বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

তেল পাচার রোধ ও কোরবানির ঈদ ঘিরে সীমান্তে বিজিবির বিশেষ তৎপরতা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
তেল পাচার রোধ ও কোরবানির ঈদ ঘিরে সীমান্তে বিজিবির বিশেষ তৎপরতা

নিজস্ব প্রতিনিধি: ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুত এবং পাচার রোধে সীমান্তে বিশেষ নজরদারি শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু পাচার বন্ধ এবং অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সমন্বিত কর্মসূচি হাতে নিয়েছে বাহিনীটি। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. শাহারিয়ার রাজীব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়নের (যশোর) অধীনে থাকা দুটি সেক্টরের ৭টি ইউনিটের মাধ্যমে প্রতিদিন ৪৬৪টি টহল পরিচালনা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে তেলের মূল্যবৃদ্ধি ও পাচার রোধে বিজিবি বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। বেনাপোল, ভোমরা ও দর্শনা স্থলবন্দরে বিশেষ তল্লাশি কার্যক্রম শুরু হয়েছে। সীমান্ত সংলগ্ন ২২টি তেল পাম্পে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এ পর্যন্ত ৪০টি টাস্কফোর্স ও ৬৬টি যৌথ অভিযান পরিচালিত হয়েছে। সীমান্ত এলাকার বাসিন্দাদের সম্পৃক্ত করতে ৯০৯টি জনসচেতনতামূলক সভা করা হয়েছে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সীমান্ত দিয়ে গবাদিপশু পাচার রোধে বিজিবি তাদের টহল ও চেকপোস্টের সংখ্যা বাড়িয়েছে। সন্দেহভাজন ব্যক্তিদের চলাচলের ওপর কড়া নজরদারি রাখার পাশাপাশি চোরাকারবারিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বিজিবির পরিসংখ্যান অনুযায়ী, যশোর রিজিয়ন ২০২৬ সালে এখন পর্যন্ত ৯৬ জন আসামিসহ প্রায় ৬২ কোটি ৪০ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক করেছে। এর মধ্যে সোনা, হীরা, অস্ত্র ও গোলাবারুদ উল্লেখযোগ্য। এছাড়া এ বছর এখন পর্যন্ত ২২ কোটি ১৩ লাখ টাকার মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
অন্যদিকে, নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) গত এক বছরে (২০২৫-২৬) ১৬ কোটি ৬৫ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ ৩১ জন আসামিকে গ্রেপ্তার করেছে। তাদের উল্লেখযোগ্য জব্দের তালিকায় রয়েছে বিপুল পরিমাণ ফেনসিডিল, ইয়াবা ও জীবনরক্ষাকারী ওষুধ। নীলডুমুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. শাহারিয়ার রাজীব বলেন, “বিজিবি মহাপরিচালকের লক্ষ্য হলো বিজিবি হবে সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত শৃঙ্খলা রক্ষায় প্রতিটি সদস্য নিবেদিত।” তিনি আরও বলেন, তেল পাচার ও মজুত রোধের চ্যালেঞ্জ মোকাবিলায় স্থানীয় প্রশাসন, সংবাদকর্মী এবং সাধারণ জনগণের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।

Ads small one

আশাশুনিতে জামায়াতের দায়িত্বশীল ও প্রার্থীদের নিয়ে লিডারশিপ ট্রেনিং ক্যাম্প

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১১:২৪ অপরাহ্ণ
আশাশুনিতে জামায়াতের দায়িত্বশীল ও প্রার্থীদের নিয়ে লিডারশিপ ট্রেনিং ক্যাম্প

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন দায়িত্বশীল ও স্থানীয় নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে লিডারশিপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২২ অক্টোবর দুপুরে উপজেলা জামায়াত কার্যালয়ে এই ক্যাম্পের আয়োজন করা হয়।

 

উপজেলা আমির ও আশাশুনি সদর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।

উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সহ-সেক্রেটারি অধ্যাপক মাওলানা ওবায়দুল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাড. আব্দুস সোবহান মুকুল ও মাওলানা আবু বক্কর সিদ্দিক। এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘দরদি’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১১:২০ অপরাহ্ণ
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘দরদি’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিনিধি: দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘দরদি’-এর ২০২৬-২৭ মেয়াদের ১২৯ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। ২২ অক্টোবর সন্ধ্যায় দেবহাটা প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করেন সংগঠনটির কার্যনির্বাহী উপদেষ্টা ও সরকারের যুগ্মসচিব আবুল হাসান।

 

অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মামুন, প্রতিষ্ঠাকালীন সভাপতি নাসিম হাসান, সাধারণ সম্পাদক নাজমুল আহসান, দৈনিক দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্লা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি উজ্জ্বলসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

নবগঠিত কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়ন পাল সভাপতি এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাসুদ শাহরিয়ার রাকিব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সরুলিয়া ইউপির প্যানেল চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১১:১৭ অপরাহ্ণ
সরুলিয়া ইউপির প্যানেল চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ

পাটকেলঘাটা প্রতিনিধি: তালা উপজেলার পাটকেলঘাটায় ৩ নম্বর সরুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদ রানার ওপর প্রতিপক্ষের হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি গুরুতর আহত হয়েছেন এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সূত্রে জানা যায়, ২২ অক্টোবর বড় কাশিপুর গ্রামে জমিজমা সংক্রান্ত একটি সালিশ বৈঠক শেষে বাড়ি ফেরার পথে পূর্ব শত্রুতার জেরে ওঁৎ পেতে থাকা ব্যক্তিরা তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। পেছন থেকে মাথায় সজোরে আঘাত করে তাঁকে বেধড়ক মারধর করা হয়।

 

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতাল এবং পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জেল হোসেন জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।