শরাফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সন্তোষ কুমার দাশ
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের ৪ নম্বর শরাফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সন্তোষ কুমার দাশ।
স্কুলের নবগঠিত কমিটির ১২ জন সদস্যের সর্বসম্মতিক্রমে তিনি নির্বাচিত হন। সন্তোষ কুমার দাশ এর আগে ২০২৪ সালে জেলা পর্যায়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক এবং উপজেলা পর্যায়ে দুবার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। দায়িত্ব গ্রহণের পর তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।






