারি ও খুচরা বাজারে টমেটোর দাম বেড়ে দ্বিগুণ হয়েছে।

 

বাজার ঘরে দেখা গেছে, বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ১০০ টাকা থেকে ১১০ টাকায়। আর পাইকারি বাজারে প্রতি কেজির দাম ৮০ টাকা থেকে ৯০ টাকা। পঁচনশীল পণ্য হওয়ায় বেশি দিন মজুদ রেখে বিক্রি করা সম্ভব হয় না বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা। পৌঁছে যাওয়ার আগেই বিক্রি করতে না পারলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হয়।

ভোমরা বন্দরের একজন আমদানিকারক জানান, দেশের বাজারে টমেটোর প্রচুর চাহিদা থাকায় সরকার আমদানির উপর ১৩ শতাংশ শুল্কায়ন নির্ধারণ করে দেয়। আগে প্রতি কেজি টমেটো আমদানিতে ২৭ শতাংশ শুল্ক আরোপ ছিল। বর্তমানে প্রতি কেজিতে ১৪ শতাংশ শিল্প কমিয়ে ১৩ শতাংশ শুল্ক নির্ধারণ করে বাণিজ্য মন্ত্রণালয়। সরকারের পক্ষ থেকে শুল্ক কমিয়ে আনার পথ থেকে আমদানি কারক ব্যবসায়ীরা টমেটো আমদানিতে আগ্রহী হয়ে ওঠে।

 

অনুমোদনপ্রাপ্ত আমদানিকারক ব্যবসায়ীরা প্রায় প্রতিদিন ভোমরা বন্দর দিয়ে ভারত থেকে টমেটো আমদানি বাণিজ্য চালিয়ে যাচ্ছে। কাস্টমস হাউসের সহকারী কমিশনার মিজানুর রহমান জানান, বাণিজ্য পরিচালনয়ে অগ্রগতি, উন্নয়ন ও সাফল্যের সমন্বয়ে ভোমরা স্থলবন্দর একটি ব্যবসা বান্ধব স্থান দখল করে নিতে সক্ষম হয়েছে। বিশেষ করে বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য অগ্রগতি দেশের অর্থনৈতিক পরিমন্ডলে নতুনভাবেই মূল্যায়িত হচ্ছে।