বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

কয়রায় সার পাচারের দায়ে ১০ হাজার টাকা জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ২:০৩ পূর্বাহ্ণ
কয়রায় সার পাচারের দায়ে ১০ হাজার টাকা জরিমানা

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলায় সার ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের অপরাধে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

বেদকাশী কাছারি বাড়ি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস। কয়রা উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম মামলা পরিচালনা করেন।

সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২ ধারা লঙ্ঘনের সত্যতা পাওয়ায় অভিযুক্ত প্রভাষ চন্দ্র অধিকারীকে এই জরিমানা করা হয়। কৃষকের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

Ads small one

দলিতের উদ্যোগে প্রজনন স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ২:২০ পূর্বাহ্ণ
দলিতের উদ্যোগে প্রজনন স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

তালা প্রতিনিধি: শিক্ষার্থীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। মনিরামপুর সরকারি ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বেসরকারি সংস্থা ‘দলিত’ এই প্রশিক্ষণের আয়োজন করে।

 

সংস্থার প্রোগ্রাম ম্যানেজার ধরাদেবী দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে মনিরামপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলক কুমার শিকদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন সেশন পরিচালনা করেন। এতে মোট ২০ জন শিক্ষার্থী অংশ নেন।

পাটকেলঘাটায় একাধিক মামলার আসামি বিএনপি নেতা গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ২:১৮ পূর্বাহ্ণ
পাটকেলঘাটায় একাধিক মামলার আসামি বিএনপি নেতা গ্রেপ্তার

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটা উপজেলার খলিশখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শেখ মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে প্রতারণা, চাঁদাবাজিসহ একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয় এবং পরবর্তীতে আদালতে পাঠানো হয়েছে।

পাটকেলঘাটা আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে নতুন অ্যাডহক কমিটি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ২:১৪ পূর্বাহ্ণ
পাটকেলঘাটা আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে নতুন অ্যাডহক কমিটি

পাটকেলঘাটা প্রতিনিধি: তালা উপজেলার পাটকেলঘাটা আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনায় চার সদস্যের নতুন অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর।

কমিটিতে সভাপতি করা হয়েছে যশোর বোর্ড মনোনীত প্রভাষক মো. আরিফুল ইসলামকে। যশোর শিক্ষা বোর্ডের আদেশ অনুযায়ী, এই কমিটিকে আগামী ছয় মাসের মধ্যে বিধিমালা অনুসরণ করে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।