বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

শব্দ, মাটি ও দ্রোহের সমীকরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১:০৪ পূর্বাহ্ণ
শব্দ, মাটি ও দ্রোহের সমীকরণ

মোঃ রুহুল আমিন
সাহিত্যের ব্যাকরণ ও নতুন ধারার অভ্যুদয়
সাহিত্যের ইতিহাস কোনো স্থির নদী নয়; তা মূলত মানুষের সমাজ-সংগ্রাম, রাষ্ট্রীয় ভাঙাগড়া এবং সাংস্কৃতিক বিবর্তনের মধ্য দিয়ে প্রবাহিত এক গতিশীল ধারা। একটি নির্দিষ্ট সময়ের সাহিত্যিক আভিজাত্য যখন মেকি ভদ্রতা ও শব্দবিলাসের বৃত্তে বন্দী হয়ে পড়ে, তখনই কোনো এক কালজয়ী স্রষ্টার হাত ধরে জন্ম নেয় নতুন প্রাতিষ্ঠানিক বিপ্লব। সমসাময়িক বাংলা কবিতার আকাশে রেশম লতা ঠিক তেমনই এক আপসহীন, দূরদর্শী এবং ‘নতুন ধারা’র অগ্রণী ও বিপ্লবী কণ্ঠস্বর। প্রথাগত কাব্যের তথাকথিত শুদ্ধ বা মার্জিত ভাষার দেয়াল ধসিয়ে দিয়ে তিনি যেভাবে মাটির কাছাকাছি কথ্য ও আঞ্চলিক ভাষাকে প্রতিবাদের সর্বাধুনিক রাজনৈতিক হাতিয়ার করে তুলেছেন, তা সমকালের সাহিত্যে এক যুগান্তকারী ঘটনা। তাঁর জীবন ও তাঁর কবিতা—উভয়ই মূলত একই মোহনায় এসে মিশেছে, যার এক প্রান্তে রয়েছে গভীর অ্যাকাডেমিক মননশীলতা এবং অন্য প্রান্তে রয়েছে গণমানুষের প্রতি তীব্র সামাজিক দায়বদ্ধতা।
শিকড় থেকে গবেষক সত্তার প্রাতিষ্ঠানিক উত্তরণ। রেশম লতার জীবন আলেখ্যের দিকে গভীরভাবে নজর দিলে দেখা যায়, তাঁর সাহিত্যিক চেতনার মজবুত ভিত্তিটি তৈরি হয়েছে বাংলার লোকজ মাটি ও প্রাতিষ্ঠানিক উচ্চশিক্ষার এক অনন্য মেলবন্ধনে।
জন্ম, পরিবার ও শৈশবের আবহ: রেশম লতার জন্ম ১৯৯৭ সালের ২৮ ফেব্রুয়ারি নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার বুধি গ্রামে। নেত্রকোণার উর্বর লোকজ ঐতিহ্য, বাউল সাধনা এবং মৈমনসিংহ গীতিকার আবহ তাঁর শৈশবেই মনের অবচেতনে সাহিত্যের গভীর বীজ রোপণ করেছিল। তাঁর পিতা আছকর আলী এবং মাতা আসমা বেগম। দুই ভাই ও তিন বোনের মধ্যে তিনি চতুর্থ। একটি বৃহৎ ও একান্নবর্তী পারিবারিক আবহে বড় হওয়ার কারণে মানুষের মনস্তত্ত্ব, পারস্পরিক সম্পর্ক এবং সামাজিক বৈষম্যকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল তাঁর।
তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবন অত্যন্ত গৌরবময় ও নিয়মতান্ত্রিক। তিনি ২০১৩ সালে পূর্বধলা উচ্চ বিদ্যালয় হতে সফলতার সাথে এসএসসি এবং ২০১৫ সালে পূর্বধলা ডিগ্রি কলেজ হতে এইচএসসি পাস করেন। এরপর উচ্চশিক্ষার তাগিদে তিনি ঢাকা সংলগ্ন অঞ্চলে চলে আসেন এবং ২০১৯ সালে গাজীপুর সরকারি মহিলা কলেজ থেকে বাংলা বিষয়ে স্নাতক (সম্মান/অনার্স) ডিগ্রি অর্জন করেন। ২০২০ সালে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ হতে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি লাভ করার পরও তাঁর সাহিত্যের তৃষ্ণা নিভে যায়নি। ফলশ্রুতিতে তিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় হতে পুনরায় একই বিষয়ে (বাংলা) স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। প্রাতিষ্ঠানিক শিক্ষার সর্বোচ্চ শিখর ছোঁয়ার লক্ষ্যে বর্তমানে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধীনে একজন এম.ফিল গবেষক হিসেবে অধ্যয়নরত আছেন।
কর্মজীবনের শুরুতেই তিনি শিক্ষকতাকে ব্রত হিসেবে বেছে নেন। প্রথমে গাজীপুর অগ্রণী মডেল কলেজের বাংলা বিভাগে প্রভাষক এবং পরবর্তীতে গাজীপুর সাইফুদ্দিন মডেল স্কুলের প্রধান শিক্ষিকা হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেন। এই শিক্ষকতা ও প্রশাসনিক কর্মজীবন তাঁকে তরুণ প্রজন্মের মনস্তত্ত্ব, শিক্ষা ব্যবস্থার ভেতরকার ক্ষয়িষ্ণু রূপ এবং সমাজ কাঠামোর অবক্ষয়কে খুব কাছ থেকে পর্যবেক্ষণ ও ব্যবচ্ছেদ করার সুযোগ করে দেয়।
একজন মননশীল গবেষক হিসেবে তাঁর ভূমিকা সম্বলিত প্রকাশিত দুটি কালজয়ী গ্রন্থ হলো—কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের মনস্তাত্ত্বিক উপন্যাস ‘অহিংসা’ এবং বাংলা লোক-সাহিত্যের অমূল্য আকর ‘মৈমনসিংহ গীতিকা’। এছাড়া দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক, সাপ্তাহিক ও মাসিক পত্রিকায় তাঁর রচিত শতাধিক সাহিত্য বিষয়ক প্রবন্ধ, নিখুঁত অনুবাদ, কবিতা ও গল্প প্রকাশিত হয়েছে।
চার কবিতার নিবিড় ও দীর্ঘ ভাব বিশ্লেষণ।
রেশম লতার কবিতা কেবল সুন্দরের আরাধনা কিংবা বায়বীয় কল্পনাবিলাসের বৃত্তে বন্দী নয়, বরং তা সমকালীন সমাজ, রাজনীতি, ক্ষমতার অপব্যবহার, ফ্যাসিবাদের উত্থান এবং বুদ্ধিবৃত্তিক অবক্ষয়ের বিরুদ্ধে এক জ্বলন্ত প্রতিরোধ। তাঁর চারটি বহুল আলোচিত কবিতার ব্যবচ্ছেদ করলে তাঁর বৈপ্লবিক দর্শনের গভীরতা ও রূপকের বহুমাত্রিক ব্যবহার স্পষ্ট হয়ে ওঠে:
কণ্ঠরোধের রাজনীতি ও শোষণের উপহাস
‘নেয়ামত’ কবিতায় কবি অত্যন্ত তীব্র ও ধারালো শ্লেষের (ঝধঃরৎব) সাহায্যে স্বৈরতান্ত্রিক ক্ষমতা কাঠামোর নগ্ন ও বীভৎস রূপ উন্মোচন করেছেন। কবিতার শুরুতেই আঞ্চলিক ভাষায় চরম বিরাগ ও হতাশা প্রকাশ করে বলা হয়—“দেশ হান্দায়া গেছে / যাক। তোরা বাঁইচ্চা থাক।” এটি মূলত দেশের সংকটে সাধারণ মানুষের এক ধরনের অসহায় আত্মসমর্পণ।
কবি দেখিয়েছেন কীভাবে শাসক শ্রেণী সাধারণ মানুষের কণ্ঠরোধ করে তাকে তোষামোদের সংস্কৃতি গেলাতে চায়:
“নতুন বাবা আইছে তার পায়ে চুমা দিবা তিনখান / মাইকে বয়ান, ‘চুপ থাকা সবচেয়ে বড় নেয়ামত।’”
এখানে ‘নেয়ামত’ শব্দটি চরম ব্যঙ্গাত্মক ও পরিহাসমূলক। যখন রাষ্ট্র বা সমাজ অন্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষের কথা বলার অধিকার কেড়ে নেয় এবং সেই আপসহীন নীরবতাকেই ‘শান্তি বা পরম নেয়ামত’ বলে প্রচার করে, কবি তখন তাঁর কলমকে চাবুক বানিয়ে তোলেন। “নুনেরচে এহন খুনের দাম কম”—লাইনটির মাধ্যমে তিনি বিচারহীনতার এক ভয়াবহ, সস্তা এবং অমানবিক বাস্তবতাকে আমাদের সামনে নগ্নভাবে দাঁড় করিয়ে দেন।
জাতীয় সংকট ও সান্ত¡নার তোষামোদ
‘একগাট্টি মুলা’ কবিতাটি গণমানুষের হাহাকার এবং বিপরীতে শাসকগোষ্ঠীর চরম উদাসীনতার এক জীবন্ত রাজনৈতিক দলিল। যখন পুরো দেশ কোনো এক জাতীয় মহাসংকটে বা আন্দোলনে পুড়ছে (‘আমার সোনার দেশ পুইড়া কেমুন অঙ্গার হইতাছে’), তখন রাষ্ট্রযন্ত্র ও একশ্রেণীর মেরুদ-হীন চাটুকার গণমাধ্যম ব্যস্ত থাকে উৎসব ও প্রচারণার আনুষ্ঠানিকতায় (‘সারাদেশে একযোগে জুলাই সনদ স্বাক্ষর উপলক্ষে অনুষ্ঠান’)।
কবি সাধারণ মানুষের ঈশ্বরমুখী অসহায়ত্ব দেখানোর পাশাপাশি নেতার চূড়ান্ত স্তরের দায়িত্বহীনতাকে ফুটিয়ে তুলেছেন অত্যন্ত সাহসিকতার সাথে:
“চুপ কর শালারা আমার লেতা এহন নাকে তেল দিয়া ঘুমাইব ; কাইল তার বিদেশ সফরথথ / এয়ারপোর্টে হাত বান্ধিস একগাট্টি মুলা দিমুনে-”
এখানে ‘একগাট্টি মুলা’ একটি অভাবনীয় ও শক্তিশালী রূপক। এর অর্থ হলো, শোষিত ও অধিকারবঞ্চিত জনগণকে তাদের রাষ্ট্রীয় ও মানবিক ন্যায্য পাওনা না দিয়ে সান্ত¡না পুরস্কার হিসেবে সস্তা উপহাস বা অন্তসারশূন্য মিথ্যা আশ্বাস ছুঁড়ে দেওয়া হয়, যা জনগণের সাথে এক ধরনের পরিহাস।
ফ্যাসিবাদের আগ্রাসন ও মনস্তাত্ত্বিক অবদমন-এই কবিতাটিতে রেশম লতা গ্রামীণ ঐতিহ্য, স্মৃতিকাতরতা এবং সমকালীন ফ্যাসিবাদের আগ্রাসনকে এক সুতোয় বেঁধেছেন। অতীতে যেখানে ‘মিনাফুফির জিরনখালে খাজনার বাঁশি’ বাজতো, অর্থাৎ গ্রামীণ জীবন যেখানে মুখরিত, স্বতঃস্ফূর্ত ও স্বাধীন ছিল, আজ ফ্যাসিবাদের (কবিতার ভাষায়: নাৎসিত্ব) ছোঁয়ায় তা ‘হাঞ্জারমাঠ’ বা উষর প্রান্তরে পরিণত হয়েছে।
সমাজে যখন অন্যায় প্রাতিষ্ঠানিক রূপ নেয়, তখন সাধারণ মানুষ নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে এক প্রকার ভয়ের সংস্কৃতিতে (ঈঁষঃঁৎব ড়ভ ঋবধৎ) শামিল হয়। কবি এই মনস্তাত্ত্বিক দাসত্ব ও ভীরুতাকে চিহ্নিত করেছেন নিখুঁতভাবে:
“আমরা অতিথি সাইজে দেহি আর হাততালি দেই / য্যামনে হাতুড়ি পেটা কইরা আমার কইলজা ভাঙছে / তয় কই না কিছুই, পাপের ভারে ঠোঁট চাইপে থাহে”
এই অন্যায়ের বিরুদ্ধে কথা না বলার যে গোপন অপরাধবোধ ও মানসিক যন্ত্রণা, তা গ্রাস করছে পুরো সমাজকে। কবি আক্ষেপ করে বলেছেন, যদি মানুষ এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে কলম ধরতো, তবে হয়তো এক নতুন ইতিহাস তৈরি হতো। কিন্তু মানুষের সেই অক্ষমতাকে বালিশের কাছে গোপন কান্নার সাথে তুলনা করা হয়েছে (‘বালিশ যদি নালিশ করে গোপন অত্যাচারে’)।
সাংস্কৃতিক দাসত্ব ও বুদ্ধিবৃত্তিক জাগরণের ইশতেহার এই কবিতায় রেশম লতা সমাজের বুদ্ধিবৃত্তিক অবক্ষয় এবং শিক্ষা ব্যবস্থার ধ্বংসযজ্ঞের ওপর সরাসরি আঘাত হেনেছেন। যখন কোনো সমাজে ‘বাংলা, ইতিহাস, দর্শন’ এর মতো মননশীল চর্চাকে বন্ধ করে দিয়ে ‘দুর্নীতি, খুন, ধর্ষণ’ এর মতো অপরাধকে প্রশ্রয় দেওয়া হয়, তখন সমাজটি একটি মেকি উন্নতমানের শিক্ষা কর্মশালায় পরিণত হয়।
কবি এখানে আমাদের নিজস্ব সংস্কৃতির ওপর ভিনদেশী অপসংস্কৃতির (যেমন: ‘বঙ্গের হিন্দি নাইচ’) আগ্রাসনকে তীব্র উপহাস করেছেন। চাটুকার ‘উল্লুকের দল’ যখন ক্ষমতার মোহে অন্ধ হয়ে ঘুমিয়ে থাকে, কবি তখন তাদের জাগিয়ে তোলার জন্য ডাক দেন:
“ওরে উল্লুকের দল আয়, আন্দা হইয়া না ঘুমাইয়া / ল এক্কান কপতে লিখি।”
এখানে ‘কপতে’ বা কবিতা লেখা কেবল কোনো ছন্দ মেলানোর খেলা নয়; এটি হলো চেতনার ঘুম ভাঙানোর এবং কলমের মাধ্যমে ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধের এক বৈপ্লবিক ইশতেহার।
রেশম লতাকে বাংলা সাহিত্যে কেন ‘নতুন ধারা’র প্রবক্তা বলা হয়, তা তাঁর কাব্যশৈলী বিশ্লেষণ করলে স্পষ্ট বোঝা যায়।
কথ্য ও আঞ্চলিক ভাষার বৈপ্লবিক উপযোগিতা: বাংলা কবিতায় আঞ্চলিক ভাষা এর আগে মূলত হাস্যরস কিংবা গ্রামীণ আবহ তৈরিতে ব্যবহৃত হতো। কিন্তু রেশম লতা ‘হান্দায়া’, ‘পিন্দায়া’, ‘বেত্তমিজ’, ‘এক্কান’, ‘কপতে’, ‘লাহান’ এর মতো খাঁটি লোকজ শব্দগুলোকে প্রতিবাদের এক একটি ধারালো বুলেটে রূপান্তরিত করেছেন
পাবলিক স্যাটায়ার বা সামাজিক শ্লেষ: তিনি সরাসরি শ্লোগান না দিয়ে কবিতার ভেতর রূপক, উপহাস ও শ্লেষের এমন এক জাল বোনেন, যা পাঠকের মগজে গিয়ে সরাসরি আঘাত করে। তাঁর ব্যঙ্গ এতটাই ধারালো যে তা সমাজ ও রাষ্ট্রের ভন্ডামিকে এক নিমেষে নগ্ন করে দেয়।
অ্যাকাডেমিক মনন ও দ্রোহের সমীকরণ: একজন এম.ফিল গবেষক এবং বাংলা সাহিত্যের শিক্ষক হওয়ার কারণে মানিক বন্দ্যোপাধ্যায় বা মৈমনসিংহ গীতিকার সমাজবাস্তবতা ও লোকায়ত জীবনের দর্শন তিনি ধারণ করেছেন। আর সেই প্রাতিষ্ঠানিক প্রজ্ঞাকেই তিনি তাঁর কবিতায় বৈপ্লবিক রূপ দিয়েছেন।
পরিশেষে বলা যায়, রেশম লতা কেবল একজন নিছক কবি বা গবেষক নন, তিনি তাঁর সময়ের এক সাহসী ঐতিহাসিক দলিল লেখক তাঁর জীবন ও সৃষ্টি একে অপরের পরিপূরক। প্রাতিষ্ঠানিক উচ্চশিক্ষা ও গবেষণার গভীর আলোয় আলোকিত হয়েও তিনি ভুলে যাননি তাঁর শেকড়ের মাটিকে, ভুলে যাননি শোষিত মানুষের ভাষাকে। ‘নেয়ামত’ থেকে ‘ল এক্কান কপতে লিখি’—প্রতিটি সৃষ্টির মাধ্যমে তিনি বাংলা কবিতায় যে নতুন ধারা ও বিপ্লবী ভাবনার জন্ম দিয়েছেন, তা সমকালীন বাংলা সাহিত্যের ইতিহাসে তাঁকে এক অনন্য, অপরিহার্য ও দীর্ঘস্থায়ী আসন দান করেছে।

Ads small one

শরতেও প্রতিদিন বৃষ্টি, তারপরও কেন কমছে না ভ্যাপসা গরম

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ণ
শরতেও প্রতিদিন বৃষ্টি, তারপরও কেন কমছে না ভ্যাপসা গরম

শরতের আকাশে মেঘ, গত তিনদিনই দুপুরের পর রাজধানীতে বৃষ্টি হয়েছে। কোথাও টানা, কোথাও আবার অল্প সময়ের ঝুম বৃষ্টি। তবু গরমের অস্বস্তি কাটছে না। বৃষ্টির পর কিছুটা স্বস্তি মিললেও তা স্থায়ী হচ্ছে না। বৃষ্টি থামার পরই আবার ভ্যাপসা গরমে হাঁসফাঁস করতে হচ্ছে নগরবাসীকে।

আজ বুধবার, ২৫ ভাদ্র। শরতের প্রায় মাঝামাঝি সময় চলছে। সাধারণত এ সময়ে বৃষ্টির প্রবণতা থাকলেও বৃষ্টির কারণে তাপমাত্রা খুব বেশি কমছে না। বরং বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় তাপমাত্রা যতটা দেখা যাচ্ছে; মানুষের কাছে তার চেয়ে বেশি গরম অনুভূত হচ্ছে।

আবহাওয়াবিদরা বলছেন, শুধু বৃষ্টি হলেই গরমের অস্বস্তি কমে না। বৃষ্টির পর বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেড়ে গেলে আর্দ্রতা বেশি থাকে। এতে শরীরের ঘাম সহজে শুকাতে পারে না। ফলে শরীরের তাপ বের হতে সময় লাগে এবং গরম বেশি অনুভূত হয়। বিশেষ করে বাতাসের গতি কম থাকলে এই অস্বস্তি আরও বাড়ে।

বৃষ্টির পরও কেন গরম

রাজধানীতে বৃষ্টির পর অনেকেই ভেবেছিলেন তাপমাত্রা কমে স্বস্তি ফিরবে। কিন্তু বৃষ্টি থামার পর আর্দ্র বাতাস ও কম বাতাস চলাচলের কারণে গরমের অনুভূতি আবার বেড়ে যাচ্ছে। দিনের বেলায় বাইরে বের হওয়া মানুষকে ঘামে ভিজতে হচ্ছে। বাসাবাড়িতেও ফ্যানের বাতাসে স্বস্তি মিলছে না অনেকের।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। অর্থাৎ আগের তুলনায় মৌসুমি বায়ুর প্রভাব বাংলাদেশে কমে আসতে শুরু করেছে।

আবহাওয়া অধিদফতর আরও জানায়, পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক বলেন, ‘এই সময় বাতাসে আদ্রতার পরিমাণ বেশি। অন্যদিকে একের পর এক লঘুচাপ সৃষ্টি হচ্ছে। ‍বৃষ্টি হলেও তা এত যথেষ্ট নয় যে, গরম কমে আসবে। সব মিলিয়ে এই সময় বৃষ্টির পর পর আবারও ভ্যাপসা গরম লাগতে শুরু করে। এই গরম আরও কিছুদিন থাকতে পারে।’ শীতকাল না আসা পর্যন্ত থেমে থেমে বৃষ্টিও হবে, আবার ভ্যাপসা গরমও থেকে যেতে পারে বলে তিনি জানান।

কতটা বৃষ্টি হয়েছে

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর। এর মধ্যে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে রাজশাহী ও বরিশালে ২৫ মিলিমিটার। ঢাকায় হয়েছে ৯ মিলিমিটার। এছাড়া শ্রীমঙ্গলে ২৩, কুমারখালীতে ১৫, চুয়াডাঙ্গা ও খুলনায় ১৩, মোংলা ও তাড়াশে ১১, যশোর ও রামগতিতে ১০, চাদপুরে ৮, তেতুলিয়া ৭, টেকনাফে ৫, আরিচায় ৬, সিলেট, নেত্রকোনা, হাতিয়া ও মাদারিপুরে ৩,কক্সবাজার ও বগুড়ায় ২, বান্দারবান, চট্টগ্রাম, সীতাকুণ্ড, রাঙ্গামাটি, দিনাজপুর, টাঙ্গাইলে ১ মিলিমিটার বৃষ্টি রেকড করা হয়েছে। এর বাইরে আমবাগানে, সৈয়দপুর ও গোপালগঞ্জে সামান্য বৃষ্টি হয়েছে।

তাপমাত্রা খুব বেশি কমেনি

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের রামগতিতে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪, রাজশাহীতে ৩৪ দশমিক ৫, রংপুরে ৩৫, ময়মনসিংহে ৩৫ দশমিক ২, সিলেটে ৩১ দশমিক ৮, চট্টগ্রামে ৩২ দশমিক ৫, খুলনায় ৩৩ দশমিক ৫ এবং বরিশালে ৩২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ফলে বৃষ্টি হলেও তাপমাত্রায় বড় ধরনের পতন দেখা যায়নি।

মানুষের ভোগান্তি

বৃষ্টি হলেও গরমের অস্বস্তি থেকে মুক্তি না পাওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন খেটে খাওয়া মানুষেরা। রিকশাচালক, পথের হকার ও নির্মাণশ্রমিকদের দীর্ঘ সময় বাইরে থাকতে হচ্ছে। বৃষ্টির সময় কিছুটা স্বস্তি মিললেও বৃষ্টি থামার পর ভ্যাপসা গরমে আবারও ঘামতে হচ্ছে তাদের।

রাজধানীর গুলশান এলাকায় রিকশা চালান মাসুদ বেপারী বলেন, ‘‘বৃষ্টি হলে মনে হয় গরম কমবে। কিন্তু বৃষ্টি থামার পর আবার গরম লাগে। বাতাসও কম। রাস্তায় রিকশা চালানো খুব কষ্ট হয় তখন। দুপুর গরমের মধ্যে বৃষ্টি হলে আরাম হয়। কিন্তু এরপর যে গরম পড়ে, সেটা সহ্য করা কঠিন।’’

অন্য ধরনের ভোগান্তির কথা জানালেন, রাজধানীর কাওরান বাজারের হকার ইকবাল আলী। তিনি বলেন, ‘‘বৃষ্টি হলে আরাম লাগে ঠিকই, কিন্তু কেনাবেচা বন্ধ হয়ে যায়। বৃষ্টির পর যখন কেনাবেচা শুরু করি, তখন শুরু হয় গরমের কষ্ট। কোনোদিকেই শান্তিতে নাই।’’

বিএনপি ক্ষমতায় আসবে আর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা হতে পারে না: রুমিন ফারহানা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ণ
বিএনপি ক্ষমতায় আসবে আর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা হতে পারে না: রুমিন ফারহানা

ন্যাশনাল ডেস্ক: বিএনপি ক্ষমতায় আসবে আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, তা হবে না বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে একটি বিলের ওপর জনমত যাচাইয়ের প্রস্তাবের ওপর বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। এই সংসদ সদস্য বলেন, ‘প্রত্যেকটা সরকারের একটা চরিত্র থাকে। বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হইতে পারে না। বিএনপি ক্ষমতায় আসবে আর সারের সংকট হবে না, যারা গরিব কৃষক আছেন, তারা সার লুট করবেন না; সেটাও হতে পারে না।
রুমিন ফারহানা আরও বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসবে আর দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে না, সেটাও হওয়া সম্ভব না। বিএনপি ক্ষমতায় আসবে, আর বাংলাদেশ প্রথমবারের মতো ঋণখেলাপিতে সর্বোচ্চ স্থান অর্জন করবে না; সেটাও হতে পারে না। সুতরাং বিএনপি ক্ষমতায় আসা মানে ঋণখেলাপিতে সর্বোচ্চ হওয়া। এ সময় রুমিন ফারহানা বলেন, ‘এত অসহিষ্ণু সংসদ, মনে হয় যেন একেবারে আওয়ামী লীগের আমলে ফিরে গেছি আমরা। মজা মন্দ না। আওয়ামী লীগকে যখন বলতাম তখন তারাও হট্টগোল করতো। এখন বিএনপির একই ধরনের আচরণ করছে। আরও খারাপ আচরণ।’
এ সময় সংসদের সরকারদলীয় অংশ থেকে হইচই শুরু হলে ডেপুটি স্পিকার কায়সার কামাল ‘অর্ডার অর্ডার’ বলে সবাইকে শান্ত থাকতে বলেন। এই সংসদের বেশিরভাগ সদস্য ঋণখেলাপি হিসেবে পরিচিত উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচনের আগে নামটা কাটানোর জন্য হাইকোর্টে গিয়ে রিট করা আমাদের পুরোনো সংস্কৃতি। এগুলো আমরা বহু দেখেছি। ইলেকশনের আগে তাড়াতাড়ি ঋণখেলাপির নাম থেকে বাদ দেয়।’ এরপর রুমিন ফারহানার জন্য নির্ধারিত দুই মিনিট সময় শেষ হয়ে গেলে তার মাইক বন্ধ হয়ে যায়। মাইক ছাড়াই বক্তব্য দিতে থাকেন রুমিন ফারহানা। এই পর্যায়ে আবারও সংসদে হট্টগোল শোনা যায়।
পরে আরও কয়েক দফায় ‘অর্ডার অর্ডার’ বলে সংসদের শৃঙ্খলা ফেরানোর চেষ্টা করেন ডেপুটি স্পিকার। এরপর সরকার দলীয় চিফ হুইপের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
এসময় চিফ হুইপকে উদ্দেশ করে ডেপুটি স্পিকার বলেন, ‘একজন মাননীয় সদস্য বক্তব্য রাখছেন। শি হ্যাজ এভরি লিবার্টি টু স্পিক। বাট অন্যান্য মাননীয় সদস্যরা উনার বক্তব্য প্রদানে বাধা প্রদান—সেটা কিন্তু গণতান্ত্রিক রীতিনীতির বাইরে। আমি এজ এ চিফ হুইপ অব ট্রেজারি বেঞ্চ, আপনাকে অনুরোধ করবো, অনারেবল মেম্বারস অব দ্য পার্লামেন্ট, যারা আছেন প্রত্যেকের এখানে লিবার্টি আছে। তারা তাদের বক্তব্য উপস্থাপন করবেন। আপনাদের টার্ন যখন আসে, আপনারা তখন সেটা খণ্ডন করবেন। কিন্তু বক্তব্য প্রদানে বাধা প্রদান করা কোনও অবস্থাতেই কাম্য না।’

রুনা লায়লার মৃত্যুর গুজব, মেয়ে তানি বললেন ‘মা সম্পূর্ণ সুস্থ’

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ণ
রুনা লায়লার মৃত্যুর গুজব, মেয়ে তানি বললেন ‘মা সম্পূর্ণ সুস্থ’

‘মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রুনা লায়লা’—এমন একটি খবর ও এআই-নির্ভর ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ হয়েছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার একমাত্র মেয়ে তানি লায়লা। তার দাবি, মা রুনা লায়লা সম্পূর্ণ সুস্থ ও জীবিত আছেন।

পরিবার নিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকা তানি লায়লা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রুনা লায়লার সুস্থ থাকার বিষয়টি জানান।

তানি পোস্টে লেখেন, সামান্য কিছু অর্থ উপার্জনের লোভে এ ধরনের পোস্ট, এআই (AI) দিয়ে তৈরি ইউটিউব ভিডিও এবং ভুয়া খবর ছড়ানোর বিষয়টি দেখে আমি সত্যিই বিরক্ত ও অতিষ্ঠ হয়ে পড়েছি।

তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে এ ধরনের কন্টেন্টগুলোর বিরুদ্ধে রিপোর্ট করা শুরু করবো—একটা একটা করে, যতক্ষণ না এই সব মাথামোটা লোক তাদের এই বাজে কাজ বন্ধ করে।’

তানির ভাষ্য, ‘আমার মা তার জীবনের ছয়টি দশক সঙ্গীতের সেবায় উৎসর্গ করেছেন। অথচ মানুষ এখনও তাকে এভাবেই অসম্মান করে চলেছে—কী চরম লজ্জার ও অপমানের বিষয় আমাদের জন্য!’

রুনা লায়লা সুস্থ ও জীবিত আছেন জানিয়ে পোস্টে তিনি লেখেন, আমার মা সম্পূর্ণ সুস্থ ও জীবিত আছেন; কেউ মারা যাননি বা মৃত্যুর মুখেও নেই—এসবই এআই-এর মাধ্যমে তৈরি ভিডিও ও ছবি।’

গণমাধ্যমের কাছে তানির অনুরোধ তথ্য যাচাই করে নিউজ করার জন্য।

সবশেষে তিনি বলেন, ‘আর সহ্য করা যাচ্ছে না… যারা রুনা লায়লাকে অনুসরণ করেন, দয়া করে এ ধরনের অ্যাকাউন্টের বিরুদ্ধে রিপোর্ট করুন।’

এদিকে সাম্প্রতিক সময়েও গানের অনুষ্ঠানে বেশ সক্রিয় ছিলেন রুনা লায়লা। গত মাসে অস্ট্রেলিয়ার দুটি অঙ্গরাজ্যে দুটি কনসার্টে সংগীত পরিবেশন করেছেন তিনি। তার আগে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত একক গানের অনুষ্ঠানেও গান করেছেন এই শিল্পী।