রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে ‘নতুন কুঁড়ি’

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৬:৪২ অপরাহ্ণ
তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে ‘নতুন কুঁড়ি’

খুলনা প্রতিনিধি: তৃণমূলে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে গড়ে তোলার লক্ষ্যেই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

রোববার (২৫ অক্টোবর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের তিনি জানান, আগামী ৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা জেলা স্টেডিয়াম থেকে একযোগে দেশের ৫০৩টি উপজেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করবেন। এ আসরে অংশ নিতে ইতোমধ্যে প্রায় ১৬ লাখ ২৩ হাজার অনলাইন নিবন্ধন হয়েছে। প্রথম আসরে নিবন্ধনের সংখ্যা ছিল ১ লাখ ৬৮ হাজার। নিবন্ধিত খেলোয়াড়দের মধ্য থেকে ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে দল গঠন করা হবে। এতে প্রায় ১৪ লাখ ক্রীড়াবিদ অংশ নেবেন। আগামী বছরের মে বা জুনে প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড শেষ করার পরিকল্পনা রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, প্রথম আসরে বিজয়ী অনেক খেলোয়াড় বর্তমানে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) প্রশিক্ষণ নিচ্ছেন। তাঁদের প্রশিক্ষণ ও পড়াশোনার দায়িত্ব সরকার বহন করবে। খেলাধুলার প্রসারের মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখা এবং সুস্থ সমাজ গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।

খুলনা জেলা স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ করার পরিকল্পনার কথা জানিয়ে আমিনুল হক বলেন, আগামী জানুয়ারি থেকে নির্ধারিত ক্রীড়া সূচি অনুযায়ী খুলনা জেলা স্টেডিয়াম, বিভাগীয় স্টেডিয়াম ও বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে সারা বছর খেলাধুলা আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।

পরিদর্শনকালে জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহফুজুল আলম খান, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, জেলা প্রশাসক হুরে জান্নাত, জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোল্লা খায়রুল ইসলাম উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিমন্ত্রী খুলনা বিভাগীয় স্টেডিয়াম, বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র ও বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স পরিদর্শন করেন। পরে বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

Ads small one

সুন্দরবনে ১০ দিন জিম্মি, ৮০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ফিরলেন জেলে

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৮:৪৫ অপরাহ্ণ
সুন্দরবনে ১০ দিন জিম্মি, ৮০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ফিরলেন জেলে

উপকূলীয় অঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: সুন্দরবনে বনদস্যু বাবুর দলের হাতে ১০ দিন জিম্মি থাকার পর বাড়ি ফিরেছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী এলাকার এক জেলে। পরিবারের দাবি, মুক্তি পেতে তাঁকে ৮০ হাজার টাকা মুক্তিপণ দিতে হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে বনদস্যুদের হাতে জিম্মি হন ওই জেলে। ১০ দিন পর মুক্তিপণ দেওয়ার মাধ্যমে তিনি বাড়ি ফেরেন।

সুন্দরবনসংলগ্ন উপকূলীয় এলাকার জেলেরা জীবিকার তাগিদে মাছ ও কাঁকড়া আহরণ করতে গিয়ে বনদস্যুদের ভয়ে নিরাপত্তাহীনতায় ভোগেন। এ ঘটনায় জেলেদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বনদস্যুদের তৎপরতা বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

কাউনডাঙ্গায় বাড়ি বাড়ি গিয়ে দোয়া চাইলেন চেয়ারম্যান প্রার্থী রমজান আলী

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৮:৩৮ অপরাহ্ণ
কাউনডাঙ্গায় বাড়ি বাড়ি গিয়ে দোয়া চাইলেন চেয়ারম্যান প্রার্থী রমজান আলী

0-0x0-0-0#

সংবাদদাতা:  সাতক্ষীরা সদর উপজেলার ১ নম্বর বাঁশদহা ইউনিয়নের কাউনডাঙ্গা গ্রামে বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ ও দোয়া চেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা রমজান আলী।

রোববার (২৫ অক্টোবর) আসরের নামাজের পর তিনি গ্রামের বিভিন্ন বাড়িতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় তিনি তাঁদের খোঁজখবর নেন, বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং দোয়া কামনা করেন।

পাটকেলঘাটায় আইনজীবীর চেম্বারে হামলা মামলার তিন আসামি কারাগারে

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৮:৩৩ অপরাহ্ণ
পাটকেলঘাটায় আইনজীবীর চেম্বারে হামলা মামলার তিন আসামি কারাগারে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার পাটকেলঘাটায় আইনজীবী অ্যাডভোকেট কবির আহমেদের চেম্বারে হামলা ও ভাঙচুরের মামলায় তিন আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। অপর এক আসামির জামিন মঞ্জুর করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, গত ৩ ফেব্রুয়ারি বিকেলে পাটকেলঘাটা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়সংলগ্ন কবির আহমেদের চেম্বারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলায় সিআইডির উপপরিদর্শক মো. আরিফুল ইসলাম গত ২০ আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিল করেন। পরে আদালতে হাজির না হওয়ায় আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

পরে ইজাজুল ইসলাম (৩২), মো. হানিফ সরদার (৪৮), আলশাহরিয়ার সুমন (২৫) ও ফরিদ আহমেদ বিশ্বাস (৭৫) আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তনিমা মণ্ডল তনি ফরিদ আহমেদ বিশ্বাসের জামিন মঞ্জুর করেন এবং অপর তিন আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাদীপক্ষে শুনানি করেন সাতক্ষীরা আইনজীবী সমিতির সাবেক সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মুহা. আব্দুল মজিদ।