বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

দেবহাটায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে যুগ্ম-সচিব আশরাফুল আলমের মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৫:৪৫ অপরাহ্ণ
দেবহাটায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে যুগ্ম-সচিব আশরাফুল আলমের মতবিনিময়

দীপঙ্কর বিশ্বাস: দেবহাটায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী পরিষদ যুগ্ম-সচিব আশরাফুল আলম বলেন, দেশের উন্নয়নে বর্তমান সরকার দীর্ঘ প্রতিজ্ঞাবদ্ধ। আর এ সকল উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করতে হলে সকলের সহযোগিতা প্রয়োজন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের চলমান উন্নয়নের সাথে দেবহাটাতেও উন্নয়ন কাজ করবো। এসময় তিনি দেবহাটার সকল সমস্যা সমাধান করা হবে উল্লেখ করে এ উপজেলার বর্তমান কোন কোন জিনিস প্রয়োজন সেই গুলো নোট করে নিয়ে যান।

বৃহস্পতিবার ৩০ জুলাই বেলা ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন, দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত মাইনুল ইসলাম খান।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী দ্যুতি মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান,উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা সাজেদুল রহমান, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার প্রদীপ কুমার দাম,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয়দেব কুমার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজিজুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মনোজিত কুমার মন্ডল, দেবহাটা পল্লী বিদ্যুতের এজিএম মাসুম বিল্লাহ, উপজেলা সমাজ সেবা অফিসার তরিকুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা আফরোজা খাতুন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মিজানুর রহমান, উপজেলা শিশু ও মহিলা বিষায়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা শিক্ষা অফিসার শাহাজাহান আলী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা শাহীনা খাতুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমির সিদ্দিকী, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা সঞ্চয় কুমার মন্ডল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সন্দীপ কুমার মন্ডল, উপজেলা আইসিটি অফিসার হেমেন্দ্র নাথ মন্ডল (অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত), হাজী কিয়ামউদ্দীর মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক আবুল কালাম, দেবহাটা কলেজে প্রভাষাক ইয়াসিন আলী, দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউট হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা মৌসুমি খাতুন, টিআই বৈশাখী মন্ডল প্রমুখ।

Ads small one

তালায় সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম আব্দুল আলীর মৃত্যুবার্ষিকী পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১১:৪৮ অপরাহ্ণ
তালায় সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম আব্দুল আলীর মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: তালা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি জিএম আব্দুল আলীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই মাগরিবের পর তালা প্রেসক্লাব কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

তালা প্রেসক্লাব ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম আলহাজ হযরত মাওলানা মুহা. তাওহীদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা বেতারের ধর্মীয় আলোচক মাওলানা মুহা. হাফিজুর রহমান, এডভোকেট জিল্লুর রহমান, মীর কাইয়ুম ইসলাম ডাবলু, শেখ জলিল আহমেদ, রফিকুল ইসলাম খাঁ, মানবাধিকারকর্মী ড. এনামুল ইসলাম বিপ্লব প্রমুখ। উল্লেখ্য, টানা ৩৬ বছর খলিলনগর ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালন করা জি এম আব্দুল আলী ২০২০ সালের ৩০ জুলাই ৯২ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

কলারোয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ
কলারোয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ

কলারোয়া প্রতিনিধি: ‘কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামী বাংলাদেশ’—এই প্রতিপাদ্য নিয়ে সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়ায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এজেন্ট আউটলেটের উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই বিকেলে এজেন্ট আউটলেট কার্যালয়ে এ সমাবেশের আয়োজন করা হয়।

এজেন্ট আউটলেটের স্বত্বাধিকারী মো. সাইফুল্লাহর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক কলারোয়া শাখার ব্যবস্থাপক কে এম মুশফিকুল করিম। তিনি বলেন, নৈতিকতা, আস্থা ও কল্যাণমুখী সেবার মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে ইসলামী ব্যাংক। গ্রাহকদের আস্থাই ব্যাংকের মূল শক্তি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলারোয়া শাখার কর্মকর্তা মো. আবুল খায়ের, সোনাবাড়িয়া ওমর বিন খাত্তাব দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা রেজাউল করিম, সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জিয়াউর রহমান এবং উত্তর সোনাবাড়িয়া মসজিদের খতিব মাওলানা ওমর ফারুক।

শ্যামনগরে ছাত্রীদের মধ্যে স্যানিটারি ন্যাপকিন ও ফুটবল বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১১:২৭ অপরাহ্ণ
শ্যামনগরে ছাত্রীদের মধ্যে স্যানিটারি ন্যাপকিন ও ফুটবল বিতরণ

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনকের উদ্যোগে মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে স্যানিটারি ন্যাপকিন ও ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে।
৩০ জুলাই উপজেলার সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শনকালে তিনি ছাত্রীদের মধ্যে স্যানিটারি ন্যাপকিন ও ফুটবল তুলে দেন।
পরিদর্শনকালে ইউএনও বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ও শিক্ষক মিলনায়তন ঘুরে দেখেন। পরে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জি এম মিজানুর রহমান, সহকারী শিক্ষক রনজিৎ কুমার বর্মন, সঞ্জয় কুমার থান্দার, লিপিকা রায়, রবিউল ইসলাম, বিশাখা রানী, নবদ্বীপ দাস মাঝি, রোকনুজ্জামান, মঙ্গলদ্বীপ মন্ডল, দীনবন্ধু মন্ডল, ভবসিন্ধু বৈদ্য এবং ইউএনও কার্যালয়ের কর্মকর্তারা।