মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তালা প্রেসক্লাবের অভিনন্দন
তালা প্রতিনিধি: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন তালা প্রেসক্লাবের সাংবাদিকরা। তিনি ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন, যেখানে তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
এক অভিনন্দন বার্তায় তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার ও সাধারণ সম্পাদক জোয়ার্দ্দার ফারুকসহ কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সাধারণ সদস্যরা নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন।
অভিনন্দন জ্ঞাপনকারীদের মধ্যে ছিলেন ক্লাবের সিনিয়র সহসভাপতি গাজী জাহিদুর রহমান, সহসভাপতি কাজী আরিফুল হক ভুলু, আছাদুজ্জামান রাজু, খলিলুর রহমান লিথু, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান রেন্টু, সহ-সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, মো. খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, প্রচার সম্পাদক সেকেন্দার আবু জাফর বাবলুসহ অন্যান্য সদস্যরা। সাংবাদিক নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন রাষ্ট্রপতি দেশের মানুষের প্রত্যাশা পূরণ এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখবেন।
মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তালা প্রেসক্লাবের অভিনন্দন
নিজস্ব প্রতিনিধি: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে তালা প্রেসক্লাব। প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদসহ অন্য সাংবাদিক নেতারা এক যৌথ বার্তায় এই অভিনন্দন জানান।
বার্তায় নেতৃবৃন্দ নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন। একই সঙ্গে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তিনি বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।


