মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

পূর্বশত্রুতার জেরে মারধর ও প্রাণনাশের হুমকি

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬, ১০:০৬ অপরাহ্ণ
পূর্বশত্রুতার জেরে মারধর ও প্রাণনাশের হুমকি

সংবাদদাতা: শ্যামনগর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগে পারিবারিক বিরোধ ও পূর্বশত্রুতার জেরে প্রাণনাশের হুমকি, মারধরের চেষ্টা এবং বাড়িঘর দখলের আশঙ্কার কথা উল্লেখ করা হয়েছে। অভিযোগকারী মো. বাশারুল ইসলাম (৩২) জানান, তিনি শ্যামনগর উপজেলার নৈকাটি গ্রামের বাসিন্দা। একই এলাকার কয়েকজন ব্যক্তির সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতিবেশী ও পূর্ব বিরোধ চলে আসছে বলে তিনি দাবি করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, বিবাদীরা তাকে ও তার পরিবারকে বিভিন্ন সময় হয়রানি করে আসছে এবং স্ত্রীকে উদ্দেশ্য করে অশালীন আচরণের অভিযোগও তোলেন। লিখিত অভিযোগে বলা হয়, গত ২৮ এপ্রিল বিকেল প্রায় ৩টার দিকে নৈকাটি এলাকায় বাড়ির সামনে কয়েকজন ব্যক্তি ধারালো অস্ত্র ও লোহার রড নিয়ে তাকে মারধরের উদ্দেশ্যে ধাওয়া দেয় এবং প্রাণনাশের হুমকি প্রদান করে। এ সময় তাকে এলাকা ছাড়া করা, বাড়িঘর দখল ও ক্ষয়ক্ষতির হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। অভিযোগকারী আরও দাবি করেন, পূর্বের রাজনৈতিক ও সামাজিক বিরোধের জের ধরে দীর্ঘদিন ধরে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং বর্তমানে নিজ বাড়িতে উঠতে পারছেন না। তিনি শ্যামনগর থানার অফিসার ইনচার্জের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিরাপত্তা নিশ্চিতের আবেদন জানিয়েছেন। এ বিষয়ে স্থানীয় একাধিক ব্যক্তি ঘটনাটি সম্পর্কে অবগত আছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। তবে অভিযোগের বিষয়ে বিবাদীপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। শ্যামনগর থানার পক্ষ থেকে অভিযোগটি গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। বিষয়টি তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

Ads small one

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নূরনগরে অসহায় মায়েদের মাঝে শাড়ি বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৩:২৯ অপরাহ্ণ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নূরনগরে অসহায় মায়েদের মাঝে শাড়ি বিতরণ

পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে শ্যামনগর উপজেলার নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এলাকার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) সকাল ১০টায় যায়নাব ক্লিনিক নূরনগরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় অসহায় মা ও বোনদের হাতে এই ঈদ উপহার তুলে দেওয়া হয়।

এ সময় নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আল মামুন বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। অসহায় মানুষ যেন ঈদের দিনে একটু ভালো পোশাক পরে আনন্দ করতে পারেন, সেই লক্ষ্যেই এ শাড়ি বিতরণের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ইউপি সদস্য মোবারক হোসেন লাচ্চু উপস্থিত থেকে শাড়ি বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন আব্দুল রহিম, মোঃ ফারুক হোসেন, শামীম হোসেন, শুভ সাহা, মিঠু প্রমূখ।

এ সময় উপহার পেয়ে অসহায় পরিবারের সদস্যরা অত্যন্ত আনন্দ প্রকাশ করেন এবং উক্ত সংগঠনের এই মানবিক উদ্যোগের প্রশংসা করে সকলের জন্য দোয়া করেন।

আগামীতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এই ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের সংশ্লিষ্টরা। প্রেসবিজ্ঞপ্তি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে অনলাইনে সাহিত্য আড্ডা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৩:২৮ অপরাহ্ণ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে অনলাইনে সাহিত্য আড্ডা

সংবাদদাতা: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে অনলাইনে এক বিশেষ সাহিত্য আড্ডা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৫ মে সোমবার রাত ৯টায় অনলাইনে সাতক্ষীরার বিশিষ্ট কবি-সাহিত্যিকদের অংশ গ্রহণে উক্ত সাহিত্য আড্ডা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সাতক্ষীরার সাতজন কবি ও সাহিত্যিক নজরুলকে নিয়ে স্বরচিত কবিতা আবৃত্তি করেন এবং কবির জীবন, সাহিত্য ও বিদ্রোহী চেতনা নিয়ে আলোচনা করেন।

কবি ও আবৃত্তিকার অধ্যাপক মন্ময় মনিরের সভাপতিত্বে এবং প্রথম আলো বন্ধুসভার জেলা সভাপতি ও ব্যাংকার কবি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাসের সঞ্চালনায় আয়োজিত এ অনলাইন অনুষ্ঠানে অংশ নেন কবি শুভ্র আহমেদ, কবি-লেখক-গবেষক শেখ সিদ্দিকুর রহমান, কবি ও জেলার শ্রেষ্ঠ সরকারি প্রধান শিক্ষক কবি কাজী গুলশান আরা, কবি অধ্যাপক শাহনাজ পারভীন এবং কবি অধ্যাপক শিরিন সাদী।

অনুষ্ঠানে কবিদের কণ্ঠে উচ্চারিত হয় বিদ্রোহ, প্রেম, মানবতা ও সাম্যের কবি কাজী নজরুল ইসলামের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। অনলাইন এই দু’ঘন্টাব্যাপী আয়োজনটি হয়ে ওঠে এক প্রাণবন্ত সাহিত্য সন্ধ্যা।

ফাজিলকাটি মাঠে জমির সীমানা নির্ধারণ না করেই বিএডিসির নতুন পাইপ স্থাপন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ২:৩১ অপরাহ্ণ
ফাজিলকাটি মাঠে জমির সীমানা নির্ধারণ না করেই বিএডিসির নতুন পাইপ স্থাপন

সংবাদদাতা: সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেলালকাতা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ফাজিলকাটি মৌজায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) অনুমোদিত একটি সেচ প্রকল্পকে কেন্দ্র করে চরম উত্তেজনা ও বিশৃঙ্খলা দেখা দিয়েছে। স্থানীয় ভূক্তভোগী সেচ চালক দিলিপ বিশ্বাসের অভিযোগ, জমির সীমানা নির্ধারণ না করেই বিএডিসির নতুন প্রকল্পের পাইপ বসানোর কাজ করায় এই জটিলতার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনা হলে যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় কৃষকেরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফাজিলকাটি মৌজায় বিএডিসি থেকে নিয়মমাফিক অনুমতি (লাইসেন্স) নিয়ে দীর্ঘ দিন ধরে সততা ও সুনামের সাথে এলাকার কৃষকদের কৃষি জমিতে সেচ দিয়ে আসছেন দিলিপ বিশ্বাস। তাঁর নিরবচ্ছিন্ন সেচ সুবিধার কারণে ওই মাঠে প্রতি বছর বাম্পার ফলন ঘরে তোলেন কৃষকেরা।

অভিযোগ উঠেছে, দিলিপ বিশ্বাসের এই সফলতায় ঈর্ষান্বিত হয়ে স্থানীয় জয়নুদ্দিন নামের এক ব্যক্তি শত্রুতা বশত তাঁর গভীর নলকূপের (ডিপ) একদম পাশেই একটি অবৈধ ডিজেল চালিত সেচ মেশিন বসিয়েছেন। নিয়ম নীতির তোয়াক্কা না করে পাশাপাশি মেশিন বসিয়ে জয়নুদ্দিন সাধারণ কৃষক ও বৈধ লাইসেন্সধারী দিলিপ বিশ্বাসকে হয়রানি করার চক্রান্ত চালিয়ে যাচ্ছেন বলে মাঠে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এরই মধ্যে, মাঠের প্রকৃত সীমানা বা সেচ এলাকা (কমান্ড এরিয়া) সুনির্দিষ্ট না করেই বিএডিসির নতুন একটি প্রকল্পের পাইপ লাইনের কাজ মাঠে শুরু করা হয়। এতে করে দুই পক্ষের মধ্যে তীব্র বিশৃঙ্খলা ও উত্তেজনা দেখা দিয়েছে।

এ বিষয়ে বৈধ সেচ চালক দিলিপ বিশ্বাস বলেন, “আমি দীর্ঘদিন ধরে সরকারের নিয়ম মেনে এখানে কৃষকদের সেবা দিয়ে আসছি। কিন্তু সীমানা নির্ধারণ না করে নতুন পাইপ বসানোর কারণে মাঠে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। জেলা বিএডিসি অফিস থেকে যদি মাঠের জমির সীমানাটি সরেজমিনে এসে সঠিকভাবে নির্ধারণ করে দেয়, তবে সব সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।”

তিনি আরও বলেন, “মাঠের শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং কৃষকদের স্বার্থে জমির সীমানা পুরোপুরি সুনির্দিষ্ট না হওয়া পর্যন্ত এই পাইপ বসানোর কাজ সাময়িকভাবে বন্ধ রাখার জন্য আমি বিএডিসি কর্তৃপক্ষের কাছে জোর অনুরোধ জানাচ্ছি।”

এ বিষয়ে এলাকার সাধারণ কৃষকেরাও দ্রুত জেলা বিএডিসি কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে করে কোনো প্রকার সংঘাত ছাড়াই সুষ্ঠু সীমানা নির্ধারণের মাধ্যমে মাঠের সেচ কাজ স্বাভাবিক রাখা যায়।