বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা চায় সরকার

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৫:০৪ অপরাহ্ণ
গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা চায় সরকার

তথ্য অধিদফতর ঢাকার আয়োজনে এবং খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সহযোগিতায় সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত প্রধান প্রতিশ্রুতিসমূহ বাস্তবায়নে গণমাধ্যমে প্রচার সংক্রান্ত মতবিনিময় সভা আজ (শনিবার) খুলনা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার (রুটিন দায়িত্ব) ইয়াকুব আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সরকার গঠন হয়েছে দুই মাস; ভোটের কালি এখনও মুছেনি। জনকল্যাণমুখী সরকার জনকল্যাণে প্রথমেই ফ্যামিলি কার্ডের পাইলটিং প্রকল্প চালু করেছে। ইতোমধ্যে সরকারের কৃষি ঋণ মওকুফে ১২ লাখ কৃষক উপকৃত হয়েছে। ২১ হাজার ১৪ জন কৃষকের হাতে পৌঁছে গেছে কৃষক কার্ড; এরই অংশ হিসেবে মোট ১৫টি উপজেলায় শতভাগ কৃষক কার্ড পাবে।

 

তিনি আরও বলেন, ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মগুরুদের সম্মানি ও উৎসব ভাতা চালু করেছে সরকার। সারা দেশে চলমান খাল খনন কর্মসূচির অংশ হিসেবে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। পরিবেশ রক্ষায় সরকারের ২৫ কোটি বৃক্ষরোপনের পরিকল্পনা রয়েছে। এবার হজ ব্যবস্থাপনায় প্রত্যেক হজযাত্রীর থেকে ১২ হাজার টাকা করে কম নেওয়া হয়েছে। আপনারা জানেন, হামের প্রকোপ মোকাবেলায় ইতোমধ্যে টিকা কার্যক্রম শুরু হয়েছে। কর্মসংস্থান সৃষ্টিতে স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে সরকার যার ৮০ শতাংশই নারী।

প্রধান অতিথি বলেন, সাংবাদিকরা সরকারের অংশীজন। সরকার জানতে চায় তার অংশীজনেরা কি ভাবছে। বিশে^র যুদ্ধ পরিস্থিতিতে, বিশ^মন্দা মোকাবেলায় সরকারকেও কিছু ব্যবস্থা নিতে হয়েছে। ব্যয় সংকোচন করতে হচ্ছে সব ক্ষেত্রে যার প্রভাব আমাদের উপরও পড়বে। যার কারণে গুজব, অপতথ্য, মিথ্যাতথ্য ছড়িয়ে পড়ার সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে। তাই এই গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার।

সভায় সরকারের উন্নয়ন প্রক্রিয়ায় তথ্য অধিদফতরের ভূমিকা এবং আগামীর চ্যালেঞ্জ বিষয়ে তথ্য অধিদফতরের সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার (প্রেস) মোছাঃ মোবাস্বেরা কাদেরী বলেন, সরকারের সেবাসমূহ যেন প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছে যায়, সে বিষয়ে সাংবাদিকদের তাদের লেখনীর মাধ্যমে জনসম্পৃক্ততা সৃষ্টি এবং সচ্ছতা নিশ্চিত করতে হবে।

 

গুজব ও অপতথ্য প্রতিরোধে তথ্য অধিদফতর ফ্যাক্ট চেকিং কার্যক্রম শুরু করেছে। অপতথ্য প্রচাররোধে ফেসবুক পেজ, ওয়েবসাইট প্রভৃতির সন্ধান দিয়ে তথ্য অধিদফতরকে একাজে সহায়তা করার আহবান জানান তিনি। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হজ প্যাকেজ, খাল খনন প্রতিটি সেবা একটি আর একটির সাথে সংযুক্ত হয়ে সম্পূর্ণ জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে তাই তিনি বলেন, সঠিক তথ্য প্রাপ্তি নিশ্চিত করতে হবে সাংবাদিকদের। তবেই সম্মিলিতভাবে এগিয়ে যেতে পারবে সরকার।

গুজব প্রতিরোধ, কৃত্তিম বুদ্ধিমত্তার ব্যবহার ও নিউমিডিয়া বিষয়ে আলোচনা করেন উপপ্রধান তথ্য অফিসার (নিউমিডিয়া) নাসরীন জাহান লিপি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তথ্য অধিদফতরের উপপ্রধান তথ্য অফিসার (প্রশাসন ও অর্থ) হাছিনা আক্তার। খুলনা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা এর সভাপতিত্বে এতে স্বাগত বক্তৃতা করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর।

 

সভায় তথ্য অধিদফতরের উপপ্রধান তথ্য অফিসার (মনিটরিং) অনসূয়া বড়–য়া, খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ রাশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলমসহ গণমাধ্যমকর্মীরা বক্তব্য রাখেন।

সভায় তথ্য অধিদফতর, খুলনা আঞ্চলিক তথ্য অফিস, জেলা তথ্য অফিসের কর্মকর্তা, স্থানীয় প্রিন্ট, ইলেক্ট্রনিক এবং নিবন্ধিত অনলাইন মিডিয়ার গণমাধ্যমকর্মীরা অংশ নেন। তথ্যবিবরণী

Ads small one

অবশেষে মুক্তি পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগের নেত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৪:২৯ অপরাহ্ণ
অবশেষে মুক্তি পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগের নেত্রী

অনলাইন ডেস্ক: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন যুব মহিলা লীগের নেত্রী মোসা. শিল্পী বেগম। সঙ্গে ছিল তাঁর দেড় মাস বয়সী কন্যাসন্তান কাইফা ইসলাম। আজ বুধবার দুপুর ১২টার দিকে তিনি কারাগার থেকে বেরিয়ে আসেন। কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের জেলার শিরিন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এর আগে গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান শিল্পী বেগমের জামিন মঞ্জুর করেন। রাজধানীর তেজগাঁও থানায় করা বিস্ফোরক আইনের একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। মানবিক দিক বিবেচনায় নিয়ে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।

আজ সকাল থেকেই শিল্পী বেগম ও তাঁর সন্তানকে নিতে পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা কারাগারের সামনে ভিড় করেন। শিল্পী বেগম কারাগার থেকে বের হলে তাঁকে সহকর্মীরা বরণ করে নেন। তেজগাঁও এলাকার শ্রমিক লীগের নেতা আলমগীর হোসেন বলেন, ‘শিল্পী আপা আমাদের এলাকার বড় বোন। তাঁর সঙ্গে যে অন্যায় হয়েছিল, তা গণমাধ্যমে প্রচার হওয়ার পর আদালত মানবিক দিক বিবেচনা করে জামিন দিয়েছেন। আমরা আদালতের প্রতি কৃতজ্ঞ এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল।’

 

কারামুক্ত হওয়ার পর শিল্পী বেগম বলেন, ‘আমাকে পুলিশ ধরতে চায়নি, বিএনপির লোকজন আমাকে ধরিয়ে দিয়েছে। আমি আওয়ামী লীগ করি; কিন্তু কোনো পদপদবি নেই। আমাকে মুক্তি দিয়েছে। এ জন্য আমি আইনের প্রতি, আদালতের প্রতি কৃতজ্ঞ।’

 

গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তেজগাঁও থানার রেলওয়ে কলোনি স্টেশন রোডের নিজ বাসা থেকে শিল্পী বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার রাতে দেড় মাস বয়সী শিশুসন্তানসহ তাঁকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। কোলের শিশুসহ মায়ের কারাবাসের খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত হয়।

বাস্তুচ্যুত অভিবাসীদের সামাজিক সুরক্ষায় মিডিয়া অ্যাডভোকেসি সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৪:১৮ অপরাহ্ণ
বাস্তুচ্যুত অভিবাসীদের সামাজিক সুরক্ষায় মিডিয়া অ্যাডভোকেসি সভা

সমন্বিত সুরক্ষা, জলবায়ু পরিবর্তনজনিত ও অভ্যন্তরীণ বাস্তুচ্যুত অভিবাসীদের জন্য সামাজিক সুরক্ষা বেষ্টনী শক্তিশালীকরণ, চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক মিডিয়া অ্যাডভোকেসি সভা আজ (বুধবার) খুলনা প্রেসক্লাবের শহিদ হুমায়ুন কবির বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ খুলনা অঞ্চল আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক।

অ্যাডভোকেসি সভায় অতিথিরা বলেন, জলবায়ু পরির্বতনের কারণে ভিটামাটি হারিয়ে শুধু একটি পরিবার নয় একটি সমাজ ধ্বংস হয়ে যায়। প্রাকৃতিক দুর্যোগ মানুষের জীবন-জীবিকাকে ক্রমাগতভাবে হুমকির মুখে ফেলছে। ফলে উপকূলীয় ও দুর্যোগ প্রবণ এলাকা থেকে মানুষ বাধ্য হয়ে শহরমুখী হচ্ছে বিশেষ করে খুলনার মতো শহরে।

 

বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের মৌলিক চাহিদা পূরনের সুবিধা থাকলে তারা শহরে আসবে কম। যেহেতু গণমাধ্যম জনমত গঠন ও নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই গণমাধ্যম জলবায়ু অভিবাসীদের বাস্তবতা তুলে ধরে অন্তর্ভুক্তিমূলক সামাজিক সুরক্ষা নিশ্চিত করার পক্ষে জোরালো সমর্থন গড়ে তুলবে বক্তারা এ আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউট (কুয়েট) এর সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন প্রকল্প সমন্বয়কারী পবিত্র কুমার মন্ডল।

অ্যাডভোকেসি সভায় সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম, গণমাধ্যমকর্মী ও খুলনা সিটি কর্পোরেশনের চারটি ওয়ার্ডের কমিউনিটি লিডাররা অংশ নেন।

সভার উদ্দেশ্য সম্পর্কে জানানো হয়, জলবায়ু অভিবাসীদের সমস্যা ও অধিকার সম্পর্কে গণমাধ্যমকর্মীদের সচেতনতা বৃদ্ধি করা, বিদ্যমান সামাজিক সুরক্ষা কর্মসূচির সীমাবদ্ধতা ও ঘাটতি তুলে ধরা, তথ্যভিত্তিক ও দায়িত্বশীল প্রতিবেদন তৈরিতে গণমাধ্যমকে উৎসাহিত করা এবং গণমাধ্যম, সরকার ও সুশীল সমাজের মধ্যে সংলাপের সুযোগ সৃষ্টি করা। তথ্যবিবরণী

সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমনের সুস্থতা কামনায় সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের বিবৃতি

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৪:১২ অপরাহ্ণ
সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমনের সুস্থতা কামনায় সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের বিবৃতি
দেশ টিভির স্টাফ রিপোর্টার জ্যেষ্ঠ সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হ‌য়ে‌ছেন। প্রয়োজনীয় চি‌কিৎসা শে‌ষে তি‌নি বর্তম‌া‌নে নিজ বা‌ড়ি‌তে চি‌কিৎসাধীন র‌য়েছেন। তার আশু সুস্থতা কামনা ক‌রে বিবৃ‌তি দি‌য়ে‌ছে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র।
বুধবার (২২ এপ্রিল) এক বিবৃ‌তি‌তে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি ও বাংলাদেশের খবরের আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক ও এখন টিভির আহসানুর রহমান রাজীব, সাংগঠনিক সম্পাদক ও ঢাকা টাইমস এবং দ্য ডেইলি ক্যাম্পাসের মো. হোসেন আলী, নির্বাহী সদস্য (অর্থ) মানবজমিনের এসএম বিপ্লব হোসেন, নির্বাহী সদস‌্য (দপ্তর) ও এন‌টিভির এসএম জিন্নাহ, বৈশাখী টিভির শামীম পারভেজ, কালেরকণ্ঠের মোশারফ হোসেন, প্রতিদিনের বাংলাদেশ ও নাগরিক টিভির কৃষ্ণ ব্যানার্জি, বাংলাট্রিবিউন ও ঢাকাট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, গ্লোবাল টিভির রাহাত রাজা, যুগান্তরের মোজাহিদুল ইসলাম, স্বদেশ প্রতিদিনের হাবিবুর রহমান সোহাগ, দ্য এডিটরসের রিজাউল করিম, রানারের শহীদুজ্জামান শিমুল, খবরের কাগজের নাজমুস সাহাদাৎ জাকির, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল, ভয়েস অব টাইগারের মিলন রুদ্র, বার্তা টুয়েন্টিফোরের মৃত্যুঞ্জয় রায় অপূর্ব, বাংলানিউজের তানজির কচি, হৃদয় বার্তার আলী মুক্তাদা হৃদয় তার দ্রুত সুস্ততা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি