রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ৮:২২ অপরাহ্ণ
শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ট্রলার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ই¯্রাফিল হোসেন নামে ঐ ট্রলার মালিক আশাশুনি উপজেলার চাপড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে।

 

শনিবার রাতে উপজেলার খোলপেটুয়া নদী থেকে বালু উত্তোলনের সময় ট্রলারটি আটক করা হয়। এসময় মালিক পালিয়ে গেলেও শ্রমিক মো: সালমান হোসেন লিওন (২০)কে আটক করে ভ্রাম্যমান আদালত। পরবর্তীতে রোববার সকালে ভ্রাম্যমান আদালতের অর্থদন্ড মালিক পরিশোধের পর আটক শ্রমিককে মুক্তি দেয়া হয়।

ভ্রাম্যমান আদালত সুত্র জানায় বালুমহাল ইজারা না হওয়ায় খোলপেুটয়া নদী থেকে বালু উত্তোলন বন্ধ রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে একাধিক চক্র অবৈধভাবে খোলপেটুয়া নদী থেকে অব্যাহতভাবে বালু লুট চালিয়ে যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে স্থানীয়দের সহায়তায় খোলপেটুয়া নদীর খুটিকাটা এলাকা থেকে ই¯্রাফিল হোসেনের মালিকানাধীন ঐ ট্রালটি আদাক করা হয়। পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার(ভুমি) রাশেদ হোসাইনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ট্রলার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করে।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার(ভুমি) রাশেদ হোসাইন জানান গত দুই মাসে অন্তত ছয়টি অভিযানে প্রায় সম সংখ্যক ট্রলার আটকের পর ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। আটক ট্রলার মালিককে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনে জড়িতদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

Ads small one

আশাশুনিতে বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধন ও সংবর্ধনা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ১০:৩৮ অপরাহ্ণ
আশাশুনিতে বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধন ও সংবর্ধনা

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কার, নির্মাণকাজের উদ্বোধন ও সংবর্ধনা সভায় যোগ দিয়েছেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। ২৩ আগস্ট আশাশুনিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে সকালে আশাশুনি ইঞ্জিন ভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যালয় সংস্কারকাজের উদ্বোধন এবং বেলা ১১টায় আশাশুনি বাজারে কসাইখানার ফলক উন্মোচন করা হয়। পরে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যা

লয়ের মাঠ ভরাট কাজের উদ্বোধন শেষে সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন সংসদ সদস্য।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আরিফ, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওলানা নুরুল আবছার মুরতাজা ও বিএনপি নেতা জাকির হোসেন প্রিন্স। বিকেলে উপজেলার দরগাহপুর ইউনিয়নের বাসিন্দা ও ইসলামী ছাত্রশিবিরের শহীদ আমানউল্লাহ আমানের মায়ের জানাজায় অংশ নেন সংসদ সদস্য।

সাতক্ষীরা সীমান্তে ১ লাখ ১৫ হাজার টাকার চোরাচালান পণ্য জব্দ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ১০:৩৫ অপরাহ্ণ
সাতক্ষীরা সীমান্তে ১ লাখ ১৫ হাজার টাকার চোরাচালান পণ্য জব্দ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ফেন্সিডিল জাতীয় ‘ফেন্সিডিল’/অন্যান্য ডেক্সোরেক্স সিরাপ এবং শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির ৩৩ ব্যাটালিয়ন)। ২২ ও ২৩ আগস্ট সাতক্ষীরা ব্যাটালিয়নের অধীন ভোমরা, তলুইগাছা ও মাদরা বিওপির টহল দল এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, ভোমরা বিওপির একটি বিশেষ দল মেইন পিলারের কাছে বাঁশকল চেকপোস্ট এলাকা থেকে ১০ হাজার টাকা মূল্যের ২৫ বোতল ভারতীয় ডেক্সোরেক্স সিরাপ উদ্ধার করে। তলুইগাছা বিওপির দল সীমান্ত পিলার ১২/৬-এস সংলগ্ন কামারবাড়ি বাঁশবাগান থেকে ৫২ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার করে।

 

এ ছাড়া মাদরা বিওপির দল সীমান্ত পিলার ১৩/৩-এস সংলগ্ন ভাদিয়ালি এলাকা থেকে আরও ৫২ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। এভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে পণ্য পাচারের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার। স্থানীয় বাসিন্দারা রাজস্ব ফাঁকি রোধে বিজিবির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

সেবায় নতুন রূপে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ১০:৩১ অপরাহ্ণ
সেবায় নতুন রূপে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

নিজস্ব প্রতিনিধি: চিকিৎসা সেবার প্রসার এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধির ফলে নতুন রূপ পেয়েছে সাতক্ষীরার দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত হওয়ায় হাসপাতালটিতে দিন দিন বৃদ্ধি পাচ্ছে রোগীর সংখ্যা। চিকিৎসা নিতে আসা মানুষের প্রধান ভরসাস্থল হয়ে উঠেছে এই সরকারি স্বাস্থ্যকেন্দ্রটি।

বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সটিতে সাধারণ চিকিৎসার পাশাপাশি নিয়মিত সিজারিয়ান অপারেশন কার্যক্রম সফলভাবে পরিচালিত হচ্ছে। এছাড়া রোগীদের দ্রুত ও সঠিক রোগ নির্ণয়ে সক্রিয় রয়েছে এক্স-রে ও আল্ট্রাসনোগ্রাম (টঝএ) মেশিন, প্যাথলজি বিভাগ। এছাড়া জলাতঙ্ক রোগীর ভ্যাকসিন, সাপে কামড়ানোর অ্যান্টিভেনম ছাড়াও গর্ভবতী মায়েদের জন্য এএনসি, পিএনসি সেবা চালু আছে।

দূর-দূরান্ত থেকে আসা রোগীদের জন্য সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স সেবা চালু রাখার পাশাপাশি নিশ্চিত করা হয়েছে বিশুদ্ধ ও ফ্রেশ পানি সরবরাহ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, রোগীদের সর্বোচ্চ সেবা দিতে বর্তমানে ১১ জন চিকিৎসক, ২০ জন নার্স এবং ৬৯ জন কর্মচারী সার্বক্ষণিক সেবা প্রদান করছেন। চিকিৎসকদের আন্তরিকতা এবং কর্মচারীদের সমন্বিত প্রচেষ্টায় চিকিৎসা সেবার সার্বিক পরিবেশে ব্যাপক ইতিবাচক পরিবর্তন এসেছে।

স্থানীয়দের মতে, আগে যেসব সেবার জন্য জেলা সদরে যেতে হতো, এখন দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই তা সহজে পাওয়া যাচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্সের এই ধারা বজায় থাকলে এই অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবায় এক নতুন দিগন্ত সূচিত হবে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, “আমি হাসপাতালে আসার পর থেকে অনেক চিত্র বদলে গেছে, আমি চেষ্টা করছি হাসপাতালের সেবার মান বাড়ানোর। আমি চাই আপনারা আমাদের সহযোগিতা করলে আরও সামনের দিকে এগাতে পারবো।”