খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক কারাগারে
সংবাদদাতা: প্রতারণার একটি মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক তারিক মাহমুদ তারাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪-এর বিচারক ইব্রাহিম খলিল মুহিম এই আদেশ দেন। আদালতের নথিসূত্রে জানা গেছে, ২০২৪ সালের ডিসেম্বরে তাঁর বিরুদ্ধে খুলনা থানায় প্রতারণার অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছিল।






